তনুশ্রীর বিরুদ্ধে নোটিস পাঠাচ্ছেন নানা - Mati News
Saturday, October 10

তনুশ্রীর বিরুদ্ধে নোটিস পাঠাচ্ছেন নানা

অভিনেত্রী তনুশ্রী দত্ত তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনার পরেই আইনি পদক্ষেপের কথা বলেছিলেন নানা পটেকর। আজ তাঁর আইনজীবী রাজেন্দ্র শিকোড়কর জানান, ক্ষমা চাইতে বলে তনুশ্রীকে আইনি নোটিস পাঠাচ্ছেন তাঁরা। যদিও তনুশ্রীর দাবি, শনিবার বিকেল পর্যন্ত নানার তরফে কোনও নোটিস তিনি পাননি।

নানা বলেন, ‘‘আমি জয়সলমেরে শুটিং করছি। অক্টোবরের ৭ বা ৮ তারিখে মুম্বই ফিরে সাংবাদিক বৈঠক করব। ক্যামেরার চোখে চোখ রেখে সব প্রশ্নের জবাব দেব। আমার কিছু লুকোনোর নেই।’’ তনুশ্রীর অভিযোগ, ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শুটিংয়ে তাঁকে হেনস্থা করেন নানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *