টিপেই আমি টিপটপ
সাজগোজে কত কী আছে। কিন্তু শত প্রসাধনীর মাঝেও যার একটু ছোঁয়াতেই আমাদের মনে পড়ে যায় নিজেদের সংস্কৃতির কথা, সেই অসামান্য অনুষঙ্গের নাম টিপ।
অনেক আগে চল ছিল লিপস্টিক দিয়ে দেওয়ার। কাঠির সাথে একটু লিপস্টিক লাগিয়ে নিয়ে কপাল সাজাত সেকালের তরুণীরা। তারপর কুমকুম দিয়েও এ কাজ হতো। অনেক সময় কাজল বা আইলাইনার দিয়েও হাতের কারসাজীতে খুব কৌশলে দেওয়া হত টিপ। কাপড়ের টিপ, সিঁদুরের আরও নানা উপায়ে টিপ দেওয়ার রীতি প্রচলিত হতে থাকে যুগের সাথে সাথে।
টিপের প্রচলনটা বাঙ্গালী আর ভারতীয় নারীদের মধ্যেই প্রবল বলতে গেলে। বাঙ্গালীয়ানা সাজে পূর্ণতা আনে এটি। “টিপ বেশি বিক্রি অয় ফাল্গুনে আর পয়লা বৈশাখে। এত এত লাল টিপ কেনে আপারা”- বললেন নিউ মার্কেট এর একজন বিক্রেতা। প্রায় উনিশ বছর ধরে তিনি টিপের ব্যবসা করছেন।
ভিন্ন ভিন্ন উপলক্ষে ভিন্ন ভিন্ন টিপের ডিজাইন দেখা যায়। ভিন্ন পোশাকের সাথেও টিপের ভিন্ন ব্যবহার দেখা যায়। তবে শাড়ির...













