china Archives - Page 10 of 34 - Mati News
Saturday, June 13

Tag: china

কয়লা না পুড়িয়েই বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি প্রস্তাব চীনা গবেষকদের

কয়লা না পুড়িয়েই বিদ্যুৎ উৎপাদনের প্রযুক্তি প্রস্তাব চীনা গবেষকদের

China
এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদনের যুগান্তকারী এক প্রযুক্তি প্রস্তাব করেছেন চীনের গবেষকরা, যা প্রায় শূন্য কার্বন নির্গমন নিশ্চিত করতে পারে। চীনা প্রকৌশল একাডেমির বিশেষজ্ঞ ও শেনচেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিয়ে হ্যপিংয়ের নেতৃত্বে পরিচালিত গবেষণা দল এই প্রযুক্তি উদ্ভাবন করেছে। সম্প্রতি বিজ্ঞান সাময়িকী এনার্জি রিভিউতে প্রকাশিত হয়েছে এ গবেষণার বিস্তারিত। গবেষণায় ‘শূন্য-কার্বন দূষণ সরাসরি কয়লা জ্বালানি কোষ (জেডসি-ডিসিএফসি) ’ নামের একটি নতুন পদ্ধতি উপস্থাপন করা হয়েছে। প্রচলিত কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রে কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়। নতুন প্রযুক্তিতে কয়লার রাসায়নিক শক্তিকে সরাসরি তড়িৎ-রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে বিদ্যুতে রূপান্তর করা হবে, ফলে প্রচলিত দহন প্রক্রিয়া এড়ানো সম্ভব হবে। প্রচলিত ‘ইন্টিগ্রেটেড গ্যাসিফিকেশন কম্বাইন্ড সাইকেল’—এর শক্তি রূপান্তর...
বাণিজ্যিক উৎপাদনে গেল চীনের হুয়ালং ওয়ান নিউক্লিয়ার পাওয়ার ইউনিট

বাণিজ্যিক উৎপাদনে গেল চীনের হুয়ালং ওয়ান নিউক্লিয়ার পাওয়ার ইউনিট

China
এপ্রিল ২১, সিএমজি বাংলা ডেস্ক: দক্ষিণ চীনের কুয়াংতোং-হংকং-ম্যাকাও বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের প্রথম হুয়ালং ওয়ান নিউক্লিয়ার পাওয়ার ইউনিট সোমবার তার বাণিজ্যিক অপারেশনে প্রবেশ করেছে। সংশ্লিষ্ট প্রকৌশলীরা জানান, চায়না জেনারেল নিউক্লিয়ার পাওয়া গ্রুপের (সিজিএন) চালু করা ইউনিট-১ কুয়াংতোং থাইপিংলিং নিউক্লিয়ার পাওয়ার প্রকল্পে ২৬টি বড় ধরনের নকশা সংক্রান্ত উন্নয়ন আনা হয়েছে। একইসঙ্গে এর মাধ্যমে ভৌত অবকাঠামো এবং এর সমন্বিত ডিজিটাল সিস্টেমের নির্মাণকাজ সম্পন্ন ও হস্তান্তর করা হয়েছে। আশা করা হচ্ছে, এই ইউনিট-১ থেকেই বছরে ৯০০ কোটি কিলোওয়াট-ঘণ্টারও বেশি বিদ্যুৎ উৎপাদিত হবে। এর মাধ্যমে বৃহত্তর উপসাগরীয় অঞ্চলের প্রায় দশ লাখ বাসিন্দার বার্ষিক বিদ্যুৎ চাহিদা মেটানো যাবে। সিজিএন হুইচৌ পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রধান চাং কুওচিয়াং বলেন, ‘প্রকল্পটি চীনের কার্বন নিঃসরণ হ্রাসের প্রচেষ্টাকে এগিয়ে নিতে ভূমিকা র...
বইপড়া সংস্কৃতিতে নতুন জোয়ার চীনে

বইপড়া সংস্কৃতিতে নতুন জোয়ার চীনে

China
ফয়সল আবদুল্লাহ চীনে আগের চেয়ে বেড়েছে বইয়ের প্রতি ভালোবাসা। সরকার, শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষও নিচ্ছে পাঠাভ্যাস বাড়ানোর নানা কর্মসূচি। যার ফল মিলছে প্রত্যন্ত অঞ্চলে। শানতোং প্রদেশের লিনয়ি শহরের হাংথৌ গ্রামের বাসিন্দা চৌ ছিংকুই। এই উদ্যোগে একটি উদাহরণ তৈরি করেছেন তিনি। ১৯৯৫ সালে দারিদ্র্যের কারণে তার প্রাথমিক শিক্ষা শেষ হওয়ার পর পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু পরিবারের সহযোগিতায় তিনি পড়াশোনা চালিয়ে যেতে সক্ষম হন। ২০২১ সালে চৌ ও তার ছয় বন্ধু মিলে ৮০ হাজার ইউয়ান সংগ্রহ করে একটি পুরনো বাড়িকে গ্রন্থাগারে রূপান্তর করেন। ওটা এখন স্থানীয় শিশুদের বই পড়ার জায়গা হিসেবে ব্যবহার হচ্ছে এখন। গ্রন্থাগারটির নাম রাখা হয়েছে ‘সিয়ুয়ান লাইব্রেরি’, যার অর্থ ‘উৎস স্মরণ করা’। এখন সেখানে শিশুতোষ গল্প থেকে শুরু করে ক্লাসিক বইসহ ২০ হাজারের বেশি বই রয়েছে। গ্রন্থাগারটি পরিচালনা করেন চৌর ৭০ বছর ব...
সৌদি যুবরাজের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ :

সৌদি যুবরাজের সঙ্গে সি চিন পিংয়ের ফোনালাপ :

China
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির পক্ষে অবস্থান  এপ্রিল ২০: সোমবার বিকেলে, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে তাঁর সাথে ফোনে কথা বলেন। ফোনালাপের সময় সি চিন পিং বলেন, চীন সৌদি আরবের সাথে সম্পর্ক উন্নয়নের ওপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং সর্বদা পারস্পরিক শ্রদ্ধা, সমতা ও সুবিধার নীতি মেনে চলে। এই বছর দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব প্রতিষ্ঠার দশম বার্ষিকী। চীন এই সুযোগকে কাজে লাগিয়ে, চীন-সৌদি আরব সম্পর্কের পরিধি ও গভীরতা ক্রমাগত প্রসারিত করতে এবং চীন ও আরব দেশগুলোর মধ্যে সম্পর্ক উন্নয়নের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করতে ইচ্ছুক। মধ্যপ্রাচ্য পরিস্থিতি প্রসঙ্গে সি চিন পিং জোর দিয়ে বলেন, চীন অবিলম্বে একটি ব্যাপক যুদ্ধবিরতির পক্ষে এবং শত্রুতা বন্ধের পক্ষে। হরমুজ প্রণালী স্বাভাবিক নৌচলাচলের জন্য উন্মুক্ত থাকা উচিত, যা আঞ্চলিক দেশ এবং আন্তর্জ...
নোবেল বিজয়ী জেমস হেকমানের বিশেষ সাক্ষাত্কার

নোবেল বিজয়ী জেমস হেকমানের বিশেষ সাক্ষাত্কার

China
সম্প্রিত অর্থনীতিতে নোবেল বিজয়ী এবং শিকাগো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস হেকমান চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে একটি বিশেষ সাক্ষাত্কার দেন। সাক্ষাত্কারে তিনি এআই প্রযুক্তি, যুক্তরাষ্ট্রের তথাকথিত ‘সমতুল্য শুল্কনীতি’ এবং চীনের উন্নয়ন নিয়ে নিজের ধারণা তুলে ধরেন। কৃত্রিম বুদ্ধিমত্তা কী ধরনের ক্ষমতায়ন ও রূপান্তর এনেছে? এ প্রশ্নের উত্তরে হেকমান বলেন, প্রতিনিয়ত নতুন নতুন জিনিসের উদ্ভব হচ্ছে, নতুন নতুন দক্ষতার বিকাশ ঘটছে এবং নতুন নতুন সুযোগের সৃষ্টি হচ্ছে। যখন মানুষ চাকরির ওপর কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব নিয়ে আলোচনা করে, তখন এর দ্বারা প্রভাবিত হওয়ার অর্থ কেবল বেকারত্বই বোঝায় না; এর অর্থ চাকরির উন্নতিও হতে পারে। যদি কারখানায় কাজ করার সময় এআই আমাকে পণ্য উত্পাদন করতে বা কাজগুলো আরও ভালোভাবে সম্পন্ন করতে সাহায্য করতে পারে, তবে এটি প্রকৃতপক্ষে আমার চাকরির নিরাপত্তা বাড়িয়ে তুলতে পারে। জেনারে...
বড় আকারের বায়ুশক্তি চালিত প্রপালশন ব্যবস্থা উন্মোচন চীনে

বড় আকারের বায়ুশক্তি চালিত প্রপালশন ব্যবস্থা উন্মোচন চীনে

China
এপ্রিল ১৮, সিএমজি বাংলা ডেস্ক: জাহাজের জন্য বড় আকারের বায়ুশক্তি সহায়ক প্রপালশন ব্যবস্থা উন্মোচন করেছে চীন। শুক্রবার উত্তর-পূর্ব চীনের তালিয়ান শহরে এ প্রযুক্তি প্রদর্শন করা হয়। এর মাধ্যমে উচ্চমানের সামুদ্রিক পরিবেশবান্ধব সরঞ্জাম উন্নয়নে নতুন অগ্রগতি অর্জন করল দেশটি। নতুন এই ব্যবস্থার নাম রোটেটিং সেল সিস্টেম। তৈরি করেছে চীনের রাষ্ট্রায়ত্ত জাহাজ নির্মাণ করপোরেশনের অধীনে থাকা লুওইয়াং শিপ ম্যাটেরিয়াল রিসার্চ ইনস্টিটিউট। এই সিস্টেমের রোটরের ব্যাস ৫ মিটার, উচ্চতা ৩৫ মিটার এবং ওজন প্রায় ১৫০ টন। বিশেষজ্ঞরা জানান, জাহাজ চলার সময় এই প্রযুক্তি বাতাসের শক্তি ব্যবহার করে অতিরিক্ত ধাক্কা তৈরি করে, যা জাহাজকে এগিয়ে নিতে সহায়তা করে। এ প্রযুক্তি ব্যবহারে বড় সমুদ্রগামী জাহাজের জ্বালানি খরচ গড়ে ৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব। একই সঙ্গে উল্লেখযোগ্যভাবে কমবে কার্বন নিঃসরণও। এই ব্যবস্থা কাজ করে ...
প্রথম ত্রৈমাসিকে চীনের নতুন গুণগত উৎপাদন শক্তির বিকাশে নতুন সাফল্য: জাতীয় পরিসংখ্যান ব্যুরো

প্রথম ত্রৈমাসিকে চীনের নতুন গুণগত উৎপাদন শক্তির বিকাশে নতুন সাফল্য: জাতীয় পরিসংখ্যান ব্যুরো

China
এপ্রিল ১৬: আজ (বৃহস্পতিবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের তথ্য কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাতীয় পরিসংখ্যান ব্যুরোর উপ-পরিচালক মাও শেংইয়ং জানিয়েছেন, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে চীনের নতুন গুণগত উৎপাদন শক্তির বিকাশে নতুন সাফল্য অর্জিত হয়েছে। শিল্প খাতের উন্নয়ন এখন উচ্চমানের, বুদ্ধিভিত্তিক, সবুজ ও উদ্ভাবনী ধারার দিকে অগ্রসর হচ্ছে। জানা গেছে, চলতি বছরের প্রথম ত্রৈমাসিকে উচ্চমানের উৎপাদন এবং আধুনিক পরিষেবা শিল্পের দ্রুত বিকাশ ঘটেছে। মহাকাশ, কোয়ান্টাম প্রযুক্তি এবং বায়োমেডিসিনের মতো আধুনিক ক্ষেত্রগুলোতে অর্জিত উদ্ভাবনী সাফল্য দ্রুত বাস্তবায়িত হচ্ছে, যা শিল্পের আধুনিকীকরণে ক্রমাগত সহায়তা করে যাচ্ছে। পরিসংখ্যান অনুযায়ী, প্রথম ত্রৈমাসিকে নির্ধারিত মাত্রার উপরের উচ্চপ্রযুক্তিগত উৎপাদন খাতের সংযোজিত মূল্য গত বছরের একই সময়ের তুলনায় ১২.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এটি নির্ধারিত মাত্রার উপরের মোট শিল্প...
সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে চীন-পাকিস্তানের যৌথ গবেষণার ধান

