Sample Page - Page 358 of 432 - Mati News
Friday, February 27

Sample Page

লন্ডনে হাইকমিশন ভাংচুরে স্বেচ্ছাসেবক দল নেতার শাস্তি

লন্ডনে হাইকমিশন ভাংচুরে স্বেচ্ছাসেবক দল নেতার শাস্তি

Default
লন্ডনে বাংলাদেশ হাই কমিশন ভাংচুরের দায়ে দোষি সাব্যস্ত হয়েছেন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের যুক্তরাজ্য শাখার সভাপতি নাসির আহমেদ শাহিন। লন্ডন ম্যাজিস্ট্রেট কোর্ট শাহীনকে ফৌজদারি অপরাধে দোষি সাব্যস্ত করে ১ হাজার ২০ পাউন্ড জরিমানা করেছে বলে রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে যুক্তরাজ্য বিএনপির বিক্ষোভ থেকে গত ৭ ফেব্রুয়ারি লন্ডনে বাংলাদেশ দূতাবাসে ভাংচুর চালানো হয়, ভাংচুর করা হয় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিও। তখন ঘটনাস্থল থেকে শাহিনকে গ্রেপ্তার করেছিল লন্ডন পুলিশ। দূতাবাসে হামলা চালিয়ে রাষ্ট্রের সম্পত্তি ধ্বংস করার অভিযোগে তখন মামলা হয়েছিল। লন্ডন পুলিশকে হামলার ভিডিও দিয়েছিল দূতাবাস। গত ১৬ অক্টোবর লন্ডনের আদালতে বিচার শুরু হয়।শাহিন নিজেকে নির্দোষ দাবি কর...
রণবীরের আগে যাঁদের সঙ্গে প্রেম ছিল দীপিকার

রণবীরের আগে যাঁদের সঙ্গে প্রেম ছিল দীপিকার

Cover Story, Entertainment
বলিউডে এখন বিয়ের মৌসুম চলছে। কিছুদিনের মধ্যেই বিয়ের পিঁড়িতে বসছেন সেরা দুই তারকাযুগল। দীপিকা পাডুকোন ও প্রিয়াঙ্কা চোপড়া শিগগিরই গাঁটছড়া বাঁধবেন। কিছুদিন আগে আকস্মিকভাবে সামাজিক মাধ্যমে বিয়ের তারিখ ঘোষণা দিয়ে দীপিকা পাডুকোন ও রণবীর সিং ভক্তদের চমকে দেন। যদিও গুঞ্জন ছিল আগেই, কিন্তু সরাসরি কিছু বলেননি। যা হোক, সবার জীবনেই এমন সুদিন আসে। তবে দীপিকার জীবনে রণবীর সিং আসেন বহু পরে। বলা হয়, এর আগে দীপিকার সঙ্গে সাতজনের প্রেম ছিল। রণবীরের সঙ্গে সম্পর্ক পাকাপাকি হওয়ার আগে যাঁদের সঙ্গে প্রেমের গুঞ্জন ছিল, তাঁদের একবার দেখে নেওয়া যাক ১. নীহার পান্ডিয়া মুম্বাইয়ে অভিনয়ের ক্লাসে পরিচয় হয় নীহার ও দীপিকার। অল্পদিনেই তাঁরা একে-অপরের প্রেমে পড়েন। গুঞ্জন ছিল, তাঁরা একসঙ্গে বিভিন্ন স্থানে ঘুরেছেন। যা হোক, ক্যারিয়ারের দিকে বেশি ঝুঁকে পড়েন দীপিকা, এর পর বিচ্ছেদ হয়ে যায় এ যুগলের। সম্প্রতি পান্ডিয়া প্...
এবার অক্ষরা হাসানের ব্যক্তিগত ছবি ফাঁস !

এবার অক্ষরা হাসানের ব্যক্তিগত ছবি ফাঁস !

