ঘুষ দিয়ে সুবিধা নিলে কী এর আয় হালাল হবে ?
অর্থ দিয়ে যে কোনো ধরণের সুবিধা নেয়ার পথ ও পদ্ধতি ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। ইসলাম বিশেষজ্ঞদের অভিমত হলো, ধোঁকা দিয়ে প্রচলিত আইন ভেঙে কোনো সুবিধা নেয়াও ইসলামের নিষিদ্ধ বিধানের অন্তর্ভুক্ত। কারণ, এখানে ওই প্রতারকের ওপর আইন ভঙ্গ করার অভিযোগ আরোপ করা হবে এবং অভিযোগ প্রমাণিত হলে তার ওপর শাস্তি বর্তাবে।
ধোঁকা ও প্রতারণা প্রসঙ্গে হাদিসে ইরশাদ হয়েছে, হজরত হুযায়ফা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) ইরশাদ করেন, ‘কোনো মুমিনের জন্য উচিত নয় নিজেকে অপমানিত করা। সাহাবারা বললেন, কিভাবে ব্যক্তি নিজেকে অপমানিত করে? তিনি বললেন, অনুচিত বিপদে নিজেকে জড়িয়ে ফেলার মাধ্যমে।’ – তিরমিজি ও ইবনে মাজাহ
যে সব লোক মিথ্যা কথা বলে কোনো দেশে আশ্রয়গ্রহণ করে বিংবা কোনো অফিস-আদালত থেকে সুবিধা নেয়- তা গ্রহণ করা জায়েজ নয়। কারণ হারাম পন্থায় তা অর্জন করা হয়েছে। কেননা মিথ্যা বলা জায়েজ নয়, কাউকে ধোঁকা দেয়া জায়েজ নয়। সুতর...













