সালমানের ভাবি মালাইকাকে বিয়ে করছেন অর্জুন!
আর ফিসফাস নয়, এবার নাকি সত্যি সত্যি বিয়ে করছেন অর্জুন কাপুর ও মালাইকা অরোরা। শোনা যাচ্ছে, সালমান খানের ভাবি আগামী বছর আবার বিয়ের পিঁড়িতে বসছেন। দীর্ঘদিন ধরে বিটাউনে অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন হয়েছে। বিভিন্ন জায়গায় তাঁদের একসঙ্গে দেখা গেছে। আর এ সবকিছু নিয়ে নাকি রীতিমতো বিরক্ত সালমান খান। তিনি অর্জুনের ওপর বেজায় চটেছেন। আর চটবেন নাই–বা কেন! এর আগে সালমান খানের বোন অর্পিতার সঙ্গেও অর্জুন সম্পর্ক গড়েছিলেন। এবার একই পরিবারের বউয়ের সঙ্গে অর্জুনের প্রেম। যদিও মালাইকা অরোরা এখন খান পরিবারের সঙ্গে সব সম্পর্ক চুকিয়ে দিয়েছেন। সালমান খানের বড় ভাই আরবাজ খানের সঙ্গে তাঁর পাকাপাকিভাবে ডিভোর্স হয়ে গেছে। তবে এই পরিবারে যখন তিনি বউ ছিলেন, তখনই নাকি অর্জুনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা বেড়ে যায়। আর আরবাজ খানের সঙ্গে মালাইকার সংসার ভাঙার নাকি এটা অন্যতম কারণ।
আরবাজ খানে সঙ্গে ডিভোর্সের পর মালাইকা অর...












