বাবা বিক্রি করল সন্তান মা পাগলপ্রায়
গত বৃহস্পতিবার সন্ধ্যার ঘটনা। বিলকিস বেগম (৩৫) তাঁর পাঁচ মাসের সন্তান ‘ইয়াছিন’কে কোলে নিয়ে বসেছিলেন ঘরে। এমন সময় একটি মাইক্রোবাস আসে তাঁদের বাড়ির সামনে।
বলা নেই কওয়া নেই, মাইক্রো থেকে টপাটপ কয়েকজন লোক নেমে এসে বিলকিসের কোল থেকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায় তাঁর বুকের ধন ইয়াসিনকে।
ঘটনাটি ঘটে কুমিল্লার দেবীদ্বার উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের বারুর গ্রামের পূর্বপাড়া মুন্সী বাড়িতে।
উপজেলার বারুর গ্রামের মনু মিয়ার ছেলে দরিদ্র মো. সেলিম মিয়া (৪৫) অভাবের তাড়নায় তাঁর ইয়াছিন নামে এক ছেলে সন্তানকে স্থানীয় এক দালালের মাধ্যমে দুই লাখ ৫৫ হাজার টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সকালে সরেজমিনে ওই বাড়িতে গিয়ে ঘটনার সত্যতা জানা যায়। এ ক্ষেত্রে স্বামী-স্ত্রীর কথা বলার সময় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়।
সন্তানহারা বিলকিস ঘটনা বর্ণনা দিতে গিয়ে বুকফাটা কান্নারুদ্ধ কণ্ঠে কালের কণ্ঠকে...














