পদ্মাতীরের মাদক ব্যবসায়ী বিপাশা
রাজশাহী আর পদ্মা সমান্তরাল নাম। এর এই নামের আবহে নির্মিত হতে যাচ্ছে চলচ্চিত্র। আর চলচ্চিত্রের নামের সাথেও উত্তর-পশ্চিম দিয়ে ভারত থেকে প্রবেশ করা নদীর নামটিও যুক্ত রয়েছে। পদ্মাপূরাণ।
পদ্মানদীর ক্রমশ বিবর্তনের ওপর তৈরি চিত্রনাট্যে রুপালি পর্দায় ভাসবেন লাক্স তারকা বিপাশা কবির। নিজেকে প্রতিনিয়মিত নতুন পরিচয়ে উপস্থাপন করার ইচ্ছে বরাবর। আর এই ইছহেটাকে এবার উস্কে দিল ছবিটি। কারণ পদ্মাপূরাণের রয়েছে একটি শক্তিশালী গল্পের প্লট। নিজেকে বৈচিত্রময় যে চরিত্রে দেখতে ঠিক সেরকমই চরিত্রে কাজ করার সুযোগ রয়েছে ছবিটিতে- এমনটাই মনে করেন বিপাশা।
রায়হান শশীর চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করছেন রাশিদ পলাশ। ইতোমধ্যে রাজশাহীতে পদ্মার ধারেই ৫০শতাংশ চিত্রধারণ সম্পন্ন হয়েছে। একটা সময় আইটেম কন্যা হিসেবে নিজের একটি নাম প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন ঢাকাই ছবির এই তারকা। এরপর সেই 'ট্যাগলাইন' থেকে বেরিয়ে আসেন। বাণিজ্যিক ...














