Sample Page - Page 354 of 432 - Mati News
Friday, February 27

Sample Page

শাকিব খানের সঙ্গে কী হয়েছিল সাংবাদিকদের

শাকিব খানের সঙ্গে কী হয়েছিল সাংবাদিকদের

Entertainment
‘শাহেন শাহ’ সিনেমার শুটিং সেটে সহকারী পরিচালক সমিতির সদস্যদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় হয় চলচ্চিত্র অভিনেতা শাকিব খানের। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় এফডিসির প্রশাসনিক ভবনের সামনে এ ঘটনা ঘটে। ঘটনাটি অনলাইন পোর্টালের দুজন সাংবাদিক জিয়াউদ্দিন আলম ও সুদীপ্ত সাঈদ খান মোবাইলে ভিডিও করছিলেন। ওই দুই সাংবাদিকের মোবাইল কেড়ে নিয়ে ওই ভিডিও মুছে দেওয়া হয়। বিষয়টি নিয়ে সহকারী পরিচালক সমিতির সভাপতি এসআই ফারুক বলেন, “‘শাহেন শাহ’ ছবিতে শামীম আহমেদ রনির প্রধান সহকারী পরিচালক হিসেবে কাজ করছেন আলোক হাসান। তিনি আমাদের সমিতির সদস্য নন। বিষয়টি আমরা এর আগে শাকিব খান ও শামীম আহম্মেদ রনিকে জানিয়েছি। আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সদস্যপদ ছাড়া কেউ কাজ করতে পারবে না। তাই বিষয়টি জানানোর জন্য আমরা শুটিং সেটে গিয়েছিলাম। সেখানে এমন উত্তপ্ত বাক্যবিনিময় হবে, বিষয়টি আগে বুঝতে পারিনি।” সাংবাদিক জিয়াউদ্দিন আলম বলেন, ‘সংবাদ ...
সিনেমা নয়, আল্লাহর পথে হাঁটতে চান পপি

সিনেমা নয়, আল্লাহর পথে হাঁটতে চান পপি

Cover Story, Entertainment
২০১৫ সাল থেকেই চলচ্চিত্রে টানা কাজ করেছেন নায়িকা পুষ্পিতা পপি । মুক্তি পেয়েছে ‘ধূসর কুয়াশা’, ‘পাঙ্কু জামাই’সহ পাঁচটি চলচ্চিত্র। তবে এখন থেকে তিনি আর চলচ্চিত্রে অভিনয় করবেন না বলে জানিয়েছেন। বাকি জীবনটা তিনি আল্লাহর পথে হাঁটতে চান। এ বিষয়ে পুষ্পিতা পপি এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি আর চলচ্চিত্রে কাজ করতে চাই না। বাকি জীবনটা আল্লাহর পথে হাঁটতে চাই। এরই মধ্যে আমার পরিচালকদের আমি বিষয়টি জানিয়ে দিয়েছি। বেশ কিছু কাজের বিষয়ে কথা হচ্ছিল, সেই কাজগুলোও ছেড়ে দিয়েছি। নতুন আর কোনো কাজের সঙ্গে আমি যুক্ত হতে চাই না।’ হঠাৎ কেন এই সিদ্ধান্ত—জানতে চাইলে পপি বলেন, ‘আমার পরিবারের সবাই নামাজ-কালাম পড়েন। আমি ছোটবেলা থেকেই এসবের ভেতর বড় হয়েছি। এ ছাড়া আমি যখন সিনেমার শুটিং করেছি, তখনো নামাজ পড়েছি। শুধু আমি নই, মিশা ভাইসহ অনেক শিল্পীই রয়েছেন, যাঁরা আজান শোনার পর শুটিং বন্ধ রেখে নামাজ আদায় করেন। তবে ইদানীং আমার...
অ্যাপ থেকে তথ্য ‘চুরি’ ঠেকাবেন যেভাবে

