সাগরে ভেসে এল রহস্যময় বস্তু!
অদ্ভুত বস্তুটি সিলিন্ডার আকৃতির। হুট করে সাগর উপকূলে বস্তুটির দেখা মেলে। দেখলে মনে হবে, এটি হয়তো ধাতু বা কংক্রিটের তৈরি। কিন্তু স্পর্শ করলে বোঝা যাবে, বস্তুটি ফোমের মতোই নরম!
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, গত সপ্তাহে সাউথ ক্যারোলাইনার সিব্রুক দ্বীপের উপকূলে এই অদ্ভুত বস্তুটি ভেসে আসে। কেউই নির্দিষ্ট করে বলতে পারছেন না এটি কি। লোকান্ট্রি মেরিন ম্যামাল নেটওয়ার্ক নামের একটি বেসরকারি সংস্থা সর্বপ্রথম এই বস্তুটির সন্ধান পায়। গত বৃহস্পতিবার বস্তুটির ছবি ফেসবুকে পোস্ট করে সংস্থাটি। এরই মধ্যে বস্তুটি সরিয়ে ফেলেছেন সিব্রুক দ্বীপের কর্মকর্তারা।
ফেসবুকে পোস্ট করা ছবিতে দেখা গেছে, সিলিন্ডার আকৃতির বস্তুটির উচ্চতা একজন মানুষের চেয়েও বেশি। লোকান্ট্রি মেরিন ম্যামাল নেটওয়ার্কের কর্মকর্তারা জানিয়েছেন, বস্তুটি ফোমের মতো নরম।
১৫ বছর আগেও এমন একটি রহস্যময় বস্তু পাওয়া গিয়েছিল। ওই বস্তুটি...













