ইসরাইল Archives - Mati News
Friday, September 11

Tag: ইসরাইল

পশ্চিম তীরে ফিলিস্তিনি-আমেরিকানের বাড়ি থেকে মালামাল ছুড়ে ফেললেন ইসরাইলি সেনারা

পশ্চিম তীরে ফিলিস্তিনি-আমেরিকানের বাড়ি থেকে মালামাল ছুড়ে ফেললেন ইসরাইলি সেনারা

আন্তর্জাতিক
অধিকৃত পশ্চিম তীরের কুসরা এলাকায় ফিলিস্তিনিদের বাড়িঘর ঘিরে চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। সম্প্রতি ইসরাইলি সেনাদের বিরুদ্ধে একটি ফিলিস্তিনি বাড়ি থেকে জোরপূর্বক মালামাল নিচে ছুড়ে ফেলার অভিযোগ উঠেছে। রয়টার্সের যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায়, কয়েকজন ইসরাইলি সেনা একটি বাড়ির বারান্দা থেকে বিভিন্ন সামগ্রী নিচে ফেলে দিচ্ছেন। এমনকি বাড়ির বাইরে থাকা একটি কূপের ভেতরেও কিছু জিনিসপত্র ছুড়ে ফেলতে দেখা গেছে তাদের।এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন কুসরা এলাকায় ইসরাইলি বসতি স্থাপনকারীদের চাপের মুখে ফিলিস্তিনি বাসিন্দাদের দৈনন্দিন জীবনযাত্রা ও চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফিলিস্তিনি-আমেরিকান লুই রিদি জানিয়েছেন, ভিডিওতে দৃশ্যমান বাড়িগুলোর একটি তার ভাই রায়েদ রিদির। লুই রিদি যুক্তরাষ্ট্র থেকে কুসরায় ফিরে এসেছেন, কারণ তার পরিবারের বাড়িটি গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে ইসরাইলি বসতি স্থাপনকারীদের অবরুদ্ধ অবস্থায় রয়ে...
সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই ইরান জয়ী হয়েছে: স্পিকার কালিবফ

সামরিক ও রাজনৈতিক উভয় ক্ষেত্রেই ইরান জয়ী হয়েছে: স্পিকার কালিবফ

আন্তর্জাতিক
ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বে একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ। তিনি দাবি করেন, ইরানের জনগণ অত্যন্ত সাহসিকতা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করেছে।যুদ্ধের খুঁটিনাটি বিষয়ে অবগত একজন ব্যক্তি হিসেবে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কালিবফ জানান, সামরিক ও রাজনৈতিক—উভয় ক্ষেত্রেই ইরান প্রকৃত বিজয় অর্জন করেছে। তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কূটনৈতিক ময়দানে অর্জিত সেই বিজয়কে সুসংহত করার ক্ষেত্রে একটি গৌরবময় দলিল হিসেবে কাজ করবে।তবে স্পিকার স্বীকার করেছেন যে, এই বিজয়ের প্রকৃত অনুভূতি সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছায়নি। অনেক ক্ষেত্রে জনগণের প্রাপ্য অধিকার ও অর্জনের বিষয়টি যথাযথভাবে তুলে ধরতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।তিনি বলেন, আমি এমন একজন ভাই...