অ্যাপ থেকে তথ্য ‘চুরি’ ঠেকাবেন যেভাবে

Tech news
ফেইসবুক, উবার, জিমেইলের মতো বিশ্বখ্যাত অ্যাপ বলতে গেলে ব্যবহার না করে আমরা পারি না। বর্তমান সময়ে  আমাদের দৈনন্দিন প্রয়োজনেই এসবসহ নানা ধরনের অ্যাপ স্মার্টফোনে ডাউনলোড করে নেই। কিন্তু ডাউলোডের সময় আমরা না দেখেই ফোনের অনেকে কিছুর অ্যাকসেসে  ‘Agree’ করে দেই। এতে স্মার্টফোনের ক্যামেরা, এসএমএস-এমএমএস, কললিস্ট, স্টোরেজ, ছবি-ভিডিও, ক্যালেন্ডার, ডিভাইসের আইডি ও অন্যান্য তথ্য, মাইক্রোফোন, অডিও রেকর্ডসহ আপনার অনেক ব্যক্তিগত তথ্যই নিয়ে সেবাদাতা কোম্পানিগুলো। বিশ্বব্যাপী এখন ডেটা সুরক্ষা ও প্রাইভেসি অনেক গুরুত্বপূর্ণ। ব্যবহারকারীর ডেটা কোথায় ব্যবহার হতে পারে তার অন্যতম উদাহরণ ফেইসবুকের কেমব্রিজ অ্যানালিটিকার কেলেঙ্কারি। আছে আরও অনেক ঘটনা। সম্প্রতি দেশে অালোচনায় এসেছে পাঠাও। ব্যবহারকারীর এসএমএসও নিয়ে নেয়ার অভিযোগ স্টার্টআপটির বিরুদ্ধে। তাহলে কীভাবে সুরক্ষিত থাকবেন এখানে। চলুন দেখে আসি এর প্...
পাঠাও থেকে হতে পারে তথ্য চুরি! মোবাইল অ্যাপ ও প্রাইভেসি নিয়ে ভ্রান্তিবিলাস

পাঠাও থেকে হতে পারে তথ্য চুরি! মোবাইল অ্যাপ ও প্রাইভেসি নিয়ে ভ্রান্তিবিলাস

Cover Story, Tech news
ড. রাগিব হাসান, কম্পিউটার সিকিউরিটি ও প্রাইভেসি বিশেষজ্ঞ : অনেকদিন আগে একটা বিজ্ঞাপন খুব জনপ্রিয় ছিল, এক লোক রাস্তায় বেরিয়েছে আর সবাই তাকে বলছে তার বউয়ের জন্য শাড়ি কেনার কথা। শেষমেষ বিরক্ত হয়ে লোকটা বললো, ঘরের কথা পরে জানলো ক্যামনে? তখন আরেকজন লোকটার পিঠ থেকে কাগজের নোটিশটা খুলে বললো, এই যে এমনে! আমাদের ঘরের কথা, আমাদের সব গোপন কথা আর গোপন নাই। সর্বনাশটা আমরা নিজেই করেছি। দরজা খুলে দিয়ে গুপ্তচরকে নিজের ঘরে ঢুকিয়েছি। আর এই গুপ্তচর হলো, আমাদেরই স্মার্টফোন। স্মার্টফোন, তা সে অ্যান্ড্রয়েড হোক বা আইফোন, এরমধ্যে আছে একগাঁদা সেন্সর। মাইক্রোফোন থেকে শুরু করে জাইরোস্কোপ, এক্সিলারোমিটার, জিপিএস এসব কিছু দিয়ে আপনার যাবতীয় গোপন কথা জেনে যাওয়া সম্ভব। আপনি হাঁটেন কখন আর ঘুমান কখন, কার সাথে কথা বলেন, কোথায় কোথায় ঘুরেছেন, সব কিছু। পকেটে করে গুপ্তচর নিয়ে ঘোরার এই সুব্যবস্থা মানব সভ্যতার ইতিহাসে আগ...
এসএসসি পরীক্ষার ফরম পূরণ ফি সর্বোচ্চ ১৮০০ টাকা

এসএসসি পরীক্ষার ফরম পূরণ ফি সর্বোচ্চ ১৮০০ টাকা

Cover Story
২০১৯ সালে অনুষ্ঠিতব্য এসএসসি পরীক্ষার ফরম পূরণে নির্ধারিত ফির চেয়ে বেশি ফি আদায় না করার ব্যাপারে আজ (বৃহস্পতিবার) নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড-ঢাকা। ঢাকা শিক্ষা বোর্ডের নির্দেশনামূলক বিজ্ঞপ্তিতে বলা হয়- # বিজ্ঞান বিভাগের (চতুর্থ বিষয়সহ) ফরম পূরণের ফি সর্বোচ্চ ১,৮০০ টাকা। এর মধ্যে বোর্ড ফি ১,৩৮৫ এবং কেন্দ্র ফি ৪১৫ টাকা। # ব্যবসায় শিক্ষা বিভাগ চতুর্থ বিভাগসহ ফরম পূরণের ফি ১ হাজার ৬৮০ টাকা। # মানবিক বিভাগ চতুর্থ বিভাগসহ ফরম পূরণের ফি ১ হাজার ৬৮০ টাকা। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ২০১৬-১৭ এবং ২০১৭-১৮ শিক্ষাবর্ষের পরীক্ষার্থীদের ফরম পূরণে শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা-১৪৭ এবং ক্যারিয়ার শিক্ষা-১৫৬ বিষয়ের পরীক্ষার ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে স্ব স্ব প্রতিষ্ঠানে সম্পন্ন হবে তাই এ বিষয়টির জন্য কোনো বোর্ড ফি দিতে হবে না। তবে ২০১৫-১৬ শিক্ষাবর্ষ...
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহী মহাকাশযান?

পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহী মহাকাশযান?

Cover Story, Tech news
পৃথিবীর দিকে ধেয়ে আসছে ভিনগ্রহীদের পাঠানো কোনও মহাকাশযান? তা আদতে কোনও ধূমকেতু নয়? নয় কোনও গ্রহাণু বা অ্যাস্টারয়েড? এ বার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষকদল জানাল, না, পৃথিবীর দিকে ধেয়ে আসা ওই মহাজাগতিক বস্তু ‘আউমুয়ামুয়া’ আদতে কোনও ধূমকেতু নয়। খুব সম্ভবত ওটা ভিনগ্রহীদের পাঠানো কোনও মহাকাশযান। আর সেটাকে চালাচ্ছে আলো। আমাদের সূর্য বা তার মতো কোনও নক্ষত্র (দের) আলোই তাকে ঠেলেঠুলে ব্রহ্মাণ্ডের এ প্রান্ত থেকে ও প্রান্তে নিয়ে চলেছে। অন্য কোনও নক্ষত্রমণ্ডল থেকে তাকে ঢুকিয়ে দিয়েছে আমাদের সৌরমণ্ডলে। আবার হয়তো কোনও কালে তাকে ঠেলেঠুলে আমাদের সৌরমণ্ডল থেকে ‘আউমুয়ামুয়া’কে টেনে বের করে নিয়ে যাবে সেই আলোই।  আন্তর্জাতিক বিজ্ঞান-জার্নাল ‘দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নাল লেটার্স’-এ প্রকাশিতব্য তাঁদের গবেষণাপত্রে এমনটাই দাবি করেছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের দুই বিশিষ্ট অধ্যাপক জ্যোতির্বিজ্ঞানী স...
কোথায় থাকেন তার উপর নির্ভর করবে হার্টের রোগ হতে পারে কি না!

কোথায় থাকেন তার উপর নির্ভর করবে হার্টের রোগ হতে পারে কি না!

Cover Story, Health and Lifestyle
কোথায় থাকেন? এ বার এই উত্তরই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে হার্টের রোগের ক্ষেত্রে। সম্প্রতি শিকাগোতে অনুষ্ঠিত ‘আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন’-এর বিজ্ঞান সমাবর্তনে এমন কথাই শোনালেন গবেষকরা। আমেরিকার গবেষকদের মতে, উচ্চশক্তিসম্পন্ন শব্দ শোনায় অভ্যস্ত হলে সে সব মানুষের হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় একলাফে অনেকটাই। কার্ডিওভাস্কুলার সংক্রান্ত সমস্যাও বেড়ে যায় অনেকটাই।  গবেষকদের নির্দিষ্ট করে দেওয়া ‘ডেঞ্জার জোন’ হাইওয়ে বা বিমানবন্দর এলাকা। এই গবেষণা জৈবিক প্রক্রিয়ার সঙ্গে শব্দের নানা ভূমিকার দিকটি ভবিষ্যতে আরও খতিয়ে দেখার পথ খুলে দিল বলে মনে করছেন বিজ্ঞানীরা। গড় বয়স ৫৬, এমন ৪৯৯জন সুস্থ মানুষকে এই গবেষণার কাজে ব্যবহার করেন বিজ্ঞানীরা। শব্দের প্রাবল্যের সঙ্গে জৈবিক ক্রিয়াকলাপ নজরে রাখতে পেট (পজিশন এমিশন টোমোগ্রাফি) ও সিটি স্ক্যান করা হয়। তাদের শরীরের বিভিন্ন কলা, মস্তিষ্ক ও রক্তবাহগুলিশব...

জোকস : গোলাপি ইঁদুর

Cover Story, Entertainment
জোকস : গোলাপি ইঁদুর এক শহরে ইঁদুরের ভয়ানক উৎপাত। সবাই যখন এই বিপদ থেকে বাঁচার জন্য মরিয়া, তখন এক লোক এসে উপস্থিত। দশ লাখ টাকার বিনিময়ে সে সব ইঁদুর মেরে ফেলবে জানালো। শহরের জনগণ রাজী হলো। তখন লোকটা তার বাক্স খুলে একটা গোলাপী ইঁদুর বের করলো। গোলাপি ইঁদুরটা শহরের সব ইঁদুরকে ঘর থেকে বের করে সঙ্গে নিয়ে নদীর তীরে গেল আর সেগুলোকে পানিতে ঝাঁপ দিতে বললো। তার কথামতো সব ইঁদুর নদীতে ঝাঁপিয়ে পড়ে মারা গেল। এবার গোলাটি ইঁদুরটির মালিক তার দাবিকৃত দশ লাখ টাকা নিয়ে চলে যাবার সময় শহরের জনগণ তাকে জিজ্ঞেস করলো `ইয়ে মানে আপনার কাছে কি কোনো গোলাপী রাজনীতিবিদ আছে?’...
মেলবোর্ন আওয়ামী লীগের নির্বাচনী টাস্কফোর্স গঠন

মেলবোর্ন আওয়ামী লীগের নির্বাচনী টাস্কফোর্স গঠন

Cover Story
বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে মেলবোর্নসহ পুরো অস্ট্রেলিয়ায় প্রবাসী আওয়ামী লীগের নেতাকর্মী ও অনুসারীদের জন্য নির্বাচনকালীন একটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। মেলবোর্ন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মাহবুবুল আলমকে আহ্বায়ক ও সাধারণ সম্পাদক আলহাজ মোল্লা মো. রাশিদুল হককে সদস্য সচিব করে এই টাস্কফোর্স গঠন করা হয়। টাস্কফোর্স গঠনের পাঁচটি উদ্দেশ্য জানিয়েছে মেলবোর্ন আওয়ামী লীগ। এগুলো হলো ১. বাংলাদেশের চলমান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের প্রতি সমর্থন অব্যাহত রেখে দেশে-বিদেশে নির্বাচনী প্রচারণা চালানো, ২. বাংলাদেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় সরাসরি আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করা, ৩. বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সরকারের সাফল্য তুলে ধরা ও নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া, ৪. বিভিন্ন সামাজিক মাধ্যমে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গুজব ও প্রোপাগান্ডার জবা...
#মিটু আন্দোলনে কি এ বার ভাটার টান! মুখ খুললেন পামেলা অ্যান্ডারসন

#মিটু আন্দোলনে কি এ বার ভাটার টান! মুখ খুললেন পামেলা অ্যান্ডারসন

Entertainment
#মিটু আন্দোলনের সূচনা হলিউডে।অথচ সেই হলিউডেরই এক তারকা আন্দোলনের বিরুদ্ধে। তিনি আর কেউ নন, নব্বইয়ের দশকের লাস্যময়ী অভিনেত্রী পামেলা অ্যান্ডারসন। তাঁর বক্তব্য, যৌন নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ হবে বইকি! তবে আজকাল একটু বাড়াবাড়িই হচ্ছে। যা পুরুষদের পঙ্গু করে দেওয়ার পক্ষে যথেষ্ট। অস্ট্রেলিয়ার একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন পামেলা। সেখানেই এমন মন্তব্য করেন। বলেন,‘‘আমি নিজে নারীবাদী। তবে এখন যে নারীবাদী আন্দোলনের জোয়ার এসেছে, তাতে মোটে সায় নেই আমার।ব্যাপারটা বাড়াবাড়ির পর্যায়ে চলে যাচ্ছে। যা পুরুষদের পঙ্গু করে দেওয়ার পক্ষে যথেষ্ট। অনেকেই হয়ত আমার সঙ্গে একমত হবেন না। এমন মন্তব্যের জন্য হয়ত মেরেও ফেলা হতে পারে আমাকে। তবে দুঃখিত, এই আন্দোলনকে সমর্থন করতে পারছি না।’’ হলিউডে #মিটু আন্দোলনের সূচনা প্রযোজক হার্ভি ওয়াইনস্টিনের বিরুদ্ধে একাধিক মহিলার অভিযোগ ঘিরে। যৌন নির্যাতন তো বটে...
টিনএজার টিপস : ইন্সট্যান্ট গ্লো পেতে কাজে লাগাও পেঁপের ফেসপ্যাক

টিনএজার টিপস : ইন্সট্যান্ট গ্লো পেতে কাজে লাগাও পেঁপের ফেসপ্যাক

Health and Lifestyle, Teen
বর্ষার ম্যাড়মেড়ে আবহাওয়ায় তোমার মুখের ঔজ্জ্বল্য কি কমে যাচ্ছে? এবার তোমার মুখের হারানো গ্লো-কে ইনস্ট্যান্টলি ফিরিয়ে আনতে আমরা নিয়ে এলাম পেঁপের হরেক ফেসপ্যাকের সন্ধান। বর্ষার ম্যাড়মেড়ে আবহাওয়ায় তোমার মুখের ঔজ্জ্বল্য কি কমে যাচ্ছে? বাজার থেকে একগাদা টাকা দিয়ে দামি-দামি ফেসপ্যাক কিনেও কিছু লাভ হচ্ছে না তো? এবার তোমার মুখের হারানো গ্লো-কে ইনস্ট্যান্টলি ফিরিয়ে আনতে আমরা নিয়ে এলাম পেঁপের হরেক ফেসপ্যাকের সন্ধান।   ১। পেঁপে ও কলার ফেসপ্যাক— ১/২ কাপ পাকা পেঁপে ও ১/২ কাপ পাকা কলার টুকরো নিয়ে ব্লেন্ডারে মিশিয়ে নাও। এর সঙ্গে মধু মেশাতে পার। এবার পেস্টটা ভাল করে মুখে মেখে শুকিয়ে না-যাওয়া পর্যন্ত অপেক্ষা করো। তারপর হালকা গরম জলে মুখ ভাল করে ধুয়ে নাও। একদিন ছাড়া একদিন যদি নিয়ম করে এটা ব্যবহার করতে পার, তা হলে তোমার মুখের জেল্লাই খুলে যাবে!   ২। পেঁপে ও লেবুর ফেসপ্যাক— ...
ঢাকা লিট ফেস্টে মণীষা

ঢাকা লিট ফেস্টে মণীষা

Cover Story, Entertainment
বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী মণীষা কৈরালা এবার ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে অংশ নিবেন। আগামীকাল শুক্রবার উৎসবের দ্বিতীয় দিনে বাংলা একাডেমিতে সকাল সোয়া ১১টায় ‘ব্রেকিং ব্যাড’ অধিবেশনে নিজের জীবনের নানা বিষয় নিয়ে কথা বলবেন এই বলিউড তারকা। ক্যানসার জয়ী এই অভিনেত্রী নিজের লেখা প্রথম বই ‘দ্য বুক অব আনটোল্ড স্টোরিজ’ লেখার ঘোষণা দিয়েছেন অনেক আগেই। বইটি প্রসঙ্গেও কথা বলবেন তিনি। এনটিভি অনলাইনকে এমনটিই জানিয়েছেন উৎসবের অন্যকম পরিচালক সাদাফ সাজ। এদিকে, বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে আজ বিকেল সোয়া ৪টায় ‘মান্টো’ ছবির প্রদর্শনী হবে। ছবিটি নিয়ে ‘ডিরেক্টরস কাট’ অধিবেশনে কথা বলবেন এর পরিচালক নন্দিতা দাস। ঢাকা আন্তর্জাতিক সাহিত্য উৎসবে মণীষা কৈরালা ও নন্দিতা দাস ছাড়াও অংশ নিবেন অস্কার বিজয়ী ব্রিটিশ অভিনেত্রী টিলডা সুইনটন। উৎসবে বিভিন্ন শিল্পী ও সাহিত্যকদের পাশাপাশি এই ...
জয়া চৌধুরীর ‘ঢাকা টু আমেরিকা’

জয়া চৌধুরীর ‘ঢাকা টু আমেরিকা’

