কিশোরগঞ্জ Archives - Mati News
Sunday, September 6

Tag: কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন

কিশোরগঞ্জে কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সম্মেলন

জাতীয়
কাদিয়ানি সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে এক বিশাল সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বাদ জোহর কিশোরগঞ্জের ঐতিহাসিক শহীদি মসজিদ চত্বরে আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। কাদিয়ানিবিরোধী বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে। আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ, কিশোরগঞ্জ জেলা শাখা এই সম্মেলনের আয়োজন করে।সংগঠনের কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা শাব্বির আহমাদ রশীদের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী। তিনি বলেন, ইসলামের মৌলিক বিশ্বাসের ওপর আঘাতকারীদের এ দেশে কোনো ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, জাতীয় সংসদে স্পিকারের আসনের ওপরে কালেমা খচিত ক্যালিগ্রাফি ব্যবহার করে সরকার নিজেদের ইসলামবান্ধব হিসেবে প্রমাণ করেছে, য...
ভৈরবে স্বামীর পেনশন উত্তোলনের পর দ্বিতীয় বিয়ের অভিযোগ: তদন্তের দাবি পরিবারের

ভৈরবে স্বামীর পেনশন উত্তোলনের পর দ্বিতীয় বিয়ের অভিযোগ: তদন্তের দাবি পরিবারের

সারাদেশ
কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজের অফিস সহায়ক আফসানা বেগমের বিরুদ্ধে স্বামীর মৃত্যুর পর দ্বিতীয় বিয়ের তথ্য গোপন রেখে বিধবা হিসেবে পেনশনের টাকা উত্তোলনের গুরুতর অভিযোগ উঠেছে। ২০২২ সালের ৮ জানুয়ারি আফসানার স্বামী আসাদ মিয়া মারা যান, যিনি একই কলেজে অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন। তাদের সংসারে সাদিয়া নামে এক কন্যাসন্তান রয়েছে। মৃত আসাদ মিয়ার পরিবারের সদস্যদের দাবি, স্বামী মারা যাওয়ার পর আফসানা বিধবা ভাতার সুবিধা নিয়ে পেনশনের অর্থ উত্তোলন করেছেন, কিন্তু পরবর্তীতে তিনি দ্বিতীয় বিয়ে করলেও বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাননি।এই অভিযোগের কেন্দ্রে রয়েছেন সাগর আহমেদ উজ্জ্বল নামে এক ব্যক্তি, যিনি নিজেকে আফসানার স্বামী বলে দাবি করেছেন। সাগরের ভাষ্যমতে, আফসানা তাকে বিয়ের বিষয়টি গোপন রাখতে অনুরোধ করেছিলেন, যাতে তিনি আগের স্বামীর পেনশনের টাকা উত্তোলনে কোনো বাধার সম্মুখীন না হন। তবে এই দাবি পুরোপুরি অস্...
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের গাড়ি থেকে নববধূকে তুলে নেওয়ার অভিযোগ

সারাদেশ
কিশোরগঞ্জের হোসেনপুরে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ করে বাড়ি ফেরার পথে এক নববধূকে মাইক্রোবাস থেকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রোববার (৩০ আগস্ট) রাতে উপজেলার জিনারী ইউনিয়নের হাজিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী তামান্না আক্তার সিদলা ইউনিয়নের নয়াপাড়া এলাকার আবুল মিয়ার মেয়ে। রোববার তার সঙ্গে পার্শ্ববর্তী নান্দাইল উপজেলার রাজাবাড়িয়া গ্রামের আক্তার মিয়ার (২৮) বিয়ে সম্পন্ন হয়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে নববধূকে নিয়ে বর ও স্বজনরা মাইক্রোবাসে করে গন্তব্যের দিকে রওনা দিয়েছিলেন।অভিযোগ রয়েছে, মাইক্রোবাসটি হাজিপুর বাজার এলাকায় পৌঁছালে চর হাজিপুর গ্রামের মজিবুরের ছেলে মিয়াদ মিয়ার নেতৃত্বে ২০ থেকে ২৫ জনের একটি দল গাড়িটির গতিরোধ করে। একপর্যায়ে হামলাকারীরা মাইক্রোবাসে ভাঙচুর চালিয়ে নববধূ তামান্নাকে জোর করে গাড়ি থেকে নামিয়ে নিয়ে যায়। এ ঘটনায় বরযাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং এলাকায় চাঞ্চল...
কিশোরগঞ্জে ইমাম-উলামাদের আপত্তিতে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত

কিশোরগঞ্জে ইমাম-উলামাদের আপত্তিতে ‘অ্যাশেজ’ ব্যান্ডের কনসার্ট স্থগিত

রাজধানী
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে আজ ১৯ আগস্ট ব্যান্ড ‘অ্যাশেজ’-এর কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইমাম-উলামা পরিষদ ও স্থানীয় ধর্মীয় নেতাদের তীব্র আপত্তি এবং প্রতিবাদের মুখে শেষ পর্যন্ত কনসার্টটি স্থগিত করা হয়েছে। কনসার্টটি আয়োজনের বিষয়টি সামনে আসার পর থেকেই স্থানীয় পর্যায়ে বিভিন্ন মহলে আলোচনার সৃষ্টি হয় এবং শেষ পর্যন্ত তা বাতিল করতে বাধ্য হয় আয়োজক কর্তৃপক্ষ।জানা গেছে, কনসার্ট আয়োজনের বিষয়টি নিয়ে ইমাম-উলামা পরিষদের পক্ষ থেকে জোরালো আপত্তি জানানো হয়। তাদের মূল অভিযোগ, কনসার্টে গান-বাজনার আয়োজন ইসলামী শরিয়তবিরোধী। এ কারণে তারা অনুষ্ঠানটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন। কিশোরগঞ্জে শরিয়তবিরোধী গান-বাজনা ও কনসার্ট বন্ধের দাবিতে সদর উপজেলা ইমাম-উলামা পরিষদের নেতারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয় যে, ১৯ আগস্ট ২০২৬ কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে গান-বাজনা...
বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপই দায়ী: প্রধানমন্ত্রী

বিদ্যুৎ সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপই দায়ী: প্রধানমন্ত্রী

রাজধানী
বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকটের জন্য বিগত আওয়ামী লীগ সরকারের অপরিকল্পিত পদক্ষেপ ও ভুল পরিকল্পনাকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, ঢাকা শহরসহ দেশের জেলা-উপজেলার মানুষ যে বিদ্যুৎ বিভ্রাটের কষ্ট ভোগ করছেন, তা মূলত সেই স্বৈরাচারী সরকারের অদূরদর্শী সিদ্ধান্তের ফসল। এ দেশের মানুষ তাদের বিতাড়িত করেছে এবং এখন সেই সংকট নিরসনে বর্তমান সরকার কাজ করছে।রোববার সকালে সড়কপথে ঢাকা থেকে রওনা দিয়ে বেলা ১১টা ২৪ মিনিটে প্রধানমন্ত্রী পাকুন্দিয়ার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পৌঁছান। সেখানে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত ও বিতরণের মাধ্যমে তিনি জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। ঢাকার বাইরে দ্বিতীয়বারের মতো আয়োজিত এই কেন্দ্রীয় উদ্বোধনী অনুষ্ঠানটি কিশোরগঞ্জের পাক...
কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান: দিনব্যাপী নানা কর্মসূচি

কিশোরগঞ্জের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান: দিনব্যাপী নানা কর্মসূচি

জাতীয়
দিনব্যাপী এক সরকারি সফরে কিশোরগঞ্জ জেলার উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১৬ আগস্ট) সকালে রাজধানীর গুলশানের বাসভবন থেকে সড়কপথে পাকুন্দিয়ার উদ্দেশে যাত্রা করেন তিনি। শপথ নেওয়ার পর কিশোরগঞ্জ জেলায় এটি প্রধানমন্ত্রীর প্রথম সফর। তার আগমনকে ঘিরে জেলাজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং স্থানীয়দের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেন স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা যায়, দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী জাতীয় মৎস্যপক্ষ-২০২৬ উদ্বোধন, মাছের পোনা অবমুক্তকরণ, ফ্যামিলি কার্ড বিতরণ, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ এবং ধর্মীয় উপাসনালয়ে কর্মরতদের সম্মানি প্রদানসহ নানা সরকারি ও সামাজিক অনুষ্ঠানে যোগ দেবেন।নির্ধারিত সময়সূচি অনুযায়ী, সকালে পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবম...
কিশোরগঞ্জে ইমাম-পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে ইমাম-পুরোহিতদের সম্মানি ভাতা কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

জাতীয়
সরকারের ছয় মাস মেয়াদের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশের ইমাম, মুয়াজ্জিন, খাদেম এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানি ভাতা প্রদানের কার্যক্রম শুরু হচ্ছে। আজ রোববার বিকেলে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন। এই উদ্যোগের আওতায় কিশোরগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ৪৩২ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেম, ৫টি মন্দিরের ১০ জন পুরোহিত এবং একটি গির্জার ২ জন যাজকসহ মোট ৪৪৪ জনকে সম্মানি প্রদানের মাধ্যমে কার্যক্রমটির সূচনা করা হবে। একই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণসহ বিভিন্ন অনুদান প্রদান করবেন।প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম কিশোরগঞ্জ সফর। দিনব্যাপী এই সফরের শুরুতে সকাল ১১টায় পাকুন্দিয়া উপজেলার মির্জাপুর চেয়ারম্যান বাড়ি ঘাট এলাকায় পুরাতন ব্রহ্মপুত্র নদে জাতী...
নীলফামারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার অবাস্তব চেষ্টা

নীলফামারীতে সাপের কামড়ে যুবকের মৃত্যু, ঝাড়ফুঁক দিয়ে জীবিত করার অবাস্তব চেষ্টা

Default
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সাপের কামড়ে মৃত এক যুবককে তন্ত্রমন্ত্র ও ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করার চেষ্টার ঘটনা ঘটেছে। বড়ভিটা ইউনিয়নের জুরাবান্ধা মালিপাড়া গ্রামের বিপুল রায়ের ছেলে বিজয় রায় (২০) সাপের কামড়ে মারা যাওয়ার পর তার আত্মীয়স্বজনরা এই অদ্ভুত উদ্যোগ নেন। শুক্রবার সকালে হাসপাতাল থেকে মরদেহ বাড়িতে আনার পর ওঝা ডেকে প্রায় দুই ঘণ্টা ধরে চলে ঝাড়ফুঁক। স্থানীয়দের মধ্যে খবর ছড়িয়ে পড়ে যে, লাশের বিষ নামাতে সাপ এসেছে, যা দেখতে দূরদূরান্ত থেকে শত শত উৎসুক জনতা ভিড় করেন। তাদের ধারণা ছিল, টিভির পর্দার মতো বাস্তবেও সর্প দংশনে মৃত ব্যক্তি ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত হয়ে উঠবে।চিকিৎসকের মৃত ঘোষণার পরও ওই যুবকের লাশ তন্ত্রমন্ত্র ঝাড়ফুঁকের মাধ্যমে জীবিত করা যাবে, সে বিশ্বাসে তার লাশ ২ ঘণ্টাব্যাপী ওঝা দিয়ে তন্ত্রমন্ত্র পড়া ও ঝাড়ফুঁক করান আত্মীয়স্বজনরা। এ ঘটনাটি মুখে মুখে ছড়িয়ে পড়লে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হ...