মাথায় হাতটি রেখো - Mati News
Thursday, March 12

মাথায় হাতটি রেখো

 

আব্দুস সাত্তার সুমন

পৃথিবীতে এসে আমি 

কান্না করি যখন,

বুকের মাঝে আপন নীড়ে 

ধরে রাখো তখন।

ছোট্ট যখন ছিলাম আমি  

বলতে পারিনা,

আমার ভাষা বুঝতে তুমি

ছেড়ে যেতে না।

ধীরে ধীরে বড় হই 

কত বাধা আসে!

অশুভ ওই ছায়া দেখে 

থাকতে আমার পাশে।

আমি যখন বুঝতে শিখি 

ভুল করে শেষে

অন্যায় গুলো শুধায় ধর

ভালোবাসার বেশে।

সারা জীবন এভাবেই 

আমার পাশে থেকো,

দোলনা থেকে মৃত্যু অবধ 

মাথায় হাতটি রেখো।

Get a Great offer

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *