china technology Archives - Page 2 of 2 - Mati News
Saturday, May 16

Tag: china technology

হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে অনর

হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে অনর

China, Tech news
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এ প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচন করতে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা অনর। গৃহস্থালি সেবা, স্মার্ট সঙ্গী এবং দৈনন্দিন সহায়তার মতো কাজে তৈরি করা হয়েছে রোবটটি। এই উদ্যোগের মাধ্যমে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রথম হিসেবে হিউম্যানয়েড রোবটিক্স ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে অনর। ২০২৫ সালের মে মাসে একটি সম্মেলনে প্রথমবারের মতো রোবটিক্স গবেষণার কথা প্রকাশ করে অনর। তাদের তৈরি রোবটটিতে বায়োনিক জয়েন্ট ডিজাইন এবং ডায়নামিক ব্যালেন্স অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এতে এটি সর্বোচ্চ ৪ মিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়াতে পারবে। স্মার্টফোন নির্মাতারা স্বভাবতই স্মার্ট হার্ডওয়্যারের সুবিধা পায়। এআই টার্মিনাল এবং এমবডিড এআই  ক্ষেত্রেও ভালো সুবিধা পায় এ প্রতিষ্ঠানগুলো। চীনা কোম্পানিগুলো এই ক্ষেত্রে টানা বেশ কয়েক বছর বিনিয়োগ করে আসছে। শাওমি ২০...
নতুন প্রজন্মের টুডি চিপে ভবিষ্যতের হাতছানি শাংহাইয়ে

নতুন প্রজন্মের টুডি চিপে ভবিষ্যতের হাতছানি শাংহাইয়ে

China, Tech news
ফয়সল আবদুল্লাহ শাংহাইয়ের পুতোং নিউ এরিয়ায় ধীরে ধীরে তৈরি হচ্ছে ভবিষ্যতের এক মাইক্রোচিপ। পাতলা উপাদানে তৈরি নতুন প্রজন্মের মাইক্রোপ্রসেসরটি অচিরেই প্রচলিত সিলিকন চিপের একচ্ছত্র আধিপত্যকে জানাতে পারে চ্যালেঞ্জ। চীন ইতোমধ্যে চিপটির প্রথম প্রকৌশল-স্তরের ডেমনস্ট্রেশন উৎপাদন লাইন চালু করেছে। আগামী জুনে পূর্ণমাত্রায় উৎপাদন শুরু হওয়ার কথা রয়েছে এর। দশকের পর দশক কম্পিউটার শিল্প ট্রানজিস্টর তৈরিতে নির্ভর করতে হচ্ছে সিলিকনের ওপর। চিপ যত ছোট হচ্ছে, এর ভৌত সীমাবদ্ধতা তত স্পষ্ট হচ্ছে। বাড়ছে শক্তির অপচয়। সেই জায়গাতেই ‘টু-ডাইমেনশনাল’ বা টুডি উপাদান খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দরজা। উচি চিপে ব্যবহৃত হয়েছে মলিবডেনাম ডিসালফাইড নামের একটি উপাদান, যা মাত্র কয়েকটি পরমাণুর সমান পুরু। পাতলা হওয়ায় এতে বিদ্যুৎ সংকেত চলাচল করে আরও দক্ষভাবে, তাপও তৈরি হয় কম। এই চিপে একসঙ্গে যুক্ত হয়ে...
টেকসই পানি শোধন সিস্টেম বানালেন চীনা গবেষকরা

টেকসই পানি শোধন সিস্টেম বানালেন চীনা গবেষকরা

China, Tech news
শাংহাই ওশান ইউনিভার্সিটির একদল গবেষক পরিবেশবান্ধব ও সাশ্রয়ী ইকোলজিক্যাল ওয়াটার ট্রিটমেন্ট সিস্টেম তৈরি করেছেন। শাংহাই ইউনিভার্সিটির অধ্যাপক ওয়াং লিছিংয়ের নেতৃত্বে দলটি পানির গুণমান মূল্যায়নের জন্য চার ধাপের একটি পদ্ধতি তৈরি করেছে, যা ঐতিহ্যবাহী চীনা চিকিৎসার রোগ নির্ণয় নীতির অনুকরণে সাজানো। ওয়াং বলেন, জলজ পরিবেশ মানেই একটি জটিল জীববৈচিত্র্যময় নেটওয়ার্ক—তাই আলাদা সমস্যা নয়, পুরো ইকোসিস্টেমকে পুনর্গঠনই তাদের লক্ষ্য। প্রথম ধাপে পানি বিশদভাবে পরীক্ষা করা হয়। এরপর পানির চলাচল, আগের দূষণ উৎস, এবং পরিবেশগত পরিবর্তনগুলো বিশ্লেষণ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে উপযোগী ট্রিটমেন্ট পরিকল্পনা তৈরি করা হয়। ওয়াং জানান, এ প্রক্রিয়ায় দূষণের উৎস বন্ধ করে পানির নিচের ভৌগোলিক কাঠামো পরিবর্তন করে নির্বাচিত জলজ উদ্ভিদের আবাসস্থল তৈরি করা হয়। লক্ষ্য হলো এমন একটি ডি-ইউট্রোফিক জলজ ইকোস...
হুয়াওয়ের স্মার্ট পরিধানযোগ্য ডিভাইসে আসছে হুইলচেয়ার মোড

