আসিয়ানের ডুরিয়ান মাতাচ্ছে চীনা ফলবাজার
ফয়সল আবদুল্লাহ: আসিয়ান দেশগুলোয় চলছে ডুরিয়ান ফলের মৌসুম। চীনে ফলটির চাহিদা যত বাড়ছে তত বাড়ছে আমদানি। সময়মতো ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে চায়না-লাওস রেলওয়ে ও সীমান্ত বন্দরগুলোয় দ্রুত কাস্টমস ব্যবস্থা চালু হয়েছে। মোহান রেলওয়ে বন্দর ও ফ্রেন্ডশিপ পাস দিয়ে প্রতিদিন হাজার টন ডুরিয়ান ঢুকছে চীনে।
আসিয়ান দেশগুলো থেকে ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ চীনের কাস্টমস ও রেল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা। এতে তাজা এই মৌসুমী ফল দ্রুত বাজারে পৌঁছাচ্ছে এবং দামও তুলনামূলকভাবে কমেছে।
চীন ও দক্ষিণ–পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সোনালি করিডর নামে পরিচিত চায়না-লাওস রেলওয়ে এখন ডুরিয়ান আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এই রেলপথের মাধ্যমে মোহান রেলওয়ে বন্দর বর্তমানে চীনে আমদানিকৃত ডুরিয়ানের সবচেয়ে বড় রেল প্রবেশপথে পরিণত হয়েছে।
আগে যেখানে কাস্টমস ছাড়পত্র পেতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগত, এখন তা কমে দুই ...













