ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের নেতৃত্বে একটি অন্যায় যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবফ। তিনি দাবি করেন, ইরানের জনগণ অত্যন্ত সাহসিকতা, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে এই পরিস্থিতির মোকাবিলা করেছে।
যুদ্ধের খুঁটিনাটি বিষয়ে অবগত একজন ব্যক্তি হিসেবে পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে কালিবফ জানান, সামরিক ও রাজনৈতিক—উভয় ক্ষেত্রেই ইরান প্রকৃত বিজয় অর্জন করেছে। তিনি আরও বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি কূটনৈতিক ময়দানে অর্জিত সেই বিজয়কে সুসংহত করার ক্ষেত্রে একটি গৌরবময় দলিল হিসেবে কাজ করবে।
তবে স্পিকার স্বীকার করেছেন যে, এই বিজয়ের প্রকৃত অনুভূতি সাধারণ মানুষের কাছে পুরোপুরি পৌঁছায়নি। অনেক ক্ষেত্রে জনগণের প্রাপ্য অধিকার ও অর্জনের বিষয়টি যথাযথভাবে তুলে ধরতে কর্তৃপক্ষ ব্যর্থ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, আমি এমন একজন ভাই হিসেবে, যিনি যুদ্ধের বিস্তারিত বিষয় সম্পর্কে অবগত, পুরোপুরি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি-এই যুদ্ধে আমরা সামরিক ও রাজনৈতিক-উভয় ক্ষেত্রেই প্রকৃত অর্থে বিজয়ী হয়েছি।

















