এলএনজি Archives - Mati News
Wednesday, September 9

Tag: এলএনজি

কাতার এনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা: এলএনজি সংকটে বাংলাদেশ, ভরসা স্পট মার্কেট

কাতার এনার্জির ‘ফোর্স মেজার’ ঘোষণা: এলএনজি সংকটে বাংলাদেশ, ভরসা স্পট মার্কেট

অর্থনীতি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহে কাতার এনার্জি তাদের ‘ফোর্স মেজার’ বা অনিবার্য পরিস্থিতির সময়সীমা বৃদ্ধি করেছে। ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধের প্রভাবে গত মার্চ মাস থেকেই কাতার এনার্জি তাদের চুক্তিবদ্ধ এলএনজি সরবরাহ স্বাভাবিক রাখতে পারছে না। এই পরিস্থিতির কারণে এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশ সেপ্টেম্বরের পর পর্যন্ত এলএনজি প্রাপ্তি নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। যদিও পেট্রোবাংলার পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এখন পর্যন্ত কাতার এনার্জির কাছ থেকে এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক চিঠি পায়নি।দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কাতার ও ওমানের কাছ থেকে নিয়মিত গ্যাস পাওয়ার কথা থাকলেও তা ব্যাহত হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বাংলাদেশ বাধ্য হয়ে স্পট মার্কেট থেকে উচ্চমূল্যে এলএনজি আমদানি করছে। পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. শোয়েব জানিয়েছেন, দীর্ঘমেয়াদি চুক্তির সরবরাহ...
কাতার এনার্জির নৌবহরে যুক্ত হলো অত্যাধুনিক এলএনজি জাহাজ ‘আল নিগয়ান

কাতার এনার্জির নৌবহরে যুক্ত হলো অত্যাধুনিক এলএনজি জাহাজ ‘আল নিগয়ান

অর্থনীতি
বিশ্বের অন্যতম শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের লজিস্টিক সক্ষমতা আরও শক্তিশালী করতে নতুন একটি এলএনজি ক্যারিয়ার ‘আল নিগয়ান’ যুক্ত করেছে। দক্ষিণ কোরিয়ার এইচডি হুন্দাই হেভি ইন্ডাস্ট্রিজের শিপইয়ার্ডে নির্মিত এই জাহাজটি কাতার এনার্জির দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় আসা দশটি জাহাজের সিরিজের অষ্টম ভেসেল। প্রায় ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার ধারণক্ষমতার এই জাহাজটি নর্থ ফিল্ড থেকে গ্যাসের উৎপাদন বৃদ্ধির বিশাল পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবে বহরে যুক্ত করা হয়েছে। গত ২৬ আগস্ট স্থানীয় দৈনিক আল শার্ক-এ প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এই সংযোজন বৈশ্বিক বাজারে কাতারের জ্বালানি সরবরাহ চেইনকে আরও গতিশীল করবে।কাতার বর্তমানে তাদের নর্থ ফিল্ড ইস্ট এবং নর্থ ফিল্ড সাউথ সম্প্রসারণ প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে নিচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে আগামী কয়েক বছরে কাতারের বার্ষিক এলএনজি উৎপাদন ক্ষমতা উল্লেখযোগ্য হারে বৃদ্...
বাংলাদেশ ও পাকিস্তানসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার

বাংলাদেশ ও পাকিস্তানসহ তিন দেশের এলএনজি সরবরাহে ফোর্স মেজরের মেয়াদ বাড়াল কাতার

আন্তর্জাতিক
হরমুজ প্রণালীতে চলমান নিরাপত্তা সংকট এবং বাণিজ্যিক জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি হওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি সরবরাহে ‘ফোর্স মেজর’ বা অনিবার্য পরিস্থিতির ঘোষণা আরও দীর্ঘায়িত করেছে কাতার এনার্জি। ব্লুমবার্গ ও রয়টার্সের তথ্য অনুযায়ী, এশিয়া ও ইউরোপের বেশ কয়েকটি দেশের জন্য এলএনজি কার্গো স্থগিতের এই নোটিশ পাঠানো হয়েছে।চলতি সপ্তাহে কাতার এনার্জি পাকিস্তানি ক্রেতাদের জানিয়েছে যে, অক্টোবর মাস পর্যন্ত এলএনজি কার্গো বাতিল বা স্থগিতাদেশ বহাল থাকবে। একই সঙ্গে বাংলাদেশে গ্যাস সরবরাহের ক্ষেত্রেও ফোর্স মেজরের মেয়াদ সেপ্টেম্বর পেরিয়ে আরও বাড়ানো হয়েছে। ইউরোপীয় বাজারগুলোতেও এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে। ইতালির শীর্ষ জ্বালানি প্রতিষ্ঠান ‘এডিসন’ শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, কাতার এনার্জি তাদের সরবরাহ স্থগিতের মেয়াদ নভেম্বরের শুরু পর্যন্ত বাড়িয়েছে। এডিসনের তথ্যমতে, ইতালির অ্য...
কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ

কাতারের দুই মন্ত্রীর সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক: জ্বালানি ও আর্থিক সহযোগিতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ

রাজধানী
দেশের চলমান জ্বালানি ও আর্থিক সংকট নিরসনে কাতারের সঙ্গে সহযোগিতা জোরদার করতে দোহা সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (১৮ আগস্ট) কাতারের জ্বালানিমন্ত্রী সাদ বিন শেরিদা আল-কাবি ও অর্থমন্ত্রী আলী বিন আহমেদ আল-কুওয়ারির সঙ্গে তিনি আলাদা বৈঠক করেন।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থিক খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পেয়েছে। পারস্পরিক সহযোগিতা ত্বরান্বিত করতে দুই দেশ একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠনের বিষয়ে একমত হয়েছে। এই গ্রুপটি জ্বালানি ও আর্থিক খাতের বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত কাজ করবে।বর্তমানে বাংলাদেশ গ্যাস ও বিদ্যুৎ সংকটের মতো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। বঙ্গোপসাগরে থাকা ভাসমান এলএনজি টার্মিনালগুলোর রক্ষণাবেক্ষণজনিত সমস্যা এবং দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় জ্বালানি সরবরাহে বড় ঘাটতি তৈরি হয়েছে।বাংলাদে...
গ্যাস সরবরাহ বাড়লেও কমেনি ভোগান্তি: পাম্পে দীর্ঘ সারি

গ্যাস সরবরাহ বাড়লেও কমেনি ভোগান্তি: পাম্পে দীর্ঘ সারি

অর্থনীতি
তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের টার্মিনাল সামিট পুরোদমে এবং এক্সিলারেট এনার্জি আংশিক চালু হয়েছে। এতে শনিবার থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বেড়েছে। যদিও গ্যাসের সংকট পুরোপুরি কাটতে আরও কয়েকদিন সময় লাগতে পারে। তবে সরবরাহ বাড়লেও রাজধানীর বাসা-বাড়ি ও সিএনজি পাম্পগুলোতে এর কোনো ইতিবাচক প্রভাব দেখা যায়নি। পাম্পগুলোতে আগের মতোই লম্বা লাইন ধরে গ্যাস সংগ্রহ করতে হচ্ছে চালকদের। ঢাকার অন্তত পাঁচটি গ্যাসের পাম্প ঘুরে ভোগান্তির এমন চিত্র উঠে এসেছে।এলএনজি সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল রয়েছে। মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জির টার্মিনালের সক্ষমতা ৬০ কোটি ঘনফুট এবং দেশীয় কোম্পানি সামিটের টার্মিনালের সক্ষমতা ৫০ কোটি ঘনফুট। বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) সূত্র জানিয়েছে, শনিবার ভোর চারটার দিকে সামিটের টার্মিনাল থেকে ৪৬ কোটি ঘনফুট ও এক্সিলারেট থ...
গ্যাস সংকট কাটাতে আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব

গ্যাস সংকট কাটাতে আমদানির পাশাপাশি দেশীয় উৎপাদন বৃদ্ধিতে সর্বোচ্চ গুরুত্ব

চতুর্থ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়
দেশে গ্যাস সরবরাহে দীর্ঘদিনের ঘাটতি থাকায় তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি আমদানিই বর্তমানে তাৎক্ষণিক একমাত্র ভরসা। তবে আমদানির জন্য প্রয়োজনীয় অবকাঠামোর সীমাবদ্ধতা আমাদের জ্বালানি নিরাপত্তাকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। বর্তমানে মাত্র দুটি ভাসমান এলএনজি টার্মিনালের ওপর পুরো দেশের গ্যাস সরবরাহ ব্যবস্থা নির্ভরশীল। এর মধ্যে কোনো একটি টার্মিনাল সাময়িকভাবে বন্ধ হয়ে গেলে বিদ্যুৎ উৎপাদন, শিল্পকারখানা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়ে, যা সাম্প্রতিক গ্যাস সংকটের সময় স্পষ্ট হয়েছে।কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া এক্সিলারেট এনার্জির টার্মিনালটি বর্তমানে আংশিক সরবরাহ দিচ্ছে। ক্ষতিগ্রস্ত বয়লারটি সচল করার প্রক্রিয়া চলমান রয়েছে। পূর্বে ধারণা করা হয়েছিল যে, এটি পরীক্ষার জন্য টার্মিনালটি টানা ৭২ ঘণ্টা বন্ধ রাখতে হবে, যা গ্যাস সরবরাহকে আরও সংকটাপন্ন করে তুলত। তবে বর্তমানে বিকল...
বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা জ্বালানি প্রতিমন্ত্রীর

সারাদেশ
গ্যাস ও বিদ্যুতের চলমান সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বুধবার (১২ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আশা প্রকাশ করে বলেন, বুধবার সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে।সংকটের কারণে জনদুর্ভোগ চরমে পৌঁছানোয় দুঃখপ্রকাশ করে তিনি বলেন, সামিট টার্মিনালে বৈরী আবহাওয়ার কারণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) খালাস করতে না পারা এবং এক্সিলারেট টার্মিনাল পূর্ণ সক্ষমতায় চালাতে না পারায় পরিস্থিতি জটিল হয়েছে। বর্তমান পরিস্থিতিতে দুটি টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহের পরিকল্পনার কথা জানিয়ে তিনি বলেন, এক্সিলারেট টার্মিনাল বর্তমানে বয়লারজনিত সমস্যার কারণে ৫০ শতাংশ সক্ষমতায় চলছে।মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে, এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘‘অবশ্যই, ভোগান্তি চরমে। এ ব্যাপারে কোনো দ্...