Entertainment
কিছুদিন আগে ব্রিটিশ মডেল ও অভিনেত্রী এমি জ্যাকসনের ব্যক্তিগত ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হয়েছিল। দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার রজনীকান্ত ও বলিউডের ‘মিস্টার খিলাড়ি’ অক্ষয় কুমারের সঙ্গে আসন্ন এশিয়ার সবচেয়ে বড় বাজেটের ‘২.০’ ছবিতেও অভিনয় করেছেন এমি। তাঁর পর সাইবার অপরাধের শিকার হলেন বলিউড অভিনেত্রী অক্ষরা হাসান। অক্ষরা ভারতের বিশিষ্ট অভিনেতা, চিত্রনাট্যকার ও নির্মাতা কমল হাসানের ছোট মেয়ে এবং অভিনেত্রী শ্রুতি হাসানের ছোট বোন। অক্ষরার ব্যক্তিগত ছবি ফাঁস হয়েছে এবং তা ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে। অক্ষরা হাসান ‘শমিতাভ’ ছবি দিয়ে বলিউডে অভিনয়যাত্রা শুরু করেন। এ ছবিতে ছিলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন ও দক্ষিণী তারকা ধানুশ। অক্ষরা এবার তাঁর ব্যক্তিগত ছবি ফাঁসের ঘটনায় খবরের শিরোনাম হলেন। অন্তর্জালে এই অভিনেত্রীর ব্যক্তিগত ছবি শেয়ার করে মন্তব্যও চলছে, যা ব্যক্তিস্বাধীনতা লঙ্ঘন। ...
আমেরিকায় ইতিহাস গড়তে চলেছে দেবী

আমেরিকায় ইতিহাস গড়তে চলেছে দেবী

Cover Story, Entertainment
হালের আলোচিত ছবি দেবী দেশের গণ্ডি পেরিয়ে এখন বিদেশেও প্রদর্শিত হচ্ছে। গত ৩ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের ১৮টি শহরের বিভিন্ন সিনেমা হলে চলছে দেবী। খবরটি যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিদের জন্য যেমন আনন্দের, তেমনি ছবির প্রযোজক ও অভিনেত্রী জয়া আহসানের কাছেও। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে সবাইকে ধন্যবাদ জানিয়ে জয়া আহসান আজ লিখেছেন, ‘ দেবী ইতিহাস গড়বে আমেরিকায়। অঙ্গীকার রইল আমাদের!’ গত ১৯ অক্টোবর সারা দেশে মুক্তি পায় দেবী। প্রথম সপ্তাহে ২৮টি, দ্বিতীয় সপ্তাহে ৩৫টি এবং তৃতীয় সপ্তাহে ৫০টি সিনেমা হলে সফলভাবে চলছে ‘দেবী’। টানা তিন সপ্তাহ ধরে ঢালিউডের আকাশে চলছে এখন দেবীর সুবাতাস। খুশি দর্শক ও দেবীর কলাকুশলীরাও। হুমায়ূন আহমেদের দেবী উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন অনম বিশ্বাস। এখানে রানু চরিত্রে জয়া আহসান ও মিসির আলী চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অনিমেষ আইচ, ...
প্রবাসীদের কথাও একটু ভাবুন

প্রবাসীদের কথাও একটু ভাবুন

Cover Story
আমরা প্রবাসী । জন্মদাত্রী মা আমাদের কাছে নেই। জন্মভূমির মাটির স্পর্শও আমরা পাই না। আমাদের দিনগুলো-রাতগুলো কাটে পরিশ্রমে, পরিবার আর স্বজনের চিন্তায়। আমরা সব কষ্ট হাসিমুখে সয়ে বেঁচে থাকি। মা যখন মুঠোফোনে জানতে চান, কেমন আছি? মলিন মুখ নিয়েও তখন বলি, ‘ভালো আছি মা। কত সুযোগ-সুবিধা এখানে!’ ছোট ভাইবোনের কত আবদার। কারো বিদেশি চকলেট চাই, কারো বিদেশি পারফিউম। কারো একটা মুঠোফোন, কত কত চাহিদা। আমরা নিজেরা একবেলা কম খেয়েও প্রিয়জনদের আবদারগুলো পূরণ করতে চাই। মৌমাছির মতো তিলে তিলে জমানো টাকা দেশে পাঠাই। রেমিট্যান্স বাড়ে, আমাদের পরিবার-পরিজন সচ্ছল থাকে। আমরা প্রবাসে থাকি বলেই উপলব্ধি করি দেশের মমত্ত্ব কতটুকু। উপলব্ধি করি মায়ের মতো দেশও কত প্রিয়। দেশের অর্থনীতির চাকা সচল করতে আমরা দিন-রাত খেটে যাই। আমাদের পরিশ্রমে বাংলাদেশের উন্নয়ন ত্বরান্বিত হয়। আমরা প্রবাসীরাই ব্যাংকিং চ্যানেলে ২০১৫ সালে এক হাজার ৫৩১ ...
প্রতিদিন শিখি, প্রতিদিন ভয়ে থাকি : ক্যাটরিনা

