ছাদ বাগানের টিপস Archives - Mati News
Tuesday, June 9

Tag: ছাদ বাগানের টিপস

ভার্টিক্যাল গার্ডেন কীভাবে করবেন

Agriculture Tips
সাধারণ বাগান পদ্ধতি থেকে বেশ আলাদা ভার্টিক্যাল গার্ডেন । মূলত শহর বা নগরকেন্দ্রিক অল্প জায়গায় বাগানের চিন্তা থেকে ভার্টিক্যাল গার্ডেন বা উল্লম্ব বাগানের সূচনা। বহুতল ভবনের মতোই বহুতল বাগান করা হয় পদ্ধতিতে। বিষয়টি বেশ মজার ও সহজ। এখানে কয়েকটি ধাপ বা তলায় একটি গাছের ওপর আরেকটি গাছ লাগিয়ে একটি লম্বালম্বি বাগান তৈরি করা হয়। ভার্টিক্যাল গার্ডেনের বিস্তারিত জানাচ্ছেন মারজান ইমু ভার্টিক্যাল গার্ডেন বা উল্লম্ব বাগান কী? অল্প জায়গায় কম খরচে বাগান করার চমৎকার উপায় ভার্টিক্যাল গার্ডেন। বাতিল প্লাস্টিকের বোতল, ফেলনা ফলের ঝুড়ি, পানির পাইপে মৌসুমি শাকসবজি বা বীরুৎ জাতীয় গাছ লাগালেই তৈরি হয়ে যাবে উল্লম্ব বাগান। চাইলে বারান্দার গ্রিলে বেশ কয়েকটি প্লাস্টিকের মগ ঝুলিয়েও উল্লম্ব বাগান হতে পারে। উল্লম্ব বাগান থেকে সহজেই শহুরে পরিবারের শাকসবজির জোগান আসতে পারে। বিভিন্ন শাকসবজি যেমন লেটুস...
কুমিল্লা নগরীর ছাদ ও বেলকনিতে সবজির চাষ

কুমিল্লা নগরীর ছাদ ও বেলকনিতে সবজির চাষ

Agriculture Tips
নগরীর ছাদ ও বেলকনি গুলো সবুজ ভরে উঠছে। ছাদে ও বেলকনিতে বিভিন্ন ফুল ও ফলের সাথে চাষ হচ্ছে লাউ, কুমড়োসহ বিভিন্ন সবজি। ডা. নার্গিস আক্তার নগরীর ঠাঁকুরপাড়ায় ছাদে গড়ে তুলেছেন বাগান। তিনি জানান, দিনভর অফিস চেম্বার শেষ করে যত ব্যস্ততা থাকুক রাতে ফিরেও বাগান দেখাশোনা করেন। নিজের পারিবারিক চাহিদার সব্জির প্রায় সবটাই মিটে যায় বাগান থেকে। শহরের ঢুলিপাড়ায় এলাকায় সালমা আমীনও গড়ে তোলেছেন ছাদ বাগান। তিনি কৃষির সকল পরামর্শ খুব সহজেই ঘরে বসেই পেয়ে থাকেন স্থানীয় কৃষি অফিস থেকে। প্রায় ১৫০’র উপর নানা ফল ও ফুল গাছ রয়েছে  তার বাগানে। নিজের পরিবারের চাহিদা বাগান থেকেই সিংহভাগ মিটে যায়। খোঁজখবর নিয়ে জানা যায়, শুধু শহর নয়, কুমিল্লা জেলার প্রায় উপজেলার ছাদ বাগান গড়ে ওঠেছে। লাকসামের বাসিন্দা রবিন খাইরুল আনাম জানান, তাঁর বাগানে পাঁচ শতাধিক গাছ রয়েছে। দেশ বিদেশের অর্কিড, দুষ্প্রাপ্য গাছ, লতানো গাছ, ইনডোর...
টবে টমেটো চাষ | যেভাবে চাষ করলে বেশি ফলন পাবেন

টবে টমেটো চাষ | যেভাবে চাষ করলে বেশি ফলন পাবেন

Agriculture Tips
শীতকালীন একটি অতি পরিচিত ও পুষ্টিকর সবজি টমেটো। কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই খাওয়া যায়। সালাদ হিসেবেও টমেটোর বিকল্প নেই। এতে রয়েছে প্রচুর পরিমানে ভিটামিন এ ও ভিটামিন সি। এছাড়াও এতে রয়েছে বিটা ক্যারোটিন। টমেটো ভেষজ গুণসম্পন্ন। এতে রয়েছে ক্যান্সার প্রতিরোধী উপাদান। আমরা চাইলে চবে টমেটো চাষ করতে পারি সহজেই। যত্নের সঙ্গে চাষ করলে ফলন পাবেন প্রচুর। চলুন আজ জেনে নিই কিভাবে টবে টমেটো চাষ করা যায়।   টবে টমেটো চাষ করতে মাটি তৈরি টবে টমেটো চাষ করতে উপযুক্ত মাটি হচ্ছে বেলে দো আঁশ মাটি। টবে টমেটো চাষের ক্ষেত্রে প্রথমেই টবের মাটি তৈরি করে নিতে হবে। মাটি তৈরির জন্য প্রথমে ২ ভাগ মাটির সাথে ১ ভাগ গোবর ও কিছু টিএসপি মিশাতে হবে। এরপর এই মাটি ১০-১২ দিন খোলা জায়গায় রেখে দিতে হবে। টবে টমেটো চাষ করতে সাধারণত তেমন ঝামেলা নেই। টব ছাড়াও পলিথিন বা আটা ময়দার প্যাকেট বা পানির বোতল, তেলের বোতলে ও গাছ লাগানো য...
404 Not Found

404 Not Found


nginx