চীন ও যুক্তরাষ্ট্র কি সংঘাতের খুব কাছে?
অনেক দিন ধরে লোকজন বলাবলি করছে, সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে যে কৌশলগত প্রতিদ্বন্দ্বিতা চলে আসছে, তা একদিন সংঘাতে রূপ নেবে। আদতে সেই মুহূর্ত চলে এসেছে। এ রকমের একটি দ্বিতীয় শীতল যুদ্ধের জামানায় আপনাদের স্বাগত।
আমেরিকা মনে করে চীন স্বৈরাচার দেশ; তারা কনসেনট্রেশন ক্যাম্পে ১০ লাখ উইঘুর মুসলমানকে আটকে রেখেছে; খ্রিষ্টানদের ওপর তারা দমন-পীড়ন চালাচ্ছে; সাধারণ মানুষের অধিকার ক্ষুণ্ন করছে এবং বেহিসাবিভাবে শিল্পকারখানা গড়ে তুলে পরিবেশের ভয়াবহ ক্ষতি করছে। যুক্তরাষ্ট্র মনে করে, চীন যেসব সামরিক স্থাপনা গড়ে তুলছে ও আন্তর্জাতিক অঙ্গনে এমনভাবে আধিপত্য বিস্তার করছে, তা যুক্তরাষ্ট্রের জন্য নিরাপত্তা হুমকি হয়ে দেখা দিচ্ছে।
অন্যদিকে চীন মনে করে, যুক্তরাষ্ট্র সাম্রাজ্যবাদী শক্তি। দেশটি ভয়ভীতি দেখিয়ে অপেক্ষাকৃত কম শক্তিশালী দেশগুলোর কাছ থেকে নিঃশর্ত আনুগত্য আদায় করে এসেছে। চীন মনে করে, ...