প্রতিদিন শিখি, প্রতিদিন ভয়ে থাকি : ক্যাটরিনা

Cover Story, Entertainment
বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ বলেছেন, ‘জিরো’ ছবিতে তাঁর চরিত্রটি অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে অনুপ্রাণিত নয়। খবর বেরিয়েছিল, হলিউড অভিনেতা ডেমি মুর ও লিন্ডসে লোহান দ্বারা অনুপ্রাণিত তাঁর চরিত্রটি। ‘আনন্দ স্যার, হিমাংশু (ছবির লেখক) ও আমি মিলে চরিত্রটি সৃষ্টি করি, আর এটাই একমাত্র অনুপ্রেরণা। অন্য কোনো ইন্ডাস্ট্রি থেকে তা অনুপ্রাণিত নয়। আনন্দ স্যারের মতে, চরিত্রটির জন্য আমার সবকিছুই ছিল,’ ছবিতে নিজের চরিত্র সম্পর্কে এ কথা বলেন ক্যাটরিনা। এ ছবি থেকে কী শিক্ষণীয় ছিল, জিজ্ঞেস করা হলে ক্যাটরিনা বলেন, ‘প্রতিদিন আমি কিছু না কিছু শিখি। প্রতিদিন ভয়ে থাকি। এ ছবি থেকে আমি প্রচুর শিখেছি। আমরা একসঙ্গে কিছু সৃষ্টি করতে চেয়েছি। অভিনেতা হিসেবে, পারফরমার হিসেবে অনেক শিখেছি।’ ‘জিরো’ ছবিতে শাহরুখ খানের সঙ্গে রোমান্স দৃশ্যে দেখা যাবে আনুশকা শর্মা ও ক্যাটরিনা কাইফকে। একই ধরনের মন্তব্য করেন কিং খানও। বলেন,...
সোশ্যাল মিডিয়ায় বুঁদ ছেলেমেয়ে! আর দেরি নয়, বেঁধে দিন সময়

সোশ্যাল মিডিয়ায় বুঁদ ছেলেমেয়ে! আর দেরি নয়, বেঁধে দিন সময়

Cover Story, Health and Lifestyle
ছেলেমেয়ে বাড়ির বাইরে বেরোয় না! সারা ক্ষণ কম্পিউটার এবং মোবাইলে বুঁদ হয়ে থাকে! তা হলে সাবধান হয়ে যান। ইন্টারনেট ঘাঁটার সময় বেঁধে দিন। নইলে মারাত্মক বিপদ হতে পারে। সম্প্রতি জার্মানি, গ্রিস, আইসল্যআন্ড, নেদারল্যান্ডস, পোল্যান্ড, রোমানিয়া এবং স্পেনে একটি গবেষণা চালানো হয়। ব্রিটেনের একটি স্বাস্থ্য সংক্রান্ত পত্রিকায় তা প্রকাশ পেয়েছে। তাতে দেখা গিয়েছে, নজরদারি এবং সোশ্যাল মিডিয়া সম্পর্কে জ্ঞান না থাকলে, বেশি ক্ষণ ইন্টারনেট ঘাঁটা উচিত নয় জেন নেক্সটদের। দিনে দু’ঘণ্টার বেশি তো নয়ই। গবেষকদের দাবি, বেশি ক্ষণ সোশ্যাল মিডিয়ায় থাকলে বাইরের দুনিয়ার সঙ্গে দূরত্ব বাড়ে তাদের। আরও বেশি সংবেদনশীল হয়ে পড়ে তারা। সোশ্যাল মিডিয়ায় ওই সব ছেলেমেয়েরাই বেশি হেনস্থার শিকার হয়। হঠাৎ ব্যক্তিগত জীবনের খুঁটিনাটি প্রকাশ হয়ে গেলে, নানা রকম গুজব ছড়িয়ে পড়লে অথবা কেউ কোনও রকম তির্যক মন্তব্য করলে ভীষণ আঘাত পায়...
আমেরিকার মধ্যবর্তী নির্বাচন : এক অভিবাসী মায়ের জন্য এ বড় কঠিন সময়

