সাবিলা নূর মুখ খুললেন অশ্লীল ভিডিও প্রসঙ্গে - Mati News
Thursday, April 16

সাবিলা নূর মুখ খুললেন অশ্লীল ভিডিও প্রসঙ্গে

সময়ের আলোচিত মডেল ও অভিনেত্রী সাবিলা নূর । সম্প্রতি একটি নগ্ন ভিডিও নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় হয়। অনেকেই বলছিলেন ভিডিওটি সাবিলার। কিন্তু অনুসন্ধানে দেখা গেছে সেই ভিডিওর মেয়েটি সাবিলা নন।

ভিডিওর ব্যাপারটি নিয়ে এতোদিন কিছু না বললেও এবার ফেসবুকে স্ট্যাটাস দিলেন সাবিলা নূর । সাবিলার পরিবারের সাথে যোগাযোগ করে জানা যায়, গত ২৫ মার্চ যুক্তরাষ্ট্রে বোনের বাসায় গেছেন এই মডেল তারকা।

ঠিক এ সময়েই তার অনুপস্থিতির সুযোগ নেয় একদল অনলাইন দুষ্কৃতকারী। বিদেশি ওয়েবসাইট থেকে একটি স্ক্যান্ডাল ভিডিও নিয়ে সেটাকে সাবিলা নূরের হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সাবিলার শুভাকাঙ্ক্ষী, বন্ধু ও ভক্তরা এই অপচেষ্টাকে আটকে দেয়।

ঘটনা কয়েকদিন আগের হলেও সোমবার দিবাগত রাতে মুখ খুলেছেন ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূর। সাবিলা নূর বিষয়টিকে অশ্লীল আখ্যা দিয়ে বলেছেন, এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাঁধছিল।

সাবিলা বলেন, আরো আগেই এ ব্যাপারে বলতে চেয়েছিলাম কিন্তু এরকম অশ্লীল বিষয়ে কথা বলতেও আমার রুচিতে বাঁধছিলো। কিন্তু গত কয়েকদিনে অনেক অনেক দূর থেকেও আমার ভক্ত, শুভাকাঙ্খী, বন্ধু আর কলিগদের এতো ভালোবাসা ও সাপোর্ট পেয়েছি যে শুধু তাদের কারণেই কিছু বলার প্রয়োজন মনে করছি…

 

ভিডিওটির মেয়ে তিনি নন উল্লেখ করে সাবিলা নূর বলেন, আপনি জানেন ভিডিওর মেয়েটি আমি নই, এখন জানা আর মানার মধ্যে পার্থক্য অনেক। যদি মেয়েটিকে সাবিলা ভেবেই আপনার ভালো লাগে তাহলে আমার হাজার বিবৃতিতেও আপনার মনের পরিবর্তন হবে বলে আশা করি না।

শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, যারা পাশে থেকেছেন তাদেরকে ধন্যবাদ দেয়ার ভাষা আমার জানা নেই।

এছাড়া হৃদয়ের গভীর থেকে পাশে থাকা মানুষগুলোর প্রতি ভালোবাসাও প্রকাশ করেছেন সাবিলা নূর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *