হংকং ইস্যুতে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানাল চীন - Mati News
Sunday, July 19

হংকং ইস্যুতে মার্কিন সিদ্ধান্তকে স্বাগত জানাল চীন

চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক ও বাণিজ্যিক আলোচনায় দু’দেশের সমঝোতা বাস্তবায়নের ক্ষেত্রে চীনের বিশেষ প্রশাসনিক অঞ্চল হংকং সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থা আর না বাড়ানোর মার্কিন সিদ্ধান্তকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেক করে স্বাগত জানিয়েছে চীন। শুক্রবার এ কথা জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়-এমওসি’র এক মুখপাত্র।

২০২০ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্টের স্বাক্ষরিত নির্বাহী আদেশের পরিপ্রেক্ষিতে হংকং সংক্রান্ত ওই জাতীয় জরুরি অবস্থা ঘোষণা হয়। এ বিষয়ে চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র জানান যে, গেল বছর মাদ্রিদে চীন-যুক্তরাষ্ট্র অর্থনৈতিক-বাণিজ্যিক আলোচনায় হংকং ও বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে যুক্তরাষ্ট্র কিছু প্রতিশ্রুতি দিয়েছিল। সম্প্রতি যুক্তরাষ্ট্র চীনকে নিশ্চিত করেছে যে, ২০২৬ সালে মেয়াদ শেষ হওয়ার পর হংকং সংক্রান্ত জাতীয় জরুরি অবস্থা আর বাড়ানো হবে না এবং নির্বাহী আদেশ বাতিল করা হবে।

মুখপাত্র আরও বলেন, হংকংয়ের সমৃদ্ধি ও স্থিতিশীলতা বজায় রাখা চীন ও যুক্তরাষ্ট্র উভয় দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ বিষয়ে মার্কিন নীতিতে ইতিবাচক পরিবর্তন আন্তর্জাতিক সম্প্রদায়ের বৃহত্তর প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

এ ধরনের প্রচেষ্টা কৌশলগত স্থিতিশীলতার ভিত্তিতে গঠনমূলক চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক গড়ে তুলতে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও জানান মুখপাত্র।

সূত্র: সিএমজি বাংলা

b

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *