এমন আশ্চর্য রাত Archives - Mati News
Thursday, November 5

Tag: এমন আশ্চর্য রাত

এমন আশ্চর্য রাত : উপন্যাস : ধ্রুব নীল (পর্ব ১)

এমন আশ্চর্য রাত : উপন্যাস : ধ্রুব নীল (পর্ব ১)

Stories
ধ্রুব নীলের ধারাবাহিক উপন্যাস এমন আশ্চর্য রাত । পর্ব-১একতলা আধপাকা বাড়িটার পেছনে মজা খাল। খালে প্যাচপ্যাচে কাদামাটি। একে মজা খাল বলতে হবে কেন? ইন্টারনেটে উত্তর খুঁজতে ইচ্ছে হলো না জহির উদ্দিনের।পৌষের আরও দুদিন। খালে পানি নেই। জংলায় ঢাকা ভাঙাচোরা ঘাট।শুক্লাদ্বাদশীর চাঁদ। কুয়াশা ভেদ করে আসা আলোয় ঘাট-জঙ্গল চোখে পড়ে না। আলো-আঁধারিতে ব্রোঞ্জের মূর্তির মতো জলচৌকিতে বসে আছেন জহির।গোসলের সময় মানুষ জলচৌকিতে বসে। জহিরও গোসল করছেন। জোছনা কুয়াশায় মাখামাখি অবস্থা।জহির চাঁদ দেখতে আসেননি। পঞ্চান্ন বছর আগে মানুষ চাঁদে গিয়ে চাঁদ দেখে এসেছে। সেখানে গলফও খেলেছে। তারচেয়ে আলতাকান্দিতে বসে ঢাকার জিগাতলা দেখতে পেলে খুশি হতেন।জিগাতলায় একমাত্র মেয়ে লিপির বাসা। বিয়ে হয়েছে বছর পাঁচেক। একটা চার বছরের ছেলেও আছে।এখন ভিডিও কলের যুগ। লিপি সেটা দেয় না। নাতির চেয়েও জহির উদ্দিনের বেশি ইচ্ছা হয় মেয়েকে দেখার। একমাত্র ম...