বারবার ধর্ষণ করা হয়েছে: সুকির দেশ থেকে পালিয়ে আসা নারীদের আর্তনাদ
বৌদ্ধ সংখ্যাগুরু বার্মায় সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর চালানো নির্মম হত্যা-ধর্ষণ-নিপীড়ন-অগ্নিসংযোগের খবর আর কোনোমতেই কেউ চেপে রাখতে পারছেন না। প্রতিবেশি দেশটির রাখাইনসহ অন্যান্য রাজ্যে প্রতিদিন সেনাবাহিনীসহ সাধারণ বার্মিজদের পৈশাচিক নির্যাতনের শিকার হচ্ছেন রোহিঙ্গারা।
গত কয়েক মাস ধরে সেখানে নরক গুলজার করে রেখেছে মিয়ানমার তথা বার্মিজ আর্মি। তাদের সঙ্গে যোগ দিযেছে দেশটির সংখ্যাগুরু বৌদ্ধ ধর্মাবলম্বী নাগরিকদের একটি অংশও।
সর্বশেষ গত ত ৯ অক্টোবর মায়ানমারের রাখাইন সীমান্ত চৌকিতে কথিত হামলার জের ধরে রোহিঙ্গা দমন অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। সেদিনই মুসলিম অধ্যুষিত রাখাইন প্রদেশের গ্রামগুলোতে কমপক্ষে ৬৯ জনকে হত্যার কথা স্বীকার করে খোদ দেশটির সেনাবাহিনী (ধারণা করা যায় প্রকৃত সংখ্যা আরও বেশি)। নৃশংসতার পর্যায় এমন পর্যন্ত পৌঁছায় যে শিশুদের ধরে জ্বলন্ত আগুনে নিক্ষেপ করার মতো পৈশাচিক ঘট...














