মার্সিডিজ থেকে টয়োটা, এই কনসেপ্ট কার দেখলে চোখ জুড়িয়ে যাবে
‘কনসেপ্ট কার’ হল সেই সমস্ত গাড়ি, যেগুলি আধুনিকতম স্টাইল এবং প্রযুক্তির সাহায্যে নির্মাণ করা হয়। এই গাড়িগুলি বিভিন্ন আন্তর্জাতিক মোটর শো-য় প্রদর্শিত হয়। ক্রেতাদের মতামত জানার জন্য এই কনসেপ্ট কারগুলি প্রদর্শন করা হয়ে থাকে যেগুলি হয়তো সাধারণ মানুষের ব্যবহারের জন্য আর নাও তৈরি করা হতে পারে।
মার্সিডিজ মেব্যাক ভিশন ৬ ক্যাব্রিওলেট: সেটি হল, মার্সিডিজের ক্যাব্রিওলেট মডেলটি তাদের কুপ মডেলটির থেকেও আরও এক কাঠি উপরে। গাড়িটি দেখলে মনে হবে রাস্তায় কোনও ক্রুজ চলছে। এর বাইরেটা যেমন আকর্ষণীয়, তেমনই সুন্দর এর ভিতরটি। মার্সিডিজের এই মডেলটি দেখলে আপনি অবশ্যই চমকে যাবেন।
টয়োটা জি আর এইচভি: টয়োটার এই স্পোর্টস গাড়িটি টয়োটা ৮৬ মডেলের উপরই ভিত্তি করে তৈরি হয়েছে। এই গাড়িটিতে আছে ‘সিক্স স্পিড ম্যানুয়াল মোড’। এছাড়াও এতে স্ট্যান্ডার্ড অটোমেটিক ট্রান্সমিশন মোড আছে।
মাজদা আরএক্স ভিশন: একটি...