সমৃদ্ধির স্বপ্ন দেখাচ্ছে চীন-পাকিস্তানের যৌথ গবেষণার ধান

Agriculture Tips, China
সাকিব সিকান্দার চীনের উহান বিশ্ববিদ্যালয় এবং পাকিস্তানের ইউনিভার্সিটি অব পাঞ্জাবের যৌথ গবেষণায় ধানের এক সংকর প্রজাতির উদ্ভাবন করা হয়েছে। পাকিস্তানে ব্যাপক আকারে বাণিজ্যিক ব্যবহারের দিকে এগোচ্ছে নতুন প্রজাতির এই ধান। ইউনিভার্সিটি অব পাঞ্জাবের তথ্যমতে, প্রথমবারের মতো হোংলিয়ান-ধরনের সংকর প্রজাতির এই ধানের উন্নয়ন ঘটানো হয়েছে পাকিস্তানে, যা পিইউ-৭৮৬ নামে নিবন্ধিত হয়েছে। গত মার্চে বাণিজ্যিকীকরণের আগে চারটি প্রদেশে ধানটির পরীক্ষামূলক উৎপাদন হয়েছে। এর মাধ্যমে গবেষণাগার থেকে নয়া এই ধান বাজারে প্রবেশ করবে। প্রকল্পের প্রধান গবেষক পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ আশফাক বলেন, 'পিইউ-৭৮৬ উদ্ভাবনের আগে পাকিস্তানের ধান উৎপাদন খাত স্বল্প উৎপাদনশীলতা, কীটপতঙ্গের সংবেদনশীলতা, জলবায়ুর চাপ এবং রপ্তানি প্রতিযোগিতায় সীমাবদ্ধতা সংক্রান্ত নানা জটিলতায় ধুঁকছিল। কৃষকরাও ফসলের ভারসাম্যহীন ও উচ্চমাত্রার উৎপা...
চীনের ম্যাকাওয়ে জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

চীনের ম্যাকাওয়ে জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের উদ্বোধন

China
এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক : চীনের ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল (এসএআর)-এ জাতীয় নিরাপত্তা শিক্ষা কার্যক্রমের একটি ধারাবাহিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে। বুধবার আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে একাধিক কর্মসূচির সূচনা হয়। প্রতি বছর ১৫ এপ্রিল চীনের জাতীয় নিরাপত্তা শিক্ষা দিবস পালিত হয়। এ উপলক্ষে ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের সরকার এবং কেন্দ্রীয় গণপ্রজাতন্ত্রী চীনের ম্যাকাও-লিয়াজোঁ অফিস যৌথভাবে এ বছরের কর্মসূচির আয়োজন করে। “উন্নয়ন ও নিরাপত্তার সমন্বয়: ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার নতুন যাত্রা সুরক্ষিত করা” প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এ কার্যক্রমে রয়েছে জাতীয় নিরাপত্তা বিষয়ক প্রদর্শনী এবং সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন। প্রদর্শনীটি আগামী ১৫ মে পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে এবং এতে প্রবেশ ফ্রি রাখা হয়েছে। অনুষ্ঠানে ম্যাকাও এসএআর-এর প্রধান নির্বাহী স্যাম হৌ ফাই বলেন, “...
চীন-ভিয়েতনাম দলীয় পর্যায়ের যোগাযোগ জোরদারে একমত

চীন-ভিয়েতনাম দলীয় পর্যায়ের যোগাযোগ জোরদারে একমত

China
এপ্রিল ১৬, সিএমজি বাংলা ডেস্ক : চীন ও ভিয়েতনাম তাদের দল-ভিত্তিক যোগাযোগ ব্যবস্থাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর অঙ্গীকার করেছে। বুধবার বেইজিং-এ অনুষ্ঠিত বৈঠকে এই প্রতিশ্রুতি দেন দুই দেশের শীর্ষ নেতারা। চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) জ্যেষ্ঠ নেতা ছাই ছি এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরো সদস্য ত্রান কাম তু বৈঠকে অংশ নেন। বৈঠকে ছাই ছি বলেন, দুই দেশের কমিউনিস্ট পার্টির উচিত নেতৃত্বমূলক ভূমিকা পালন করে বিভিন্ন মন্ত্রণালয়, স্থানীয় সরকার ও প্রতিষ্ঠানকে দিকনির্দেশনা দেওয়া, যাতে দুই দেশের শীর্ষ নেতাদের মধ্যে হওয়া গুরুত্বপূর্ণ সমঝোতাগুলো বাস্তবায়ন করা যায়। তিনি আরও বলেন, চীন ভিয়েতনামের সঙ্গে উচ্চ পর্যায়ের যোগাযোগ বজায় রাখতে, পার্টি পর্যায়ের বিশেষ যোগাযোগ ব্যবস্থাকে কাজে লাগাতে এবং কূটনীতি, প্রতিরক্ষা ও জননিরাপত্তা খাতে “৩+৩” কৌশলগত সংলাপ জোরদার করতে আগ্রহ...
চীন ও ভিয়েতনামের যুবকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সি চিন পিং ও তো লাম

চীন ও ভিয়েতনামের যুবকদের সঙ্গে সাক্ষাৎ করেছেন সি চিন পিং ও তো লাম

China
এপ্রিল ১৫: আজ (বুধবার) সকালে চীন সফররত ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক ও প্রেসিডেন্ট তো লাম এবং চীনের প্রেসিডেন্ট সি চিন পিং বেইজিংয়ের গণ-মহাভবনে দু’দেশের যুবক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সি চিন পিং তাঁর ভাষণে বলেন, গত বছর সাধারণ সম্পাদক তো লামের সঙ্গে যৌথভাবে ‘বিপ্লবী ইতিহাস অন্বেষণ যাত্রা’ উন্মোচন করা হয়েছে। গত এক বছরে দু’দেশের যুবকরা যৌথভাবে বিপ্লবী ইতিহাস অনুসন্ধান করেছে, চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়নের পরিবর্তন অনুভব করেছে এবং চীনের বিভিন্ন এলাকায় পারস্পরিক শেখার অভিজ্ঞতা ও গল্প তৈরি করেছে। সম্প্রতি ভিয়েতনামের হ্যানয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিদেশি ভাষা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের চীনা ভাষার চিঠি পেয়েছেন, যাতে তারা চীনে পড়াশোনার অনুভূতি তুলে ধরেছে এবং দু’দেশের মৈত্রীর সম্প্রচারক ও উত্তরাধিকারী হওয়ার আগ্রহের কথা জানিয়েছে। যা তাঁর বেশ ভালো লেগেছে। সি চিন পিং জোর দিয়ে ...
চার বছরে চার বার সফর: স্প্যানিশ প্রধানমন্ত্রীর ঘন ঘন চীন সফরের পেছনের কথা

চার বছরে চার বার সফর: স্প্যানিশ প্রধানমন্ত্রীর ঘন ঘন চীন সফরের পেছনের কথা

China
এপ্রিল ১৫: সিয়াওমিতে আধুনিক ইলেকট্রনিক পণ্য পরখ করা এবং বৈদ্যুতিক গাড়ি টেস্ট-ড্রাইভ করে সেগুলোকে বারবার "খুব ভালো" বলে প্রশংসা করা; ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিয়ে "বিশ্বকে চীনকে বুঝতে হবে" এবং "চীন ও ইউরোপের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা"র আহ্বান জানানো—১১ থেকে ১৫ এপ্রিল পর্যন্ত স্প্যানিশ প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ আরও একটি সরকারি চীন সফর করেন। চার বছরে এটি ছিল তাঁর চতুর্থ সফর। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং দুই দেশ বাণিজ্য, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, কৃষি এবং খাদ্য খাতে বেশ কয়েকটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করে। স্প্যানিশ গণমাধ্যম মনে করে যে, এই সাফল্যগুলো দুই দেশের মধ্যে কৌশলগত পারস্পরিক আস্থা বাড়িয়েছে এবং দ্বিপাক্ষিক "গঠনমূলক সংলাপ ও বাস্তবসম্মত সহযোগিতা"কে জোরালোভাবে এগিয়ে নিয়েছে। ২০২৫ সাল চীন ও স্পেনের মধ্যে সার্বিক কৌশলগত অংশীদারিত্ব প্...
চীনের মুক্ত বাণিজ্য অঞ্চলে ‘নতুন সদস্য’ যুক্ত: কেন এটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে?

চীনের মুক্ত বাণিজ্য অঞ্চলে ‘নতুন সদস্য’ যুক্ত: কেন এটি বিশ্বের দৃষ্টি আকর্ষণ করছে?

China
এপ্রিল ১২: চীনের উন্মুক্তকরণের মানচিত্রে সম্প্রতি যুক্ত হয়েছে এক নতুন অধ্যায়—‘চীন (ইনার মঙ্গোলিয়া) মুক্ত বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের সামগ্রিক পরিকল্পনা’ প্রকাশের মাধ্যমে দেশটির মুক্ত বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩-এ। আন্তর্জাতিক মতামত অনুযায়ী, ‘পঞ্চদশ পাঁচশালা পরিকল্পনার’ প্রথম বছরে চীনের মুক্ত বাণিজ্য অঞ্চলে এই ‘নতুন সদস্য’ যুক্ত হওয়া স্থল ও সমুদ্রের সংযোগ এবং পূর্ব ও পশ্চিমের দ্বিমুখী সমন্বয়ের উন্মুক্ত কাঠামোকে আরও জোরদার করেছে। এটি শুধু উচ্চমানের উন্নয়নকে জোরালোভাবে চালিত করবে না, বরং অস্থির ও পরিবর্তনশীল বিশ্বে আরও নিশ্চয়তা সঞ্চার করবে এবং চীনের উচ্চস্তরের উন্মুক্তকরণের দৃঢ় প্রতিজ্ঞা ও দায়বদ্ধতাকে প্রতিফলিত করবে। কেন নতুন মুক্ত বাণিজ্য পরীক্ষামূলক অঞ্চলটি ইনার মঙ্গোলিয়ায় স্থাপিত হলো? প্রথমত, এর অনন্য ভৌগোলিক অবস্থানের কারণে। ঐতিহাসিকভাবে, ইনার মঙ্গোলিয়া ‘তৃ...
ফের আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র: ট্রাম্প

ফের আলোচনায় বসতে পারে ইরান-যুক্তরাষ্ট্র: ট্রাম্প

China
এপ্রিল ১৫, সিএমজি বাংলা ডেস্ক: ইরানের সঙ্গে স্থগিত হওয়া আলোচনা দু’দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধবন্ধ ইস্যুতে পাকিস্তানের আলোচনা অচলাবস্থা সৃষ্টি হওয়ার পর সোমবার হরমুজ প্রণালি অবরুদ্ধ করে দেয় মার্কিন বাহিনী। এ অবস্থায় বৈশ্বিক চাপ ও অর্থনীতিতে বড় সংকটের আশঙ্কার মধ্যে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসকে সাক্ষাতকারে ট্রাম্প জানান, ফের পাকিস্তানই হতে পারে আলোচনার স্থান। এ সময় তিনি পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের ভূয়সী প্রশংসা করেন। মার্কিন প্রস্তাব অনুযায়ী, ইরানের পারমাণবিক কার্যক্রম ২০ বছরের জন্য স্থগিত রাখার কথা বলা হয়েছে। অন্যদিকে, ইরান সর্বোচ্চ পাঁচ বছরের জন্য তাদের পারমাণবিক কর্মসূচি স্থগিতের পাল্টা প্রস্তাব দিয়েছে বলে জানায় নিউইয়র্ক টাইমস। এ অবস্থায় ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থায়ীভাবে বন্ধের দাবি থেকে কিছুটা সরে এসেছে যুক্তরাষ...
আবুধাবির যুবরাজ খালেদের সঙ্গে সি চিন পিংয়ের সাক্ষাৎ, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব

আবুধাবির যুবরাজ খালেদের সঙ্গে সি চিন পিংয়ের সাক্ষাৎ, মধ্যপ্রাচ্যে শান্তির জন্য চার প্রস্তাব

China, Cover Story
এপ্রিল ১৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আজ (মঙ্গলবার) সকালে বেইজিংয়ের গণ-মহাভবনে চীন সফররত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আবুধাবির যুবরাজ শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে সি চিন পিং বলেন, সংযুক্ত আরব আমিরাত চীনের পূর্ণাঙ্গ কৌশলগত অংশীদার এবং চীন সবসময়ই ইউএইর সঙ্গে সম্পর্ক উন্নয়নে অত্যন্ত গুরুত্ব দিয়ে এসেছে। উভয় পক্ষের যৌথ প্রচেষ্টায় চীন-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ক সুস্থ ও স্থিতিশীল উন্নয়নের ধারা বজায় রেখেছে; রাজনৈতিক পারস্পরিক আস্থা গভীর হয়েছে, বাস্তবমুখী সহযোগিতা ধারাবাহিকভাবে এগিয়েছে এবং সাংস্কৃতিক আদান-প্রদান আরও সমৃদ্ধ ও বৈচিত্র্যময় হয়েছে। চীন-সংযুক্ত আরব আমিরাত সম্পর্ককে সুসংহত ও উন্নত করা উভয় পক্ষের দৃঢ় ঐকমত্য; এটি দুই দেশের জনগণের প্রত্যাশার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। চীন ইউএইর সঙ্গে হাতে হাত মিলিয়ে আরও দৃঢ়, স্থিতিস্থাপক ও গতিশীল পূর্ণাঙ্গ কৌশলগ...