ভারতে সম্মাননা পাচ্ছেন অপু বিশ্বাস
ঢাকাই চলচ্চিত্রের ‘বিউটি কুইন’ খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস । এক দশকের বেশি সময়ে প্রায় এক শ সিনেমায় অভিনয় করেছেন তিনি। তার মধ্যে বেশ কিছু সিনেমা ব্যবসাসফল হয়েছে। অভিনয় ক্যারিয়ারের অল্প সময়ে সর্বাধিক সিনেমার নায়িকা হওয়ার স্বীকৃতি পাচ্ছেন তিনি। ভারতের ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না’ এ সম্মাননা প্রদান করছে। এছাড়া এই উৎসবে বাংলাদেশের দূত হিসেবে অপুকে নির্বাচিত করা হয়েছে।
এ প্রসঙ্গে অপু বিশ্বাস রাইজিংবিডিকে বলেন, ‘সম্মাননা সবসময়ই আনন্দ দেয়। আর দেশের বাইরে থেকে সম্মাননা পাওয়া সত্যিই খুব আনন্দের। বাংলাদেশি চলচ্চিত্র শিল্পী হিসেবে আমাকে গর্বিত করছে। আশা করছি, সেখানে খুব দারুণ অভিজ্ঞতা হবে। এ ছাড়া উৎসবের আয়োজকগন আমাকে উদ্বোধনী দিন থেকেই উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছে।’
ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব আয়না ২০১৮’। আগামী ৭ ডিসেম্বর শুরু হবে তিন দিনব্যা...













