Sample Page - Page 4 of 480 - Mati News
Tuesday, July 21

Sample Page

ছোংছিংয়ে পাহাড় ধসের পর রাতভর উদ্ধার অভিযান

ছোংছিংয়ে পাহাড় ধসের পর রাতভর উদ্ধার অভিযান

China
চীনের ছোংছিং পৌর এলাকায় আকস্মিক ভয়াবহ পাহাড় ধসের পর রাতভর উদ্ধার অভিযান চালিয়েছেন উদ্ধারকর্মীরা। জীবিতদের খুঁজে বের করতে দুর্ঘটনার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ ৭২ ঘণ্টায় চলছে উদ্ধার তৎপরতা। শুক্রবার সকাল ৯টা ৮ মিনিটে ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া জেলার হানচিয়া উপ-জেলায় পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে ১০টির বেশি বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে। এ ঘটনার পরপরই চীনের প্রাকৃতিক সম্পদ মন্ত্রণালয় জরুরি ব্যবস্থা নেয়। উদ্ধারকাজ, ঝুঁকি মূল্যায়ন ও পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য ১২০ জনের বেশি বিশেষজ্ঞ ঘটনাস্থলে পাঠানো হয়। নতুন করে দুর্ঘটনা এড়াতে উদ্ধারকারীরা বড় এক্সকাভেটর দিয়ে পাহাড়ের ঢাল শক্ত করার কাজ করছেন। বিশেষ রাডারের মাধ্যমে পাহাড়ের নড়াচড়া সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে উদ্ধারকর্মীরা নিরাপদে কাজ করতে পারেন। সূত্র: সিএমজি বাংলা...
চীন-রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান বেইজিংয়ের

চীন-রাশিয়ার সামরিক সহযোগিতা নিয়ে অপপ্রচার বন্ধের আহ্বান বেইজিংয়ের

China
চীন-রাশিয়ার সামরিক সহযোগিতাকে বস্তুনিষ্ঠ ও যৌক্তিকভাবে দেখার আহ্বান জানিয়েছে চীন। এ নিয়ে অপপ্রচার ও অতিরঞ্জন বন্ধ করার আহ্বানও জানিয়েছে দেশটি। শুক্রবার এক সংবাদ সম্মেলনে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এ মন্তব্য করেন। সম্প্রতি চীন ও রাশিয়ার যৌথ নৌ-মহড়া ও সামুদ্রিক টহল নিয়ে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিয়াং বিন জানান, সম্প্রতি চীনের ছিংতাও উপকূলসংলগ্ন জলসীমা ও আকাশসীমায় দুই দেশের নৌবাহিনী ‘জয়েন্ট সি-২০২৬’ নামে যৌথ মহড়া পরিচালনা করেছে। এতে যৌথ নজরদারি, আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা-সহ বিভিন্ন বিষয়ে অনুশীলন সফলভাবে সম্পন্ন হয়েছে। উভয়পক্ষ এখন যৌথ সামুদ্রিক টহল কার্যক্রম পরিচালনা করছে। তিনি বলেন, এসব কার্যক্রম চীন ও রাশিয়ার সামরিক বাহিনীর বার্ষিক সহযোগিতা পরিকল্পনার অংশ। এর উদ্দেশ্য হলো সামুদ্রিক নিরাপত্তা-সংক্রান্ত হুমকি মোকাবিলায় দুই দে...
দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনের রাজনৈতিক নাটক প্রত্যাখ্যান চীনের

দক্ষিণ চীন সাগর ইস্যুতে ফিলিপাইনের রাজনৈতিক নাটক প্রত্যাখ্যান চীনের

China
দক্ষিণ চীন সাগরের দ্বীপ ও প্রবালপ্রাচীর নিয়ে ফিলিপাইনের কিছু রাজনীতিকের কর্মকাণ্ডকে রাজনৈতিক নাটক আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করেছে চীন। বেইজিং বলেছে, এসব কর্মকাণ্ড ইতিহাস ও আন্তর্জাতিক আইনের বাস্তবতা পরিবর্তন করতে পারবে না। শুক্রবার চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং বিন এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। সম্প্রতি চোংইয়ে তাওয়ে ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রীর সফর এবং তথাকথিত ‘দক্ষিণ চীন সাগর সালিশি ট্রাইব্যুনালের রায়’-এর দশম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তার অংশগ্রহণ সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে এ কথা বলেন চিয়াং বিন। চিয়াং বিন বলেন, নানশা দ্বীপপুঞ্জ ও এর সংলগ্ন জলসীমায়—যার মধ্যে চোংইয়ে তাও’ও রয়েছে—চীনের অবিসংবাদিত সার্বভৌমত্ব রয়েছে। তিনি বলেন, চীনের নিষেধাজ্ঞার আওতায় থাকা ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী ব্যক্তিগত রাজনৈতিক স্বার্থে চীনের বিরুদ্ধে কঠোর অবস্থান প...
পাপুয়া নিউগিনিতে ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধ, স্বাগত জানাল চীন

পাপুয়া নিউগিনিতে ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধ, স্বাগত জানাল চীন

China
পাপুয়া নিউগিনিতে (পিএনজি) তথাকথিত ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে চীন। দেশটির এ পদক্ষেপকে এক-চীন নীতির প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থনের প্রতিফলন বলে মন্তব্য করেছে বেইজিং। শুক্রবার বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, পাপুয়া নিউগিনি সরকারের এ সিদ্ধান্তকে চীন উচ্চ-মূল্যায়ন করে। তিনি বলেন, এ সিদ্ধান্ত আবারও প্রমাণ করেছে যে এক-চীন নীতি সমুন্নত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ প্রবণতা এবং ইতিহাসের স্বাভাবিক গতিধারা। গত ১৫ জুলাই পাপুয়া নিউগিনি সরকার দেশটিতে পরিচালিত তথাকথিত ‘তাইপেই ইকোনমিক অফিস’ বন্ধ করার ঘোষণা দেয়। সূত্র: সিএমজি...
ছোংছিংয়ে পাহাড় ধসে নিহত ৮: টহলকর্মীর সতর্কবার্তায় বাঁচল অনেকে

ছোংছিংয়ে পাহাড় ধসে নিহত ৮: টহলকর্মীর সতর্কবার্তায় বাঁচল অনেকে

China
দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভায় ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট পাহাড় ধসে এখন পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছেন ৩৪ জন। ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। শুক্রবার রাতের এক সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া স্বায়ত্তশাসিত কাউন্টির হানচিয়া উপজেলায় এ ভূমিধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের পাদদেশে থাকা ১০টিরও বেশি আবাসিক ভবন মাটিচাপা পড়ে এবং বহু মানুষ আটকা পড়ে। ফেংশুই কাউন্টির প্রধান রেন সুচিয়াং জানান, স্থানীয় জরুরি সেবা, দমকল বিভাগ পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং ভূমি ও সম্পদ বিভাগসহ বিভিন্ন সংস্থার দুই শতাধিক উদ্ধারকর্মী এবং ৪০টি উদ্ধার সরঞ্জাম নিয়ে অভিযান শুরু হয়। পরে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় ও ছোংছিং কর্তৃপক্ষের সমন্বয়ে ৬৮০ জনের বেশি পেশাদার উদ্ধারকর্মী ঘটনাস্থলে যোগ ...
ছোংছিংয়ে ভূমিধস: পুনরুদ্ধারে ৩ কোটি ইউয়ান বরাদ্দ চীনের

ছোংছিংয়ে ভূমিধস: পুনরুদ্ধারে ৩ কোটি ইউয়ান বরাদ্দ চীনের

China
 দক্ষিণ-পশ্চিম চীনের ছোছিং পৌরসভায় ভূমিধস-পরবর্তী জরুরি পুনরুদ্ধার কার্যক্রমের জন্য ৩ কোটি ইউয়ান বরাদ্দ দিয়েছে চীনের জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন (এনডিআরসি)। শুক্রবার ছোংছিংয়ের ফেংশুই মিয়াও ও থুচিয়া স্বায়ত্তশাসিত কাউন্টিতে ভূমিধসের ঘটনায় পাহাড়ের পাদদেশে থাকা ১০টিরও বেশি আবাসিক ভবন মাটিচাপা পড়ে এবং বহু মানুষ আটকা পড়ে। ঘটনার পরপরই চীনের দুর্যোগ প্রতিরোধ, প্রশমন ও ত্রাণ বিষয়ক জাতীয় কমিশন চতুর্থ স্তরের জরুরি দুর্যোগ ত্রাণ ব্যবস্থা চালু করে। এনডিআরসি জানিয়েছে, বরাদ্দকৃত অর্থ ক্ষতিগ্রস্ত এলাকায় সড়ক, বিদ্যুৎ, পানি সরবরাহসহ বিভিন্ন অবকাঠামো এবং জনসেবামূলক স্থাপনার জরুরি পুনরুদ্ধার কাজে ব্যয় করা হবে। চীনা কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনতে সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। সিএমজি বাংলা...

