Sample Page - Page 431 of 431 - Mati News
Sunday, February 22

Sample Page

মিস ওয়াল্র্ড মানুসির ৫ অজানা

মিস ওয়াল্র্ড মানুসির ৫ অজানা

Entertainment
১৭ বছর পর আবার ভারত থেকে ভেসে এলো বসন্ত বাতাস। এবার মিস ওয়াল্র্ড হলেন ভারতের মানুসি চিল্লার। ছিনিয়ে নিলেন তার সমস্ত সুবাস। প্রিয়াঙ্কা চোপড়ার ছড়িয়ে দেওয়া আমেজ না ফুরাতেই এক পশলা রূপের ডালি ছড়িয়ে গেলেন মানুসি।  ষষ্ঠ ভারতীয় নারী হিসেবে বিশ্বসুন্দরীর মুকুট মাথায় পরা এ গুণী মেয়ের না জানা কিছু তথ্য জানা যাক এবার।    মিস ওয়াল্র্ড মানুসি ও তার গুণী মা-বাবা মিস ওয়াল্র্ড মানুসি এর মা-বাবা দুজনেই ডক্টরেট ডিগ্রিধারী। বাবা বড় বিজ্ঞানী। কাজ করেন ভারতের প্রতিরক্ষা গবেষণা বিভাগে। মা একইসঙ্গে সামলাচ্ছেন হিউম্যান বিহেভিয়র ও প্রায়োগিক পদার্থবিজ্ঞানের জটিল জগত।   ডাক্তার ও মিস ওয়াল্র্ড মানুসি মিস ওয়াল্র্ড মানুসি যে অমানুসিক পরিশ্রম চালিয়ে গেছেন সেটা তার পড়ার বিষয় দেখলেই বোঝা যায়। এক দিকে সুন্দরী প্রতিযোগিতার কত কী আয়োজন, অন্যদিকে ডাক্তারি পড়াশোনা। মানুসি পড়ছেন ভগৎফুল সিং গভর্নমেন্ট মেডিক্য...
শীতের টিপস : গরম থাকুক ঘর

শীতের টিপস : গরম থাকুক ঘর

Cover Story
শীতের সময় ঘরের ঠাণ্ডা নিয়ে টেনশনে থাকি সবাই। তাই এবার জেনে নিন শীতের টিপস। ঘরকে রাখুন উষ্ণ। শীতের টিপস : রোদ ধরে রাখুন শীতের সময় দিন-রাত দরজা-জানালা বন্ধ করে রাখতে অভ্যস্ত আমরা। অথচ ঘর গরম রাখা এবং বিশুদ্ধ বাতাসের জন্য শীতেও ভেন্টিলেশন খুব দরকার।  সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঘরের দরজা-জানালা খুলে দিনে। বিশেষ করে শীতের সময় ঘরের যে অংশে রোদ পড়ে, সেই দিকের দরজা-জানালা খুলে রাখুন। এখন বেশির ভাগ জানালার অর্ধেক অংশ খোলা যায়। শুধু খোলা অংশ নয়, জানালার বাকি অর্ধেক অংশের পর্দা সরিয়ে দিন। সূর্যের আলো ও তাপের সর্বোচ্চ ব্যবহার পাবেন ঘরে। সম্ভব হলে জানালার বিপরীত দেয়ালে একটা আয়না বসান। সূর্যের আলো আয়নায় প্রতিফলিত হয়ে ঘরের তাপমাত্রা দ্রুত বাড়িয়ে দেবে এবং অনেকণ থাকবে। শীতের টিপস : রাতেও উষ্ণতা দুপুরের পরপর, অর্থাৎ ৩টা-সাড়ে ৩টার মধ্যে বন্ধ করে দিন সব দরজা-জানালা। এতে রাতে অনেক সময় পর্...
নতুন ধারার শাড়ি

নতুন ধারার শাড়ি

Cover Story, Health and Lifestyle
শৈল্পিক স্পর্শে গড়ে ওঠা শাড়ির ডিজাইন এর মধ্যে নিখুঁত কাশ্মিরি উল লেস শাড়ির অভিজাত একটি কালেকশন এবার জায়গা করে নিতে পারে আপনার ওয়্যারড্রোবে। অবসর বলুন আর করপোরেট পরিবেশ, একটি শাড়ি সবসময়ই একটি অভিজাত পোশাক হিসেবে স্বীকৃত, যাতে একসঙ্গে ফুটে ওঠে নারীত্ব, ফ্যাশন ও ঐতিহ্য। আবার দেখা যায় মৌসুম পরিবর্তনের সঙ্গে প্রায়ই দেখা যায় নারীরা তাদের এই সুন্দর পরিচ্ছদটাকেও কেমন করে যেন সোয়েটার দিয়ে মুড়িয়ে ফেলে। খুব সহজেই বদলে যায় পুরো লুকটাই। তবে, টেক্সটাইলে নব নব আবিষ্কার ও প্রথাগত ভারতীয় বস্ত্রশিল্পের বুনন ঐতিহ্যের নতুন ব্যাখ্যার ফলশ্রুতিতে এসেছে পিউর কাশ্মিরি উল লেস শাড়ি। আর এর মাধ্যমেই এবার শীতটাকে স্টাইলের সঙ্গে গ্রহণ করতে পারবেন- আনকোরা এ শাড়ি পরে। চিন্তার আধুনিকতা হোক আর পোশাকের মতাদর্শ- কোনো পরিবর্তনেই প্রভাব পড়েনি এ পোশাকে, যা এখনও বাংলাদেশসহ প্রতিবেশী রাষ্ট্রগুলোর ঐতিহ্যবাহী পোশাক। এটি একজন নারী...
মাটিতে সামুদ্রিক মাছ

মাটিতে সামুদ্রিক মাছ

Default
কক্সবাজারের তরতাজা সামুদ্রিক মাছ খেতে চান? ই-কমার্স সাইট মাটি ঢাকায় দিচ্ছে তাজা সামুদ্রিক মাছ।  তাদের সাইট থেকে কয়েকটি মাছের দর দেওয়া হলো। লাল কোরাল (রেড স্ন্যাপার) ১-২ কেজি সাইজ ৬০০ টাকা কেজি লাল কোরাল (রেড স্ন্যাপার) ৩-৫ কেজি সাইজ ৬৫০ টাকা কেজি রিঠা (৫-১০ কেজি সাইজ) ৫০০ টাকা কেজি। দেশি সাদা রূপচাঁদা (১৫০ গ্রাম সাইজ) ৮৫০ টাকা কেজি। বড় চাগা চিংড়ি (১১-১২ পিসে কেজি) ১০০০ টাকা কেজি। লাক্ষ্যা (৩-১২ কেজি) ৯০০-১৪০০ টাকা কেজি। সাতক্ষীরার হরিণা চিংড়ি ৪৫০ টাকা কেজি। এ ছাড়াও মাটিতে পাচ্ছেন আরো অনেক কিছু। তাদের সঙ্গে কথা বলে জানা গেল মাটিতে ফ্রোজেনের চেয়ে তাজা সামুদ্রিক মাছ বিক্রি হয় বেশি। এ কারণে সরাসরি কক্সবাজার থেকে ট্রলারে করে নিয়ে আসা মাছই সংগ্রহ করে তারা। তবে এর জন্য কমপক্ষে ২-৩ দিন আগেই দিতে হবে অর্ডার।...
মেদ ঝরুক নাচের তালে

মেদ ঝরুক নাচের তালে

Health and Lifestyle
হালের ফিটনেস টিপস এ ট্রেন্ডের আরেক নাম ড্যান্সারসাইজ। মানে ড্যান্স ও এক্সারসাইজ। নাচতে নাচতেই হয়ে যাবে ব্যায়াম। নাচেই এবার ঝরবে মেদ। শরীর হবে ফুরফুরে। তবে এর জন্য হাল্কা মেজাজের হেলে দুলে নাচলেই হবে না। জানতে হবে ধ্রুপদী কিংবা বেলি ড্যান্স, শিখতে হবে সাম্বা কিংবা জুম্বা। বেলি আর সাম্বা তো জানাই আছে। কিন্তু জুম্বাটা  আবার কী? ওটা আসলে লাতিন আমেরিকার একটা ব্যায়াম। নাচের মুদ্রার মতো। এ নাচে নাকি শরীর মন দুটো চনমনে হয়ে ওঠে। ভেতরে অনুভব করা যায় বাড়তি শক্তি! অন্যদিকে চোখ ধাঁধানো পা আর থাইয়ের মাংসপেশী ঠিক রাখতে নাচুন জ্যাজের তালে। লাফ, কিক, জাম্প কী নেই এতে। এ নাচে নড়বে সমস্ত পেশী। জিমে আর যেতেই হবে না। অন্যসব ফিটনেস টিপস বা বিশেষ নৃত্য না জানলেও ক্ষতি নেই। ঢালিউড বলিউডের ঢাকঢোল ওয়ালা কোনো গানের তালে তালে নাচলেও চলবে। কিংবা ইউটিউবে সার্চ দিন প্রয়াত জার্মান কোরিওগ্রাফার পিনা বাউশের না...
অতিপ্রাকৃতিক থ্রিলার গল্প : দ্বিতীয়

অতিপ্রাকৃতিক থ্রিলার গল্প : দ্বিতীয়

Stories
  মনিরুল ইসলামের সঙ্গে ডা. তৈয়ব আখন্দের প্রথম সাক্ষাৎ ‘আমি একজনকে খুন করেছি। কিন্তু...(বিরতি) আবার.. না মানে.. আমি আসলে খুন করি নাই। খুন করেছে আরেকজন।’ অস্পষ্ট এই কথাটা বলার আগে ৬৪ দীনবন্ধু রোডের একতলা বাড়ির একটি কক্ষে মনোবিজ্ঞানী ডা. তৈয়ব আখন্দ ও আটত্রিশ/চল্লিশ বছর বয়সী মনিরুলের মধ্যে যা আলাপ হয়েছিল- ‘ডাক্তার সাহেব, আমি আগে আমার নিজের সম্পর্কে বলি। আসলে নিজের সম্পর্কে বলার জন্যই আপনার কাছে আসা। আমি এমএ পাস করেছি গতবছর। এখনও চাকরি বাকরি হয়নি। তবে হবে। আমার মাথার মধ্যে সারাক্ষণ আরেকজন কথা বলে।’ এটুকু বলার পর যুবকের মনে হলো এভাবে নিজের সম্পর্কে বলা হচ্ছে না। আবার নতুন করে শুরু করা যায়। খেই ধরিয়ে দিলেন ডা. তৈয়ব আখন্দ। ‘আপনার নাম? পরিবারে কে কে আছেন? সমস্যার কথা না হয় একটু পরে শুনি।’ ‘আমার নাম মনিরুল ইসলাম মনির। বয়স ধরেন চল্লিশ। পরিবারে তেমন কেউ নাই। এক বড় ভাই আর ...
তিন গন্তব্য

তিন গন্তব্য

Travel Destinations
সিলেট থেকে জাফলং সিলেট থেকে মাত্র ৬০ কিলোমিটার দূরে থাকা জাফলং পর্যটকদের কাছে সুপরিচিত তার বনজঙ্গলে ঘেরা নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যের জন্য। এখানকার প্রধান আকর্ষণগুলো হলো, পাহাড় থেকে গড়িয়ে পড়া পাথর এবং স্ফটিক স্বচ্ছ পানি, সুপারি ও পানপাতার বরজ, সবুজ চা বাগানের সারি এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ণিল জীবন। পাহাড়ি নদী মারি থেকে আসা সাদা পাথরের জন্যও এই স্থান বিখ্যাত। জাফলংয়ের পুরোটা ঘুরে দেখার জন্য সকাল সকাল বেরিয়ে পড়াই উত্তম। কাঠমান্ডু থেকে ধুলিখেল শহরটি কাঠমান্ডু থেকে ৩১ কিলোমিটার দূরে ঘন সবুজে ঘেরা একটি পাহাড়ের ওপর অবস্থিত। শহরের ব্যস্ততম জীবন ছেড়ে এক চিলতে অবকাশ কাটাতে এই শান্ত ও শান্তিপূর্ণ জায়গায় ছুটি কাটাতে পারবেন, যেখান থেকে চোখে পড়বে বরফে ছাওয়া পাহাড়ের বিস্তৃত এক ভূমি। এখানে রয়েছে শত বছর পুরনো মন্দির, মঠ, বৌদ্ধমূর্তি এবং স্থানীয় ক্যাফে। এখানে আছে সমৃদ্ধ ইতিহাস, আছে প্রকৃতি। পুরনো এই শহ...
শহরে ফিরে আসুক রঙ

শহরে ফিরে আসুক রঙ

Default
শহরে ফিরে আসুক রঙ। কেমন হতো যদি শহরটা হয়ে যায় সাদাকালো? রঙ চাই রঙ! কিন্তু রঙ পাবো কোথা? চাই সবুজ গাছ আর পাখি। তবেই না ফিরে আসবে রঙ। তোমাদের জন্য চমৎকার এই অ্যানিমেশনটি তৈরি করেছেন ধ্রুব নীল। https://www.youtube.com/watch?v=na_Q3GjPfLo
ছড়ায় ছড়ায় রঙ শেখো

ছড়ায় ছড়ায় রঙ শেখো

Default
https://www.youtube.com/watch?v=9B3IgwZjj1c ছড়ায় ছড়ায় রঙ শিখবে এবার শিশুরা। তাদের রঙের নাম শেখাতে ভিডিওটি দেখুন। আর আমাদের চ্যানেলটি সাবসক্রাইব করে রাখুন আজই।

ল্যাবএইডের ডাক্তার মাহবুবর রহমানের পরামর্শ : হার্ট অ্যাটাকে করণীয়

Cover Story, Health and Lifestyle
হার্ট অ্যাটাকে বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসায় এখন কারো মৃত্যু হওয়া দুর্ভাগ্যজনক। এ বিষয়ে রোগী ও চিকিৎসকরা সচেতন হয়ে দায়িত্ব পালন করলে জটিলতা এড়ানো যায়। লিখেছেন ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট ও সিসিইউ ইনচার্জ ডা. মাহবুবর রহমান   এখন পর্যন্ত পৃথিবীতে মৃত্যুর এক নম্বর কারণ হার্ট অ্যাটাক, যা অবিশ্বাস্য দ্রুততায় কেড়ে নিচ্ছে মানুষের জীবন। মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ ক্যান্সার হলেও এর উপসর্গগুলো ধীরে ধীরে প্রকাশ পায়। কিন্তু হার্ট অ্যাটাক হলে কোনো কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যায়। তাই এর আগাম পূর্বাভাস জেনে তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণে বিশেষ দক্ষতা অর্জন করা সবার জন্য গুরুত্বপূর্ণ বিষয়।   হার্ট অ্যাটাক কী? হার্ট বা হৃৎপিণ্ড হলো দেহের কেন্দ্রীয় পাম্প মেশিন বা সেচযন্ত্র। সারা দেহে অক্সিজেনসমৃদ্ধ রক্ত ও খাদ্য সরবরাহ করাই হার্টের প্...