আমেরিকার মধ্যবর্তী নির্বাচন : এক অভিবাসী মায়ের জন্য এ বড় কঠিন সময়

Cover Story
মঙ্গলবারের নির্বাচন শুধু এই প্রজন্মের জন্যই নয়, আগামী কয়েকটি প্রজন্মের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেন, তা ইতিমধ্যে বহুচর্চিত। তবু এক কথায় বলতে গেলে উত্তরটা হচ্ছে— ট্রাম্প! আমেরিকার ইতিহাসে এর আগে কখনও এক জন নির্বাচিত প্রেসিডেন্ট এ ভাবে মধ্যবর্তী নির্বাচনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন বলে মনে পড়ছে না। ২০১৬-র নির্বাচনের সময়ে রিপাবলিকান পার্টি তাদের প্রেসিডেন্ট পদপ্রার্থীর বাক্যবাণ ও কীর্তিকলাপ এবং দলীয় ভাবমূর্তির উপর সে সবের প্রভাব নিয়ে দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিল। কিন্তু গত দু’বছরে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রায় সমস্ত রাজনীতিককেই তাঁর আশ্রয়প্রার্থী করে তুলতে পেরেছেন। তার সবচেয়ে বড় উদাহরণ হয়তো টেক্সাসের সেনেটর টেড ক্রুজ়। যিনি এ বছর পুনর্নির্বাচনের জন্য লড়ছেন। ২০১৬-তে ক্রুজ় প্রেসিডেন্ট পদের জন্য ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন। তখন ক্রুজ়ের স্ত্রীকে বিশ্রী ভাষায় আক্রমণ করেছিলেন ট্রাম্প। এ...
মিয়া খলিফা সম্পর্কে কিছু অজানা তথ্য

মিয়া খলিফা সম্পর্কে কিছু অজানা তথ্য

Entertainment
মিয়া খলিফা ! নীল ছবির জনপ্রিয় এক নাম। পর্ন ইন্ডাস্ট্রিতে অল্প বয়সেই জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছেন তিনি। মিয়া খলিফার ভক্তদের দাবি, নীল ছবিকে বিদায় জানিয়ে নাকি স্পোর্টস সাংবাদিকতাকেই বেছে নিয়েছেন তিনি। তবুও নীল জগৎ তাকে পিঁছু ছাড়ছে না। গণমাধ্যমে খবর অনুয়ায়ী, তার ভক্তরা প্রতি মুহূর্ত তাকে জানার চেষ্টা করছেন। এবার আপনিও জেনে নিন মিয়া খলিফা সম্পর্কে কয়েকটি তথ্য। ১. মিয়া ক্যালিস্টা নামেও পরিচিত তিনি। অবশ্য পর্ন সিনেমায় নামটি বড়ই বেমানান। লেবানন বংশোদ্ভুত ২২ বছর বয়সী এই তরুণী মাত্র ৭ বছর বয়সে আমেরিকা পাড়ি জমান। ২. ইতিহাসে গ্র্যাজুয়েশন করে একটি ফাস্ট ফুড রেস্টুরেন্টে কাজ করছিলেন মিয়া। পরে পর্ন ইন্ডাস্ট্রিতে একটি চাকরির আবেদন করেন। মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন। পরে খ্রিষ্টান ধর্ম গ্রহণ করেন। এই পথে ক্যারিয়ার শুরুর পর থেকে পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার। ৩. মিয়া জানান, ২০১৫ সালের প্রথম ...
লন্ডন থেকে সিলেটি স্কুলছাত্রী নিখোঁজ

লন্ডন থেকে সিলেটি স্কুলছাত্রী নিখোঁজ

Cover Story
পূর্ব লন্ডনের বাঙালিবহুল নিউহাম এলাকা থেকে ১৪ বছর বয়সী এক বাংলাদেশী বংশোদ্ভূত স্কুলছাত্রী শ‌নিবার সন্ধ্যা থে‌কে রহস্যজনকভা‌বে নি‌খোঁজ র‌য়ে‌ছে। মে‌য়ে‌টির নাম নোহা মহসীন। ‌নি‌খোঁজ মে‌য়ে‌টির বাবার পারিবারিক বন্ধু টাওয়ার হ্যামলেটস কাউন্সি‌লের সাবেক ডেপুটি মেয়র অহিদ আহমদ শ‌নিবার রা‌তে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বাসা থেকে বের হয়ে নোহা আর ফিরে আসেনি। বন্ধুরাও তার খোঁজ জানাতে পারেনি। বাইরে যাওয়ার সময় তার পরনে ছিল বেগুনি রঙের সুয়েটার ও সী ব্লু হ্যাট। তবে কি কারনে মেয়েটি নিখোঁজ হলো সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। মেয়ের বাবার নাম মো. মুহসিন এবং তিনি একজন কমিউনিটি একটিভিস্ট। তার বাড়ি সিলেটের বালাগঞ্জ উপজেলায়। নোহার রহস্যজনক নি‌খোঁজের ঘটনায় তার মা সহ স্বজনরা গভীর উ‌দ্বিগ্ন হ‌য়ে প‌ড়েছেন। লন্ডন মে‌ট্রোপ‌লিটন পু‌লিশ সুত্র জানায়, নোহার সন্ধা‌নে তারা তদন্ত শুরু ক‌রে‌ছে। উল্লেখ্য...
সব বৈধ এজেন্সিই মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে

সব বৈধ এজেন্সিই মালয়েশিয়ায় শ্রমিক পাঠাবে

Cover Story
জি টু জি প্লাস পদ্ধতিতে ১০টি এজেন্সির বদলে সব বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে বাংলাদেশি কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলামের নেতৃত্বে মালয়েশিয়া সফররত বাংলাদেশি প্রতিনিধিদলের সঙ্গে দেশটির সরকারি কর্মকর্তাদের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের দুই দফা বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় এক মাস বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার মালয়েশিয়ার প্রশাসনিক রাজধানী পুত্রজায়ায় দুই দেশের মধ্যে বৈঠক হয়। কর্মী-সংক্রান্ত ওয়ার্কিং কমিটির বৈঠকে বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী এবং মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী কুলা সেগারান নেতৃত্ব দেন। দেশটিতে বাংলাদেশের শ্রমবাজারের অচলাবস্থা কাটাতে যৌথ ওয়ার্কিং কমিটির বৈঠক হয়। বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম সচিব) মো. আবুল হাছানাত হু...
আমিরাতে সাধারণ ক্ষমার পর শ্রমিক ভিসা পেতে আবেদন

আমিরাতে সাধারণ ক্ষমার পর শ্রমিক ভিসা পেতে আবেদন

Default
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) সাধারণ ক্ষমার আওতায় তিন মাসের জন্য যেসব দেশ সুবিধা পাচ্ছে, তার মধ্যে রয়েছে বাংলাদেশও। সাধারণ ক্ষমা ঘোষণার পর শ্রমিক ভিসা পেতে আবেদন করছেন প্রবাসী বাংলাদেশিরা। ভিসা পেতে সহযোগিতা করছে বাংলাদেশ দূতাবাসও। আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান এনটিভিকে এমনটাই জানিয়েছেন। তিনি বলেন, সাধারণ ক্ষমার আওতায় যেসব দেশ সুবিধা পাচ্ছে, তার মধ্যে বাংলাদেশও রয়েছে। তাই অন্য দেশের অভিবাসীদের মতো বাংলাদেশিরাও সুবিধা ভোগ করবে। এ ছাড়া প্রবাসী শ্রমিকদের বাড়তি চাপ মোকাবিলায় দূতাবাস ও কনস্যুলেটে সেবা বাড়ানোর আশ্বাস দেন তিনি। মোহাম্মদ ইমরান বলেন, ‘এখানে যেহেতু সংখ্যা বেড়ে গেছে এখন আমাদের... সেবাপ্রার্থীর সংখ্যা, আমরা নির্দিষ্ট সময় ভাগ করে দিয়েছি, যে আপনার এই সেবার জন্য এই সময় আসতে হবে এবং এটা আমাদের দূতাবাসের বাইরে বিভিন্ন জায়গায় আমরা এটা পোস্টার হিসেবে দিয়ে দিয়েছি।’ ...
যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে সাংস্কৃতিক সন্ধ্যা

যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে সাংস্কৃতিক সন্ধ্যা

Entertainment
যুক্তরাষ্ট্রের ওরিগনের পোর্টল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের এক সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি। সৃজনশীল পাঠশালা আয়োজিত দিনটি সেদিন বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতে কবি কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি করে সৃজন পাঠশালার বৃন্ত ক্লাসের শিশুরা। এরপর ভরতনাট্যম নাচ পরিবেশন করে অত্রি। রবীন্দ্রসংগীত, হাসন রাজা ছাড়াও অনুষ্ঠানে ব্যান্ড সংগীত পরিবেশন করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলে ‘ফ্যাশন শো’। প্রবাসীদের নিয়ে অনুষ্ঠানের জন্য এদিন এনটিভির বিশেষ প্রতিনিধি আরিফুর রহমান এবং সহকারী প্রধান ক্যামেরাম্যান মেসবাহউদ্দিন মল্লিককে মিডিয়া অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অনুষ্ঠানের মূল পরিকল্পনায় ছিলেন হাসান শাহারিয়ার অমি, এহসানুল করিম নাজিম, বশির মাহমুদ প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পোর্টল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান খান...
স্পেনের বাংলাদেশি দূতাবাসে ‘জাতীয় উন্নয়ন মেলা’

স্পেনের বাংলাদেশি দূতাবাসে ‘জাতীয় উন্নয়ন মেলা’

Default
স্পেনের মাদ্রিদে বাংলাদেশ দূতাবাসের হলরুমে বর্ণিল আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে ‘জাতীয় উন্নয়ন মেলা ২০১৮’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার দিনব্যাপী অনুষ্ঠিত এই উন্নয়ন মেলা উদ্বোধন করেন স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। তিনি বর্তমান সরকারের বিগত প্রায় ১০ বছরে অর্জিত অভূতপূর্ব উন্নয়ন ও সাফল্য সম্পর্কে প্রবাসী বাংলাদেশিসহ বিদেশি অতিথিদের অবহিত করেন এবং এতে সরকারের উন্নয়ন কার্যক্রম, প্রধানমন্ত্রীর ভিশন-২০২১ ও ভিশন-২০৪১ সহ মাননীয় প্রধানমন্ত্রীর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে উন্নয়নমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার আহ্বান জানান। আলোচনায় রাষ্ট্রদূত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের এগিয়ে চলার একটি রূপরেখা তুলে ধরেন। উন্নয়ন মেলা উপলক্ষে দূতাবাসের হলরুমে আর্থ-সামাজিক উন্নয়নের ওপর একটি ভিডিওচিত্র উপস্থাপন করা হয়। বাংলাদেশের উন্নয়নের ওপর দৃষ্টিনন্দন ব্যানার ও পোস্টার ছাড়াও ঐতিহ্যবাহী ...
অস্ট্রেলিয়ায় শনিবার থেকে প্রবাসীদের ডাব্বো প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু

অস্ট্রেলিয়ায় শনিবার থেকে প্রবাসীদের ডাব্বো প্রিমিয়ার ক্রিকেট লিগ শুরু

Default
প্রতি বছরের মতো এবারও আগামী ৩ নভেম্বর শনিবার থেকে শুরু হতে যাচ্ছে ডাব্বো প্রিমিয়ার ক্রিকেট লিগ। এতে বাংলাদেশ দল ছাড়াও অংশগ্রহণ করছে ভারত, পাকিস্তান ও নেপালের অস্ট্রেলিয়ায় প্রবাসীরা। ব্যাপক উৎসাহ নিয়ে সব দেশের প্রবাসীরা ওই দিন ক্রিকেট টুর্নামেন্টের খেলাগুলো উপভোগ করবে। অস্ট্রেলিয়ার নিউসাউথ ওয়েলসের ওরানা রিজিয়নের ডাব্বো শহরে ওই খেলা হবে। এতে অংশগ্রহণকারী দলগুলোর খেলোয়াড়রা সবাই অংশগ্রহণকারী দেশগুলোর প্রবাসী। এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের নেতৃত্ব দিচ্ছেন অস্ট্রেলিয়া প্রবাসী জিয়া আহমেদ। বাংলাদেশ দলের প্রবাসী খেলোয়াড়রা প্রতিদিন রাতে সবাই যার যার কাজ শেষ করে চলে আসছেন প্রস্তুতি নিতে, সবাই ঘাম ঝরা পরিশ্রম করছেন যাতে করে তারা বাংলাদেশ দলকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করতে পারেন। এ যেন প্রবাস জীবনে বাংলাদেশ দলের জার্সি গায়ে দেশের ভাবমূর্তি রক্ষা করার লড়াই। টুর্নামেন্টে বাংলাদেশ দলে...