শৈলকুপা Archives - Mati News
Tuesday, September 8

Tag: শৈলকুপা

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঝিনাইদহে ঘাস কাটার মেশিনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

সারাদেশ
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মনোহরপুর ইউনিয়নের মাধবপুর গ্রামে বুধবার (২৬ আগস্ট) সকালে এক মর্মান্তিক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাধবপুর গ্রামের বাসিন্দা ৭০ বছর বয়সী অমরেন্দ্র নাথ ভৌমিক এবং তাঁর স্ত্রী ৬০ বছর বয়সী মিনা ভৌমিক।স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে অমরেন্দ্র নাথ ভৌমিক বাড়ির গোয়ালঘরে গবাদিপশুর জন্য ইলেকট্রিক মেশিনে ঘাস কাটছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেশিনের মোটরের সঙ্গে আটকে যান। স্বামীকে বিপদগ্রস্ত অবস্থায় দেখে তাঁকে বাঁচাতে এগিয়ে যান স্ত্রী মিনা রানী ভৌমিক। এ সময় তিনিও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন।পরিবারের সদস্য ও প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাঁদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসাদুজ্জামান জোহা জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাঁদের মৃত্যু হয়েছে। বিদ্যুৎস্পৃষ্...
ভাত না খাওয়ায় মায়ের ‘থাপ্পড়ে’ শিশুর মৃত্যু

ভাত না খাওয়ায় মায়ের ‘থাপ্পড়ে’ শিশুর মৃত্যু

Cover Story
ভাত না খাওয়ায় মায়ের ‘থাপ্পড়ে’ শিশুর মৃত্যু ভাত না খাওয়ায় মায়ের থাপ্পড়ে ছয় বছরের এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ রোববার সকালে শৈলকুপা পৌরসভার হাজামপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জান্নাতুল ওই এলাকার বকুল হোসেনের মেয়ে। পরিবারের বরাত দিয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান জানান, সকালে মেয়েকে ভাত খাওয়াচ্ছিলেন মা আলেয়া বেগম। কিন্তু জান্নাতুল ভাত খেতে না চাইলে তাকে থাপ্পড় মারেন আলেয়া। এতে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, এ ঘটনায় মা আলেয়া বেগমকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।...