প্রবাসী Archives - Mati News
Sunday, September 6

Tag: প্রবাসী

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও নতুন আবেদন বন্ধ

ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন ও নতুন আবেদন বন্ধ

অন্যান্য
ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসী কর্মীদের জন্য নতুন ওয়ার্ক পারমিট ইস্যু করা এবং বিদ্যমান পারমিট নবায়ন করার সুযোগ বন্ধ ঘোষণা করা হয়েছে। গত কয়েক সপ্তাহে নিয়োগদাতাদের করা পারমিট নবায়নের আবেদনগুলো কর্তৃপক্ষ প্রত্যাখ্যান করায় বিষয়টি প্রকাশ্যে আসে। শ্রম মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন যে, বর্তমানে ৬০ বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের কোনো ওয়ার্ক পারমিট দেওয়া হচ্ছে না।দীর্ঘদিন ধরে ওমানে কর্মরত অভিজ্ঞ প্রবাসীদের মধ্যে এই সিদ্ধান্তে চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের জানুয়ারিতে ওমান সরকার দক্ষ ও অভিজ্ঞ কর্মীদের ধরে রাখার লক্ষ্যে ৬০ বছর বয়স পার হওয়ার পরও ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ প্রদান করেছিল। নতুন এই সিদ্ধান্তের মাধ্যমে দেশটি কার্যত সেই আগের নীতি থেকে সরে এল। যদিও বর্তমানে দেশটির শ্রম মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ওয়ার্ক পারমিট নবায়নের অনলাইন সেবাটি চালু রয়েছ...
নিউইয়র্কে পিৎজার দোকানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এক প্রবাসী নিহত ও একজন আহত

নিউইয়র্কে পিৎজার দোকানে অনাকাঙ্ক্ষিত ঘটনা, এক প্রবাসী নিহত ও একজন আহত

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে অবস্থিত একটি পিৎজার দোকানে বন্দুকধারীর হামলায় বাংলাদেশি বংশোদ্ভূত মো. রাজু (৪৪) নামের এক ব্যক্তি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় রাসেল (৩৯) নামের আরও একজন বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তি আহত হয়েছেন, যিনি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত রাজুর বাড়ি বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের কংশনগর গ্রামে। তাঁর স্ত্রী ও দুই সন্তান দেশে বসবাস করেন।ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত সাড়ে ১১টার দিকে প্রিসিংক্ট ৭৩ এলাকার রকঅ্যাওয়ে অ্যাভিনিউতে অবস্থিত 'আমেরিকান বেস্ট উইংস অ্যান্ড পিৎজা' নামক দোকানে। খবর পেয়ে রাত ১২টা ১ মিনিটে নিউ ইয়র্ক নগর পুলিশ বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে গুলিবিদ্ধ দুজনকে উদ্ধার করে। দ্রুত তাদের ব্রুকলিন হেলথ-ব্রুকডেল ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাজুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় জড়িত কাউকে ...
মালিক বাসার বাইরে, প্রেমিক ডেকে ধরা মধ্যপ্রাচ্য প্রবাসী গৃহকর্মী

মালিক বাসার বাইরে, প্রেমিক ডেকে ধরা মধ্যপ্রাচ্য প্রবাসী গৃহকর্মী

Cover Story
মধ্যপ্রাচ্য-এর সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ শহরে প্রবাসী এক গৃহকর্মীকে তার প্রেমিকের সঙ্গে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার দায়ে আটকের পর আদালতে তোলা হয়েছে। ওই নারী গৃহকর্মী ও তার প্রেমিক এশীয়। তবে তারা কোন দেশের নাগরিক সেটি প্রকাশ করেনি কর্তৃপক্ষ। আদালতের নথি বলছে, ওই নারী গৃহকর্মী ফুজাইরাহ শহরে আমিরাতের একটি পরিবারে কাজ করতেন। মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। মোবাইলে কথোপকথনের পর তারা স্বাক্ষাৎ করার সিদ্ধান্ত নেন। পরে নিয়োগকর্তার বাড়িতে প্রেমিককে ডেকে এনে শারীরিক সম্পর্কে লিপ্ত হন ওই নারী। ওই গৃহকর্মী অপেক্ষায় ছিলেন মালিকের স্ত্রী কখন বাসা থেকে বেরিয়ে যান। পরে যখন তিনি বাসা থেকে বেরিয়ে যান তখন মোবাইল ফোনে কল করে প্রেমিককে ডেকে আনেন। কিন্তু বিপত্তি বাধে অন্য জায়গায়। নির্ধারিত সময়ের আগেই বাসায় চলে আসেন মালিকের স্ত্রী। বাসায় পৌঁছে সবকিছু অগোছালো ও এ...