পক্ষাঘাতগ্রস্ত রোগীদের আশা দেখাচ্ছে চীনের বিসিআই প্রযুক্তি

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ সম্প্রতি চীনের শাংহাইয়ে পক্ষাঘাতগ্রস্ত এক রোগীর শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে মস্তিষ্ক-কম্পিউটার ইন্টারফেস বা বিসিআই ইমপ্ল্যান্ট। বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে অনুমোদিত বিসিআই ইমপ্ল্যান্ট এটি। গবেষণাগার থেকে বাস্তব চিকিৎসাক্ষেত্রে এ প্রযুক্তির ব্যবহারে এ ঘটনাকে এক বড় অগ্রগতি বলে মনে করা হচ্ছে। শাংহাইয়ের ফুতান বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হুয়াশান হাসপাতালে সোমবার অস্ত্রোপচারটি করা হয়। চিকিৎসকরা রোগীর মস্তিষ্কের বাইরের আবরণে এনইও নামের মুদ্রাকৃতির একটি যন্ত্র স্থাপন করেন। অস্ত্রোপচারের সময় যন্ত্রটি মস্তিষ্কের সংকেত বেশ ভালোভাবেই গ্রহণ করতে পেরেছে। দশ বছর আগে গাড়ি দুর্ঘটনায় পক্ষাঘাতগ্রস্ত হন ওই রোগী। এরপর তিনি হাত দিয়ে কোনো কিছু ধরার ক্ষমতা হারান। প্রচলিত পুনর্বাসন ও ওষুধে তার উন্নতিহচ্ছিল না দেখেই গবেষকরা বিসিআই প্রযুক্তির সহায়তা নেন। শাংহাইভিত্তিক নিউরাকল টেকনোলজি উদ্ভাবি...
ছোংছিংয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ সি চিন পিংয়ের

ছোংছিংয়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে উদ্ধার তৎপরতা জোরদারের নির্দেশ সি চিন পিংয়ের

China
দক্ষিণ-পশ্চিম চীনের ছোংছিং পৌরসভার ফেংশুই কাউন্টিতে পাহাড় ধসের ঘটনায় নিখোঁজ ও আটকেপড়া ব্যক্তিদের উদ্ধারে বৈজ্ঞানিক পদ্ধতিতে অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে ফেংশুই কাউন্টির হানচিয়া উপশহরে এ পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে পাহাড়ের পাদদেশে থাকা একাধিক আবাসিক ভবন ধসে পড়ে এবং কয়েকজন আটকা পড়েন ও নিখোঁজ হন। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান সি চিন পিং উদ্ধারকাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার পাশাপাশি দ্বিতীয় দফা দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। তিনি আহতদের সর্বোত্তম চিকিৎসা নিশ্চিত করা, দুর্ঘটনার কারণ অনুসন্ধান, শিক্ষা গ্রহণ এবং ভূতাত্ত্বিক দুর্যোগের ঝুঁকি চিহ্নিত করে তা দূর করার ওপরও জোর দেন। তিনি আরও বলেন, জনগণের জীবন ও সম্পদ...

চীনের বিশ্ব এআই সম্মেলনে অংশ নিয়েছেন বাংলাদেশের তথ্যপ্রযুক্তি মন্ত্রী

China, Cover Story
চীনের শাংহাইয়ে শুরু হওয়া চার দিনব্যাপী ‘বিশ্ব কৃত্রিম বুদ্ধিমত্তা সম্মেলন’-এ অংশ নিয়েছেন বাংলাদেশের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম। ১৭ জুলাই শুরু হওয়া এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, প্রযুক্তি খাতের নেতা, গবেষক, উদ্ভাবক এবং শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সম্মেলনটি চলবে ২০ জুলাই পর্যন্ত। শুক্রবার সম্মেলনের উদ্বোধন করেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। উদ্বোধনী অনুষ্ঠানে কাজাখস্তানের প্রেসিডেন্ট, থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী এবং জাতিসংঘের মহাসচিব বক্তব্য দেন। সম্মেলনে কৃত্রিম বুদ্ধিমত্তার ভবিষ্যৎ, উদীয়মান প্রযুক্তি, এআই শাসন, উদ্ভাবন, ডিজিটাল রূপান্তর এবং টেকসই উন্নয়ন নিয়ে বিভিন্ন অধিবেশনে আলোচনা হচ্ছে। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় থেকে জানানো হ...
জাতীয় বৃক্ষমেলায় নজর কাড়ছে চীনা ফুল ও ফলের গাছ

