চীনে তৈরি হল ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট - Mati News
Monday, July 20

চীনে তৈরি হল ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট

ডিজিটাল অর্থনীতির বিকাশে তথ্য বা ডেটা এখন নতুন যুগের জ্বালানি। এই সত্যকে সামনে রেখে চীন সরকার তাদের তথ্য ভাণ্ডারকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার পথে বড় সাফল্য অর্জন করেছে।

চীনের জাতীয় উপাত্ত প্রশাসনের তথ্য অনুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার উচ্চমানের ডেটাসেট তৈরি করা হয়েছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তিগত গবেষণায় নতুন মাত্রা যোগ করবে।

এ বছরের জুন মাসের শেষ নাগাদ প্রাপ্ত তথ্য অনুযায়ী, বৈজ্ঞানিক গবেষণা, শিল্প উৎপাদন এবং স্বাস্থ্যসেবার মতো গুরুত্বপূর্ণ খাতে উচ্চমানের ডেটাসেটের মোট পরিমাণ ১ হাজার ৫৬৫ পেটাবাইটের বেশি। প্রথম প্রান্তিকের তুলনায় এই উপাত্তর পরিমাণ ৬০ শতাংশেরও বেশি। এই বিশাল পরিমাণের উপাত্ত কতটা বিশাল, তা বোঝাতে গিয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে, এটি চীনের ন্যাশনাল লাইব্রেরির মোট ডিজিটাল সম্পদের প্রায় ৫৪৭ গুণ।

বিশেষজ্ঞরা মনে করছেন, চীনের এই উদ্যোগ কেবল একটি সংখ্যাগত উন্নয়ন নয় বরং এটি তাদের প্রযুক্তিগত সক্ষমতাকে কয়েক ধাপ এগিয়ে দেবে।

সূত্র: সিএমজি বাংলা

Can China build an AI empire without grid collapse? - Climate and Capital  Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *