গাজীপুরের খবর Archives - Mati News
Friday, July 10

Tag: গাজীপুরের খবর

গাজীপুরের খবর : কাপাসিয়ায় জোড়া লাগানো শিশুর জন্ম

গাজীপুরের খবর : কাপাসিয়ায় জোড়া লাগানো শিশুর জন্ম

Default
গাজীপুরের কাপাসিয়ায় জোড়া লাগানো শিশুর জন্ম হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ভূমিষ্ট জোড়া শিশু এবং তার মা বর্তমানে সুস্থ রয়েছে। তবে তাদের অভিভাবকের অনুরোধে তাদেরকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে রেফার্ড করা হয়েছে। জানা গেছে, পার্শ্ববর্তী শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের মাসুদ রানার স্ত্রী রত্নার প্রসব বেদনা শুরু হলে কাপাসিয়ায় বেসরকারি শীতলক্ষ্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সন্ধ্যায় গাইনি বিভাগের সার্জন ডা. হাসানুর রহমান সোহাগ ও ডা. মোসলেম উদ্দিনের তত্ত্বাবধানে সিজারিয়ান অপারেশন শুরু হয়। অপারেশনের পর দুটি জোড়া লাগানো শিশুকে ডাক্তার সুস্থ অবস্থায় বের করে আনেন। এ বিষয়ে ডা. সোহাগ সাংবাদিকদের জানান, ডাক্তারি পরিভাষায় এ জাতীয় রোগীকে কনজয়েন টুয়িন (জোরাকো এবডোমিনো পিগাস) বলা হয়। নবজাত কন্যা...