জাতীয় বৃক্ষমেলায় নজর কাড়ছে চীনা ফুল ও ফলের গাছ

Agriculture Tips, China, Cover Story
আফরিন মিম সবুজে সাজানোর আহ্বান নিয়ে বাংলাদেশের রাজধানীতে চলছে মাসব্যাপী জাতীয় বৃক্ষমেলা-২০২৬। ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত মেলায় এবার প্রকৃতিপ্রেমীদের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে চীনের নান্দনিক ফুল ও ফলের গাছ। কংক্রিটের এই শহরে এক টুকরো সবুজের খোঁজে দিনভর বৃষ্টির পরেও প্রতিদিন মেলা প্রাঙ্গণে ভিড় জমাচ্ছেন বৃক্ষপ্রেমীরা। পুরাতন বাণিজ্য মেলার মাঠে আয়োজিত এই আয়োজনে এই মেলায় রয়েছে ১২০টি স্টল। এবারের মেলায় নার্সারিগুলো পসরা সাজিয়েছে দেশি-বিদেশি নানা প্রজাতির ফলদ, বনজ, ঔষধি এবং বাহারি সব আলংকারিক গাছের। বিশেষ করে নজর কাড়ছে দৃষ্টিনন্দন বনসাই, ছাদবাগানের জন্য উপযুক্ত বিভিন্ন জাতের রঙিন আম, মাটি ছাড়াই বেড়ে ওঠা এয়ার প্ল্যান্ট এবং পরিবেশবান্ধব নান্দনিক টবের কালেকশন। তবে এখানে দেশীয় প্রজাতির পাশাপাশি মেলাকে বৈচিত্র্যময় করে তুলেছে চীনা জাতের উদ্ভিদ। দেশীয় ...
চীনে বেড়েছে বিদেশি পুঁজির প্রবাহ

চীনে বেড়েছে বিদেশি পুঁজির প্রবাহ

China
চলতি বছরের প্রথম পাঁচ মাসে চীনে বিদেশি পুঁজির নিট প্রবাহ বেড়েছে প্রায় ১৬ হাজার কোটি মার্কিন ডলার। শুক্রবার সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বৈদেশিক মুদ্রা প্রশাসন-সেফা। সংবাদ সম্মেলনে সেফার ব্যালান্স অব পেমেন্টস বিভাগের প্রধান চাও ইউচাও জানান, গেল বছরের একই সময়ের তুলনায় এ প্রবৃদ্ধি উল্লেখযোগ্য বেশি। সরাসরি বিনিয়োগ, পোর্টফোলিও বিনিয়োগ এবং বিদেশ থেকে নেওয়া আমানত ও ঋণ সব মিলিয়ে এই প্রবাহের হিসাব করা হয়। তিনি জানান, ‘জমাকৃত বিদেশি বিনিয়োগের পরিমাণের দিক থেকে চীন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গন্তব্য হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে।’ সেফার তথ্য অনুযায়ী, বছরের প্রথমার্ধে চীনের উচ্চপ্রযুক্তি সেবা ও উৎপাদন খাতে বিদেশি পুঁজির প্রবাহ বছরে বেড়েছে ৬১ শতাংশ। মোট বিদেশি পুঁজির ৩৬ শতাংশ এসেছে এসব খাতে, যা গেল বছরের তুলনায় ১১ শতাংশ বেশি। সূত্র: সিএমজি বাংলা...
হংকং ইস্যুতে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানাল চীন

হংকং ইস্যুতে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানাল চীন

China
চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় দু’দেশের সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থা আর না বাড়ানোর মার্কিন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেক করে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার এ কথা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়-এমওসি’র এক মুখপাত্র। ২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরিত নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে হংকং সংক্রান্ত ওই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়। এ বিষয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান যে, গেল বছর মাদ্রিদে চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক-বাণিজ্যিক আলোচনায় হংকং ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনকে নিশ্চিত করেছে যে, ২০২৬ সালে মেয়াদ শেষ হওয়ার পর হংকং সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থা আর বাড়ানো হবে না এবং নির্বাহী আদেশ বাতিল করা হবে। মুখপাত্র আরও বলেন, হংক...
চীনের সাংবাদিকদের আইনগত অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে আহ্বান

চীনের সাংবাদিকদের আইনগত অধিকার রক্ষায় যুক্তরাষ্ট্রকে আহ্বান

China
যুক্তরাষ্ট্রে কর্মরত চীনা সাংবাদিকদের আইনসম্মত অধিকার ও স্বার্থ রক্ষার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান । শুক্রবার নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র লিন বলেন, ‘ট্রাম্প প্রশাসনের সাংবাদিকদের ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্তে প্রভাবিত হবেন চীনের গণমাধ্যমকর্মীরাও।’ তিনি বলেন, ‘জনগণের মধ্যে যোগাযোগ ও বিনিময়ে যুক্তরাষ্ট্রের আরোপিত বিধিনিষেধ কোন পক্ষের স্বার্থই রক্ষা করে না। এ বাস্তবতায় যুক্তরাষ্ট্রের বৈষম্যমূলক ও দেশভিত্তিক পদক্ষেপের দৃঢ়ভাবে বিরোধিতা করছে চীন।’ যুক্তরাষ্ট্রের গৃহীত নতুন নিয়ম ২০২১ সালে চীন-যুক্তরাষ্ট্রের মধ্যে গণমাধ্যম-সংক্রান্ত বিষয়ে হওয়া তিন দফা সমঝোতাকে গুরুতরভাবে লঙ্ঘন করেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে দেশটিতে চীনা গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।’ চীন পাল্টা ...
৬জি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন

৬জি উন্নয়নে এগিয়ে যাচ্ছে চীন

China, Tech news
ফয়সল আবদুল্লাহ কৃত্রিম বুদ্ধিমত্তা, স্যাটেলাইট ইন্টারনেট, ওয়্যারলেস সেন্সিংসহ বিভিন্ন প্রযুক্তির সমন্বয়ে সিক্স-জির মূল প্রযুক্তি উন্নয়নে কাজ চলছে। ২০২৯ সালের মধ্যে নিজস্ব সিক্স-জি প্রযুক্তি সমাধান তৈরি এবং বাণিজ্যিক ব্যবহারের ভিত্তি গড়ে তোলার লক্ষ্য নিয়েছে চীন। ইমার্সিভ যোগাযোগ, নিম্ন উচ্চতার অর্থনীতি, এমবডিড ইন্টেলিজেন্স ও স্মার্ট সমুদ্রসহ নতুন নতুন ক্ষেত্রে সিক্স-জি প্রযুক্তির প্রয়োগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে দেশটির। ২০২৬ সালের মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস বা এমডব্লিউসি সাংহাইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে দেশটির শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রকৌশলীরা জানান, ৬জি’র মূল প্রযুক্তি ও মান নির্ধারণের কাজ দ্রুত এগিয়ে নেওয়া হচ্ছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী চোং চিহোং জানান, ‘যোগাযোগ ও বুদ্ধিমত্তার সমন্বয়ের পাশাপাশি যোগাযোগ ও সেন্সিং প্রযুক্তির একীভূতকরণের মতো প্রযুক্তির দ্রুত ...
যুক্তরাজ্যে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ, চীনের তীব্র প্রতিবাদ

যুক্তরাজ্যে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান জাতীয়করণ, চীনের তীব্র প্রতিবাদ

China
ব্রিটেনে একটি চীনা মালিকানাধীন স্টিল কম্পানি জাতীয়করণে যুক্তরাজ্য সরকারের এমন সিদ্ধান্তে তীব্র প্রতিবাদ জানিয়েছে চীন। শুক্রবার দেশটির বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, জাতীয় নিরাপত্তার অজুহাতে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ নেওয়ার সিদ্ধান্তে বেইজিং গভীর অসন্তোষ প্রকাশ করছে এবং যুক্তরাজ্যে চীনা কোম্পানিগুলোর প্রতি ন্যায্য ও বৈষম্যহীন আচরণ নিশ্চিত করার আহ্বান জানাচ্ছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটিশ স্টিল নামের কম্পানিটির মালিক ছিল চীনের বেসরকারি ইস্পাত উৎপাদনকারী প্রতিষ্ঠান চিংইয়ে স্টিল। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন লোকসানে থাকা ব্রিটিশ স্টিল অধিগ্রহণের পর বিপুল পরিমাণ মূলধন বিনিয়োগ করে এবং যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে যুক্তরাজ্য সরকার জাতীয় নিরাপত্তার অজুহাতে প্রতিষ্ঠানটির নিয়ন্ত্রণ জোরপূর্বক নিজেদের হাতে নিয়েছে বলে অভিযোগ করে চীন। ...