নেতা বাবা হচ্ছেন, নিশানা ইমরানের দিকে!
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বাবা হচ্ছেন বলে সে দেশের কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়, তার তৃতীয় স্ত্রী বুশরা মানেকার কোলে তাদের সন্তান আসছে। আপাতত সন্তান হওয়ার খবর গোপনই রাখতে চাইছেন ইমরান–বুশরা দম্পতি। পরে সময়মতো খবরটি তারা সবাইকে জানাবেন।
এদিকে, প্রধানমন্ত্রী ইমরান খানের বিশেষ সহকারী ইফতেখার দুররানি ‘ডেইলি পাকিস্তান’কে বলেছেন, প্রধানমন্ত্রী ইমরানের বাবা হওয়ার খবর ভুয়া। এই খবর যারা প্রচার করছে, তাদের ক্ষমা চাইতে হবে। তিনি বলেছেন, যদি এই গণমাধ্যম ক্ষমা না চায়, তবে তাদের বিরুদ্ধ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে পাকিস্তানের এক সাংবাদিক টুইটারে জানান, পাকিস্তানের এক নেতা বাবা হতে চলেছেন। এরপরপরই চারিদিকে আলোচনা শুরু হয়ে যায়। তবে ওই সাংবাদিক কোন নেতা বাবা হচ্ছেন তা প্রকাশ করেননি।
পাকিস্তানের উর্দু দৈনিক ‘উম্মত’ এর খবরে বলা হয়েছে, ইমরান খান ও বুশরা মানেকা ...














