চাকরির খবর : স্বাস্থ্য অধিদপ্তর নেবে ১২৮২ জন কর্মী
স্বাস্থ্য অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটি ১১টি পদে ১ হাজার ২৮২ জনকে নিয়োগ দেওয়া হবে।
পদসমূহ
বিজ্ঞপ্তি অনুযায়ী ফার্মাসিস্ট (ডিপ্লোমা) ৬২৭ জন, হেলথ এডুকেটর একজন, সাঁট-মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ৬ জন, পরিসংখ্যানবিদ ২৭ জন, কোল্ড চেইন টেকনিশিয়ান ১ জন, কীটতত্ত্বীয় টেকনিশিয়ান ১ জন, স্বাস্থ্য সহকারী ৫৪৮ জন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৫ জন, স্টোরকিপার ৪৫ জন, ওয়ার্ডমাস্টার ১ জন, ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট ১০ জনসহ মোট ১ হাজার ২৮২ জন নিয়োগ পাবেন।
আবেদনের যোগ্যতা
ফার্মাসিস্ট পদে আবেদনের জন্য ফার্মাসিতে ডিপ্লোমা ডিগ্রি এবং বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিল হতে রেজিস্ট্রেশনপ্রাপ্ত এবং তফসিল তিন অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। হেলথ এডুকেটর পদে আবেদনের জন্য বিজ্ঞান বা জীববিজ্ঞান অনুষদভুক্ত যেকোনো বিষয়ে স্নাতকো...