হুয়াওয়ের স্মার্ট পরিধানযোগ্য ডিভাইসে আসছে হুইলচেয়ার মোড

China, Tech news
চলতি মাসেই স্মার্ট ঘড়ি ও ব্যান্ডগুলোতে 'হুইলচেয়ার মোড' চালু করছে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। নতুন সুবিধাটি হুইলচেয়ার ব্যবহারকারীরা সহজে ব্যবহার করতে পারবেন এবং এর মাধ্যমে খেলাধুলা ও স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ট্র্যাক করতে পারবেন। হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস মার্কেটিং অ্যান্ড সেলস সার্ভিসেসের প্রেসিডেন্ট চু পিং জানান, এশিয়ান প্যারালিম্পিক কমিটির প্রেসিডেন্ট মজিদ রাশেদের অনুপ্রেরণাতেই এই উদ্ভাবনী বৈশিষ্ট্য তৈরি করা হয়েছে। তিনি বলেন, গবেষণার পর আমরা এই ফাংশনটি তৈরি করেছি, যা হুইলচেয়ার ঠেলার সংখ্যা, সময়কাল এবং ক্যালোরি রেকর্ড করার মাধ্যমে বৈজ্ঞানিকভাবে শারীরিক কার্যকলাপ মূল্যায়ন করতে সাহায্য করবে। এর মাধ্যমে ব্যবহারকারীরা তাদের ব্যায়াম পরিচালনা করতে পারবেন। এ বছর হুয়াওয়ের বৈশ্বিক পরিধানযোগ্য ডিভাইস শিপমেন্ট ২০০ মিলিয়ন ইউনিট ছাড়িয়ে গেছে। বছরের প্রথমার্ধে বৈশ্বিক শিপমেন্টে এ...
<strong>চীনকে প্রযুক্তি স্বনির্ভর করছে অপটিক্স ভ্যালি</strong>

চীনকে প্রযুক্তি স্বনির্ভর করছে অপটিক্স ভ্যালি

China
ফয়সল আবদুল্লাহ, সিএমজি বাংলা: সারা বিশ্ব এখন অপটিক্যাল ফাইবারের সুতোয় গাঁথা। চীনে আছে সেই অপটিক্যাল ফাইবার তৈরির একটি হাইটেক অঞ্চল—হুবেই প্রদেশের ইস্ট লেক হাইটেক ডেভেলপমেন্ট জোন। চীনের অপটিকস ভ্যালি খ্যাত এই অঞ্চলটি চীনের প্রথম অপটিক্যাল ফাইবার ও অপটো ইলেকট্রনিক্স ট্রান্সমিশন সিস্টেমের হাই টেক হাব। চীনের অপটোইলেক্ট্রনিক শিল্পে এই অঞ্চলটি শুধু এগিয়েই নেই, বরং চীনের প্রযুক্তি স্বনির্ভরতার উদাহরণও তৈরি করেছে এই অপটিক্স ভ্যালি। হুবেইর রাজধানী উহানে গড়ে ওঠা এটাই চীনের প্রথম অপটিক্যাল ফাইবার শিল্পাঞ্চল। উদীয়মান হাই-টেক হাব হিসেবে এরইমধ্যে খ্যাতি পেয়েছে এলাকাটি। গত বছরের মাঝামাঝি সময়ে প্রেসিডেন্ট সি চিনপিং প্রথমবারের মতো এই অপটিক্স ভ্যালি পরিদর্শন করেন। ওই সময় ইয়াংজি অপটিক্যাল ফাইবার এবং ক্যাবল জয়েন্ট স্টক লিমিটেড কোম্পানি ওয়াইওএফসি-এর কারখানা পরিদর্শন করেন তিনি। অপটিক্যাল ফা...