Entertainment
বর্তমান সময়ে আলোচনায় আসছে মিউজিক ভিডিওগুলো। আজ বাজনা মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ‘ঢাকা টু আমেরিকা’ শিরোনামে একটি মিউজিক্যাল ফিল্ম। এতে অভিনয় করেছেন নায়িকা জয়া চৌধুরী। শাহ ফিরোজের পরিচালনায় গানের কথা লিখেছেন ফিরোজ প্লাবন। এতে কণ্ঠ দিয়েছেন বিপাশা। গীতিকার ফিরোজ প্লাবন বলেন, ‘আমাদের পরিচিত একজন শিল্পীর জীবনের ঘটনা থেকেই আমি গানের কথা লিখেছি। কার জীবনের গল্প সেটা বলতে চাই না। আর জয়ার অভিনয় যদি বলতে চাই তাহলে বলব তিনি তো এমনিতেই ভালো অভিনয় করেন। যে কারণে মনে হতে পারে এটা তার জীবনের গল্প। আমি বাস্তব গল্প গানের কথায় তুলে আনতে চেষ্টা করেছি। আশা করছি, সবার কাছে গানটি ভালো লাগবে।’ জয় চৌধুরী ‘ফুলবানু’ ছবির কাজ প্রায় শেষ করেছেন। বর্তমানে ‘বাঘিনী’ শিরোনামে আরেকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই নায়িকা।   http://matinews.com/2018/11/08/%e0%a6...
ঠগস অব হিন্দোস্তান দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?

ঠগস অব হিন্দোস্তান দর্শকদের বিচারে ‘জিরো’ পেল?

Entertainment
প্রথমবার বড়পর্দায় এক সঙ্গে অমিতাভ বচ্চন এবং আমির খান। সৌজন্যে ‘ঠগস অব হিন্দোস্তান’। বহু আশা জাগিয়ে আজ, বৃহস্পতিবার বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে এই ছবি। দেশ জুড়ে মোট সাত হাজার স্ক্রিনে মুক্তি পাওয়া ছবিটি আদৌ অমিতাভ-আমির দ্বৈরথ কি দেখাতে পারল? সোশ্যাল মিডিয়ায় দর্শকদের প্রাথমিক প্রতিক্রিয়ায় উল্লাস কম, বরং সমালোচনার ধারই বেশি। বেশিরভাগ দর্শক ছবিটি দেখে নাকি হতাশ হয়েছেন। কারও মনে হয়েছে, সাম্প্রতিক অতীতে আমির খানের সবচেয়ে দুর্বল ছবি। আবার কেউ বলছেন, ট্রেলার দেখেই বোঝা গিয়েছিল ছবিটি একেবারেই ভাল হবে না। রিলিজের পর তারই প্রমাণ পাওয়া গেল। আদিত্য চোপড়া প্রযোজিত বহু প্রতীক্ষিত এই ছবির পরিচালনার দায়িত্বে ছিলেন বিজয়কৃষ্ণ আচার্য।ইংরেজ ভারতে এসেছিল ব্যবসা করতে। কিন্তু সেই ফাঁকে রাজত্ব শুরু করেছিল। যা চলেছিল পরবর্তী ২০০ বছর। ইংরেজ রাজত্ব মেনে নিতে পারেননি অনেকেই। গল্প অনুযায়ী,তেমনই একজন আজাদ। এ...
রোগীর সেবা-যত্নে ইসলাম

রোগীর সেবা-যত্নে ইসলাম

Cover Story, Islam
রোগীর সেবা-যত্নে ইসলাম কিয়ামতের দিন আল্লাহ তায়ালা বলবেন, হে আদম সন্তান! আমি অসুস্থ ছিলাম; কিন্তু তুমি আমার সেবা করনি। বান্দা বলবে, হে আমার প্রতিপালক! আপনি তো গোটা বিশ্বের প্রতিপালক। আমি কী করে আপনার সেবা-শুশ্রুষা করতে পারি! তখন আল্লাহ তায়ালা বলবেন, তুমি কি জানোনি যে, আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল কিন্তু তুমি তার সেবা করনি। যদি তুমি তার সেবা-শুশ্রুষা করতে, তাহলে তুমি সেখানে আমি আল্লাহকে পেতে। (মুসলিম শরিফ) যারা রোগীকে অবহেলা করে, তারা আল্লাহর প্রতি অবহেলা করে। সে জন্য শেষ বিচারের দিন আল্লাহ তাদের আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন। এটা চরম সত্য যে, রোগীর সঙ্গে দেখা করলে নিজে রোগী হলে অন্য মানুষ দেখা কিংবা সেবা করতে আসবে। তাই সেবা যে একটা শ্রেষ্ঠ ইবাদত, সেটি সহজেই অনুমেয়। হাদিসের আলোকে দেখা যায়, এক মুসলিমের অপর মুসলিমের কাছে ছয়টি হক রয়েছে। তার মধ্যে প্রথম হক হলো কারো রোগ হলে তাকে দেখতে যাওয়া। হ...