বরফরাজ্যে দুর্দান্ত গবেষণায় চীনের সুয়েলং
মেরুর দুর্গম প্রান্তে গবেষণা অভিযান পরিচালনার জন্য বিশেষভাবে নকশা করা হয়েছে চীনের আইসব্রেকার জাহাজ সুয়েলং ১ ও সুয়েলং ২। জাহাজগুলোর কাঠামো যেমন উন্নত, তেমনি আছে অত্যাধুনিক অনবোর্ড হার্ডওয়্যার। আগের যেকোনো গবেষণা জাহাজের চেয়ে সুয়েলং এক কথায় সেরা। সমুদ্রে এক মাসেরও বেশি সময় পার করার পর সম্প্রতি সুয়েলং ১ ও সুয়েলং ২ পৌঁছেছে অ্যান্টার্কটিকার বরফের রাজ্যে।
চীনের গবেষণা জাহাজ সুয়েলং
আধুনিক মেরু অভিযানের জন্যই নকশা করা হয়েছে চীনের গবেষণা আইসব্রেকার জাহাজ ‘সুয়েলং ২’। আগের চেয়ে উন্নত কাঠামোর পাশাপাশি এ জাহাজে আছে অত্যাধুনিক সব সরঞ্জাম। এটি এমন সব বৈজ্ঞানিক কাজ করতে সক্ষম যা আগের কোনো গবেষণা জাহাজে করা সম্ভব ছিল না।
সমুদ্রযাত্রার এক মাসেরও বেশি সময় পর, ‘সুয়েলং’ এবং ‘সুয়েলং ২’ অ্যান্টার্কটিকার বরফরাজ্যে পৌঁছেছে।
এখন ‘সুয়েলং ২’ একই সঙ্গে বরফ ভাঙার কাজ করছে এবং ‘সুয়েলং’-কে চ...














