china Archives - Page 14 of 23 - Mati News
Monday, April 6

Tag: china

চীনে নতুন জাতের রেপসিডে এশিয়ায় কৃষি বিপ্লবের হাতছানি

চীনে নতুন জাতের রেপসিডে এশিয়ায় কৃষি বিপ্লবের হাতছানি

China
চীনা গবেষকরা উত্তর এশিয়ার কঠিন আবহাওয়ার জন্য বিশেষভাবে উপযোগী একটি নতুন জাতের রেপসিড উদ্ভাবন করেছেন, যা ফলন ও তেলের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়াতে সক্ষম। চীনা কৃষি বিজ্ঞান একাডেমি (সিএএএস) জানাল, নতুন এই জাতের নাম বেইইয়াইয়ৌ-১। জাতটি উদ্ভাবন করেছে অয়েল ক্রপস রিসার্চ ইনস্টিটিউট এবং ইনার মঙ্গোলিয়া একাডেমি অব এগ্রিকালচারাল অ্যান্ড অ্যানিমেল হাসব্যান্ড্রি সায়েন্সেস। এটি উত্তরাঞ্চলের স্বল্প সময়ের চাষাবাদ উপযোগী পাঁচটি নতুন জাতের মধ্যে অন্যতম। গবেষক তুন সিয়াওলিং জানান, বেইইয়াইয়ৌ-১ মাত্র ১০০ দিনের মধ্যে পুরো বৃদ্ধির চক্র সম্পন্ন করতে পারে, যা উত্তর এশিয়ার জন্য এক বড় সাফল্য। কারণ এই অঞ্চলের (ইনার মঙ্গোলিয়া, সিনচিয়াং, হেইলংচিয়াং ও চিলিন প্রদেশ) জমিতে অল্প সময়ের তুষারমুক্ত মৌসুম ও কম তাপমাত্রার কারণে আগের জাতের রেপসিড চাষ হতো কম।মাঠ পরীক্ষায় দেখা গেছে, বেইইয়াইয়ৌ-১ প্রতি হেক্টরে ৪.২৭ মেট্রিক ...
শেনচেনে নতুন জ্বালানির গাড়ি চালাতে উৎসাহ দিচ্ছে পরিবেশবান্ধব বিদ্যুত

শেনচেনে নতুন জ্বালানির গাড়ি চালাতে উৎসাহ দিচ্ছে পরিবেশবান্ধব বিদ্যুত

China
চীনের দক্ষিণাঞ্চলের শেনচেনের নতুন উদ্যোগ ‘সবুজ গাড়ি, সবুজ বিদ্যুৎ’। নতুন শক্তির গাড়ি বা এনইভি মালিকরা যেন নবায়নযোগ্য শক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ দিয়ে গাড়ি চার্জ করে, তাতেই উৎসাহ দেওয়া হচ্ছে এ উদ্যোগ। এই উদ্যোগের আওতায় শহরের ১১টি সবুজ বিদ্যুৎ চার্জিং স্টেশনে এনইভি মালিকরা তাদের গাড়ি চার্জ করলে প্রতি ১,০০০ কিলোওয়াট-ঘণ্টা চার্জের জন্য জাতীয় জ্বালানি প্রশাসনের দেওয়া সবুজ সার্টিফিকেট পাবেন। শুক্রবার শেনচেনের লিয়ানহুয়াশান সুপারচার্জিং স্টেশনে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত এনইভি মালিকরা ‘সবুজ গাড়ি, সবুজ বিদ্যুৎ’ ব্যাজ এবং ৫০ ইয়ুয়ানের চার্জিং কার্ড (প্রায় ৭ মার্কিন ডলার) হাতে পেয়েছেন, যা তাদের টেকসই ও পরিবেশবান্ধব ড্রাইভিং-এর প্রতি প্রতিশ্রুতির স্বীকৃতি। সবুজ বিদ্যুৎ বলতে বোঝানো হচ্ছে বাতাস, সোলার ও বায়োমাসের মতো নবায়নযোগ্য শক্তি থেকে উৎপন্ন বিদ্যুৎ। সবুজ সার্টিফিকেট হল...
যেভাবে ‘স্বচ্ছ জল আর সবুজ পাহাড়’-এর শহর হলো চীনের তোংসিয়াং

যেভাবে ‘স্বচ্ছ জল আর সবুজ পাহাড়’-এর শহর হলো চীনের তোংসিয়াং

China
চীনের চ্যচিয়াং প্রদেশের তোংসিয়াং শহরে আধুনিক প্রযুক্তি আর জনসম্পৃক্ততার মাধ্যমে গড়ে উঠছে সবুজ উন্নয়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। এখানে একদিকে ড্রোন দিয়ে সার ছিটানো হচ্ছে, আরেকদিকে রয়েছে স্বয়ংক্রিয় সেচ ব্যবস্থা। কৃষকদের পরিবেশবান্ধব অভ্যাসের জন্য চালু হয়েছে পয়েন্ট সিস্টেম, যাতে করে বাড়তি আয়ও হচ্ছে গ্রামবাসীর। এতে করে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, গড়ে উঠছে পরিচ্ছন্ন ও বাসযোগ্য গ্রাম। তোংসিয়াংয়ে এখন নিয়মিত ড্রোন দিয়ে জমিতে সার ছিটানো হচ্ছে, যা এখানকার কৃষি উৎপাদনের দক্ষতা বাড়াচ্ছে এবং কৃষকদের শ্রম কমাচ্ছে। কৃষক সিয়া মিংতাও জানালেন, ‘ড্রোন দিয়ে এক ব্যাগ সার ছিটাতে দুই মিনিট লাগে। হাতে করলে বারবার ব্যাগ টেনে নিয়ে যেতে হয়—ভাবতেই ইচ্ছে করে না।’  এদিকে স্মার্ট ব্যবস্থায় এখানে ২৪ ঘণ্টাই সেচ থাকে চলমান। এ কারণেও ফসলের ফলন বেড়েছে উল্লেখযোগ্যভাবে। সিয়া আরও বললেন...
বই পড়ায় চীনের জেন-জির নতুন ধারা

বই পড়ায় চীনের জেন-জির নতুন ধারা

China
বেইজিংয়ের ভিড়ভাট্টার মেট্রোতে দাঁড়িয়ে ইয়ারফোন কানে দিয়ে লি চিনিং শুনছেন জনপ্রিয় সায়েন্স ফিকশন ‘থ্রি-বডি প্রবলেম’–এর অডিওবুক। দরজা বন্ধের শব্দ আর যাত্রীদের কথোপকথন মিলিয়ে গিয়ে তিনি হারিয়ে যান এক ভিন্ন জগতে। চীনের ১৯৯৫ থেকে ২০০৯ সালের মধ্যে জন্ম নেওয়া ডিজিটাল প্রজন্ম—ওরফে জেন-জি এখন কাগজের বদলে স্ক্রিন আর অডিওতে গল্প পড়ছে। প্রায় এক-পঞ্চমাংশ জনসংখ্যা গঠিত এই প্রজন্ম ই-বুক ও অডিওবুককে প্রাধান্য দিচ্ছে, শেয়ার করছে বইয়ের রিভিউ, অনুসরণ করছে ‘বুক ব্লগার’, এমনকি খুঁজে নিচ্ছে ‘রিডিং বাডি’। কিছু তরুণ পাঠক একই রকমের ‘পড়ার বন্ধু’ খোঁজেন। কলেজ ছাত্র চিয়াও চিয়াওর মতে, এমন বন্ধুর সঙ্গে পড়া কেবল সময়সূচি ঠিক রাখতেই সাহায্য করে না এবং সময়মতো বই শেষ করতে উৎসাহিত করে। নতুন দৃষ্টিভঙ্গি এবং জ্ঞানও দেয়। এতে করে চিন্তাভাবনার সীমারেখা পার হওয়া যায়। উইচ্যাট রিডিং প্ল্যাটফর্মে, ব্যবহারক...
ঐতিহ্যবাহী ওষুধে আগ্রহ বাড়ছে চীনের জেন-জি’র

ঐতিহ্যবাহী ওষুধে আগ্রহ বাড়ছে চীনের জেন-জি’র

China, Health, Health and Lifestyle
চীনের কানসু প্রদেশের বাইয়িন শহরের ওয়েনশাং পার্কে রাতের বেলায় জমে ওঠে ভ্রাম্যমাণ ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা কেন্দ্র। কাপিং ও পালস রিডিং বুথগুলোর আশপাশে ছড়িয়ে থাকে অ্যাস্ট্রাগুলাস ও অ্যাঞ্জেলিকাসহ আরও অনেক ভেষজের ঘ্রাণ। আর এসব ঘ্রাণের টানেই যেন হাজার বছরের প্রাচীন এ চিকিৎসাকেন্দ্রগুলোর কাছে এখন ভিড় করছে চীনের ১৫ থেকে ২৫ বছর বয়সী ওরফে জেন-জি’রা। ‘গরম পড়লেই আমার ক্লান্তি লাগে, ঘুম ঘুম ভাব চলে আসে।’ জানালেন ২১ বছর বয়সী ইউ হুইয়ান। তিনি তার নাড়ি পরীক্ষা করাতে বাড়িয়ে আছেন কবজি। আগের টিসিএম চিকিৎসায় ভালো ফল পাওয়ায় এবার এসেছেন রাতের ভেষজ প্রতিকারের বাজারে। জিহ্বা ও নাড়ি পরীক্ষার পর টিসিএম ডাক্তার তার ক্লান্তির লক্ষণ দেখেন, এরপর শক্তি বৃদ্ধি ও ম্যাজম্যাজে ভাব দূর করার পাশাপাশি হজমে সহায়তার জন্য টিসিএম ভেষজের কিছু মিশ্রণ লিখে দেন। ইউ বলেন, সাম্প্রতিক বছরগুলোয় তিনি ও তার অন...
ওষুধ তৈরিতে কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন সাফল্য চীনের

ওষুধ তৈরিতে কোয়ান্টাম কম্পিউটিংয়ে নতুন সাফল্য চীনের

China, Tech news
কোয়ান্টাম এজ-এনকোডিং প্রযুক্তি ব্যবহার করে ওষুধের অণুর বৈশিষ্ট্য নির্ভুলভাবে পূর্বাভাস দেওয়ায় বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। সোমবার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডেইলি এ খবর প্রকাশ করেছে। হফেই-ভিত্তিক স্টার্টআপ অরিজিন কোয়ান্টাম এই প্রযুক্তি তৈরি করেছে চীনের ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ও হেফেই কমপ্রিহেনসিভ ন্যাশনাল সায়েন্স সেন্টারের ইনস্টিটিউট অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সহযোগিতায়। এটি বিশ্বের প্রথম কোয়ান্টাম-এম্বেডেড গ্রাফ নিউরাল নেটওয়ার্ক আর্কিটেকচারের ওপর ভিত্তি করে তৈরি ওষুধের অণুর বৈশিষ্ট্য পূর্বাভাস ব্যবস্থা। ওষুধ উদ্ভাবনে সঠিকভাবে অণুর বৈশিষ্ট্য জানা প্রার্থী-ওষুধ দ্রুত বাছাইয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। গ্রাফ নিউরাল নেটওয়ার্ক অণুকে বিশ্লেষণ করে পরমাণুকে ‘বিন্দু’ আর রাসায়নিক বন্ধনকে ‘রেখা’ হিসেবে বিবেচনা করে। বিদ্যমান কোয়ান্টাম অ্যালগরিদম প...
‘ইলেকট্রনিক তেলাপোকা’ তৈরি করেছেন চীনা গবেষকরা

‘ইলেকট্রনিক তেলাপোকা’ তৈরি করেছেন চীনা গবেষকরা

China, Tech news
চীনা বিজ্ঞানীরা তৈরি করেছেন পোকা আকৃতির এক অভিনব রোবট—‘ইলেকট্রনিক তেলাপোকা’। নেচার কমিউনিকেশনস–এ প্রকাশিত গবেষণা প্রবন্ধে বিস্তারিত তুলে ধরা হয়েছে এ উদ্ভাবনের। ২ সেন্টিমিটার লম্বা ও ১ গ্রাম ওজনের এই ক্ষুদে রোবট সহজেই সঙ্কীর্ণ স্থানে চলাচল করতে পারে। আসল তেলাপোকার মতো এর সহনশীলতাও দারুণ। ওজনে ১ গ্রাম হলেও সহ্য করতে পারে ৬০ কেজি পর্যন্ত চাপ! গবেষণায় বলা হয়েছে, ইলেকট্রনিক তেলাপোকাটি সেকেন্ডে নিজের দেহের দৈর্ঘ্যের ৪.৮ গুণ গতিতে সামনে এগোতে পারে। বাঁক নিতে পারে প্রতি সেকেন্ডে ২৮০ ডিগ্রি। চীনের সিছুয়ান প্রদেশের ছেংতুতে অবস্থিত ইউনিভার্সিটি অব ইলেকট্রনিক সায়েন্স অ্যান্ড টেকনোলজির সহযোগী অধ্যাপক উ ইছুয়ান জানান, রোবটটি নমনীয় উপাদানে তৈরি। এর গঠন নমনীয় এক্সোস্কেলেটনের মতো, যা চাপ পেলে ভাঁজ হয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো রক্ষা করে এবং চাপ সরে গেলে দ্রুত আগের অবস্থায় ফিরে আসে। এই ম...
১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ল চীনের ‘হোয়াইট রাইনো’ রোবট

১০০ মিটার স্প্রিন্টে রেকর্ড গড়ল চীনের ‘হোয়াইট রাইনো’ রোবট

China
চীনের চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের তৈরি চারপেয়ে রোবট ‘হোয়াইট রাইনো’ ১০০ মিটার স্প্রিন্ট সম্পন্ন করেছে মাত্র ১৬.৩৩ সেকেন্ডে। আর তাতেই এর নাম উঠেছে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। এর আগে দক্ষিণ কোরিয়ার ‘হাউন্ড’ রোবটের রেকর্ড ছিল ১৯.৮৭ সেকেন্ড। মানুষের ক্ষেত্রে ১০০ মিটারের বিশ্বরেকর্ড ৯.৫৮ সেকেন্ড, যা ২০০৯ সালে বার্লিনে করেছিলেন উসাইন বোল্ট। হোয়াইট রাইনো তৈরি করেছে চ্যচিয়াং বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এক্স-মেকানিক্স, স্কুল অব অ্যারোনটিক্স অ্যান্ড অ্যাস্ট্রোনটিক্স, এবং হাংচৌ গ্লোবাল সায়েন্টিফিক অ্যান্ড টেকনোলজিক্যাল ইনোভেশন সেন্টার। প্রকল্পের প্রধান অধ্যাপক ওয়াং হোংথাও জানান, ১০০ মিটার দৌড়ে রোবটের গতি, শক্তি, স্থিতিশীলতা ও নিখুঁত নিয়ন্ত্রণ—সবকিছুই পরীক্ষার মুখে পড়ে। হোয়াইট রাইনোর মূল প্রযুক্তি হলো ‘রোবট ফরওয়ার্ড ডিজাইন’, যেখানে আগে থেকেই প্রতিটি জয়েন্ট ও অ্যাকচুয়েট...
শেনচেনের লেন্সে ধরা পড়ছে প্রযুক্তির অগ্রযাত্রা

শেনচেনের লেন্সে ধরা পড়ছে প্রযুক্তির অগ্রযাত্রা

China
শেনচেনের কারখানাগুলোয় শোনা যায় সোল্ডারিং মেশিনের গুঞ্জন। যন্ত্রপাতি থেমে নেই, নিরবে চলছে বিপ্লব। মিলিমিটার আকারের কাঁচ আর মাইক্রন পরিমাণের সূক্ষ্মতায় বদলে যাচ্ছে প্রযুক্তি দুনিয়া। সম্প্রতি শেনচেনের প্রযুক্তি প্রতিষ্ঠান বাজারে এসেছে একটি নতুন প্যানোরামিক ক্যামেরা। চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি এই ক্যামেরায় আছে ৩৬০ ডিগ্রি ছবি তোলার প্রযুক্তি। আছে উন্নত ইমেজ প্রসেসিং ও অ্যান্টি-শেক ফিচার। আঙুলের মতো ছোট এই ডিভাইস এক জায়গা থেকেই সব দিকের ছবি ধারণ করতে পারে, সহজে এডিট করার জন্য এতে আছে নানা ভিজ্যুয়াল ইফেক্ট। এর সেলফি স্টিক তিন মিটার পর্যন্ত লম্বা, যা ড্রোনের মতো শট দিলেও তাতে স্টিক ধরা পড়ে না। এই প্রযুক্তির পেছনে আছে চীনের অপটিক্যাল লেন্স ইন্ডাস্ট্রির গল্প—যা বিশ্বকে দেখাচ্ছে, চীনের প্রযুক্তি কতটা এগিয়েছে। এক সময় কম খরচের ইলেকট্রনিক্স তৈরির জন্য পরিচিত শেনচেন এখন উদ্ভাবনে...
বেইজিংয়ে উড়াল দিল রেকর্ড সংখ্যক কালো সারসের ছানা

বেইজিংয়ে উড়াল দিল রেকর্ড সংখ্যক কালো সারসের ছানা

China
বেইজিংয়ের আকাশে বিরল প্রজাতির কালো সারসের ডানা মেলার দৃশ্য এবার একটু বেশিই মন কাড়ছে। চলতি বছর শহরজুড়ে ১৭টি নবজাতক কালো সারস তাদের নিরাপদ বাসা ছেড়ে স্বাধীন আকাশে উড়তে শুরু করেছে। ২০০৭ সালে রেকর্ড শুরুর পর থেকে এটি এক বছরে সর্বোচ্চ সংখ্যা। খবর সিএমজি বাংলার গত শুক্রবার, শেষ ছানাটির বাসা ত্যাগের মধ্য দিয়ে সম্পূর্ণ হলো এ বছরের ডানা মেলার অধ্যায়। তবে এ উড়াল সহজ ছিল না। বর্ষা মৌসুম এখনো শেষ হয়নি, ফলে শহরের নদীগুলোর প্রবাহ তীব্র, পানিতে পলির মাত্রা বেশি। খাদ্য সন্ধানের স্থানগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। খাবার পাওয়াও কঠিন চ্যালেঞ্জ। এই পরিস্থিতিতে বেইজিংয়ের কালো সারসদের জন্য রক্ষাকবচ হয়ে দাঁড়িয়েছেন সংরক্ষণকর্মীরা। চায়না ওয়াইল্ডলাইফ কনজারভেশন অ্যাসোসিয়েশনের সদস্য লি লি জানান, তারা বিভিন্ন অগভীর ও শান্ত জলে খাদ্য সরবরাহ কেন্দ্র বসিয়েছেন। পানির নিচে ক্যামেরা বসিয়ে নজর র...
চীনে স্বাস্থ্য অভিভাবকের ভূমিকায় নামছে বুদ্ধিমান রোবট

চীনে স্বাস্থ্য অভিভাবকের ভূমিকায় নামছে বুদ্ধিমান রোবট

China
চীনে দিন দিন বহুমুখী হচ্ছে রোবটের ব্যবহার। শিল্প-কারখানার গণ্ডি পেরিয়ে বুদ্ধিমান রোবট এখন মানুষের ‘স্বাস্থ্য অভিভাবক’ হিসেবে নতুন ভূমিকা নিচ্ছে। বেইজিংয়ে চলমান ওয়ার্ল্ড রোবট কনফারেন্সে প্রদর্শিত উদ্ভাবনগুলো তুলে এনেছে এ সম্ভাবনা। খবর সিএমজি বাংলার (250314) -- SHENYANG, March 14, 2025 (Xinhua) -- A senior resident interacts with "Xia Lan," a humanoid robot, at Shenzhen Nursing Home in Shenzhen, south China's Guangdong Province, March 3, 2025. (Xinhua/Liang Xu) প্রদর্শনী হলে দেখা গেছে, চোখ বন্ধ করেও দর্শনার্থীরা ছয়-পাওয়ালা রোবট-কুকুরের সঙ্গে নিশ্চিন্তে হাঁটছেন। শাংহাই চিচি রোবটিকসের সিইও ফাং লিং জানান, এক মিটার লম্বা ও ২০ কেজি ওজনের এই রোবট দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য তৈরি করা হয়েছে। লাইডার প্রযুক্তি ও এআই সেন্সরের মাধ্যমে বাধা এড়িয়ে চলতে পারে এটি। ট্রাফিক সিগনালও চিনতে পারে এবং ব...
চীনের লেংহু: তেল থেকে তারার নগরী

চীনের লেংহু: তেল থেকে তারার নগরী

China
চীনের উত্তর-পশ্চিমের ছিংহাই প্রদেশের মাংইয়ার একটি শহর লেংহু। কয়েক দশক আগেও চীনের চতুর্থ বৃহত্তম তেলক্ষেত্রের শহর ছিল এটি। মরুর ধুলিঝড় ও স্বল্প অক্সিজেনের মাঝে তেল শ্রমিকেরা সচল রাখতেন চীনের শিল্প-চাকা। তেল শেষ, শ্রমিকেরাও চলে গেছে। জনসংখ্যা নেমে যায় তিনশর নিচে। পরিত্যক্ত ঘরবাড়ি আর সমাধিতে দাঁড়িয়ে থাকা স্মৃতিস্তম্ভগুলো যেন এখন আগের যুগের সাক্ষ্য দেয়। তবে এখন পাহাড়ের চূড়ায় তেলের খনির জায়গায় দাঁড়িয়েছে টেলিস্কোপ। আকাশগঙ্গা, সুপারনোভা, ব্ল্যাক হোল খুঁজে বেড়ায় লেংহুর মহাকাশ গবেষণাকেন্দ্রের এই নিরলস ‘চোখ’। তেল থেকে তারার পথে ১৯৫৮ সালে তিচং-৪ নামের একটি কূপ থেকে প্রতিদিন ৮০০ টন তেল বেরোতে শুরু করে। রাতারাতি গোবি মরুভূমির এই কোণে গড়ে ওঠে শ্রমিক শহর লেংহু। কিন্তু নব্বইয়ের দশকে কূপগুলো শুকিয়ে গেলে শুরু হয় জনশূন্যতার পথে যাত্রা। ২০১৫ সালে লেংহুর রূপান্তরের দায়িত্ব পা...
ছেংতু আসরে অ্যাক্রোবেটিক্সে সোনাজয় চীনা নারীদলের

ছেংতু আসরে অ্যাক্রোবেটিক্সে সোনাজয় চীনা নারীদলের

China
তোং’আন লেক স্পোর্টস পার্কের মাল্টিফাংশনাল জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত ২০২৫ বিশ্ব ক্রীড়া আসরে অ্যাক্রোবেটিক জিমন্যাস্টিক্সের নারীদের দলগত ইভেন্টে স্বর্ণপদক জিতেছে চীন। কুয়ো চিয়াছুয়ান, মা ইয়িসিং ও তিং ওয়েনইয়ানের দল ‘মোৎজাই হুয়া’ বা জুঁই ফুল শিরোনামে সুরের বৈচিত্র্যময় পরিবেশনায় নিখুঁত সিঙ্ক্রোনাইজেশন দেখান। অ্যাক্রো, পিরামিড, টস ও টাম্বলিংয়ের প্রতিটি উপাদান নিখুঁতভাবে শেষ করে তারা ২৯.২৩ পয়েন্ট পান, যা যুক্তরাষ্ট্রের ২৮.৬৭০ পয়েন্টকে ছাড়িয়ে যায়। ২৮.৪৮০ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ জেতে ইসরায়েল। দলের তিনজনই চিয়াংসু প্রদেশের বাসিন্দা—যেখানে জুঁই ফুলের একটি সাংস্কৃতিক শিকড় রয়েছে। ছয় বছর ধরে একসাথে প্রশিক্ষণ নেওয়া এই ত্রয়ী ২০২৪ সালের পর্তুগালের বিশ্বচ্যাম্পিয়নশিপের স্বর্ণজয়ের ধারাবাহিকতা বজায় রেখেছে। সূত্র: সিএমজি...
পোড়া ঘায়ের চিকিৎসায় ব্যাকটেরিয়া সেলুলোজ ড্রেসিং আবিষ্কার চীনে

পোড়া ঘায়ের চিকিৎসায় ব্যাকটেরিয়া সেলুলোজ ড্রেসিং আবিষ্কার চীনে

China
গভীর পোড়া রোগীর অস্ত্রোপচারে অতিরিক্ত রক্তপাত ঠেকাতে এক যুগান্তকারী সমাধান নিয়ে এসেছেন চীনা বিজ্ঞানীরা। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের শেনচেন ইনস্টিটিউটস অব অ্যাডভান্সড টেকনোলজি ও রুইচিন হাসপাতালের গবেষকরা একটি ব্যাকটেরিয়া সেলুলোজ (বিসি) ভিত্তিক ড্রেসিং তৈরি করেছেন, যা দিয়ে বাতাস চলাচল করতে পারে এবং  ত্বকের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি সাধারণ ড্রেসিং নয়। গবেষকরা এতে মানবদেহের প্রাকৃতিক রক্ত জমাট বাঁধার এনজাইম থ্রম্বিন যুক্ত করে এটিকে বায়োঅ্যাকটিভ করে তুলেছেন। সমস্যা ছিল—থ্রম্বিন দ্রুত ধুয়ে যায়। এর সমাধানে, তারা থ্রম্বিনের সঙ্গে সেলুলোজ-বাইন্ডিং ডোমেইন নামে এক ধরনের ‘জৈব আঠা’ জুড়ে দিয়েছেন, যা থ্রম্বিনকে বিসি’র গায়ে আটকে রাখে। এরপর শুধু বিসি ড্রেসিংটিকে এই বিশেষ দ্রবণে ডুবালেই তৈরি হয় থ্রম্বিন-আনকর্ড ব্যাকটেরিয়া সেলুলোজ। সম্প্রতি আন্তর্জাতিক জার্নাল অ্যাডভান...
চীনের চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ফাস্ট রিঅ্যাক্টরের প্রাথমিক নকশা সম্পন্ন

চীনের চতুর্থ প্রজন্মের বাণিজ্যিক ফাস্ট রিঅ্যাক্টরের প্রাথমিক নকশা সম্পন্ন

China
চীনের ন্যাশনাল নিউক্লিয়ার করপোরেশন সিএনএনসি ঘোষণা করেছে, দেশটির প্রথম চতুর্থ প্রজন্মের দশ লাখ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন বাণিজ্যিক ফাস্ট রিঅ্যাক্টর সিএফআর১০০০-এর প্রাথমিক নকশার কাজ সম্পন্ন হয়েছে।মঙ্গলবার পূর্ব চীনের ফুচিয়ান প্রদেশের রাজধানী ফুচৌতে উন্নত পারমাণবিক শক্তি উন্নয়নসংক্রান্ত এক সিম্পোজিয়ামে এই ঘোষণা দেওয়া হয়। সিএনএনসির উপপ্রধান প্রকৌশলী চেং ইয়ানকুয়ো জানান, সিএফআর১০০০ রিঅ্যাক্টরটির ধারণক্ষমতা ১২ লাখ কিলোওয়াট এবং নিরাপত্তা ও অর্থনৈতিক বিচারে চতুর্থ প্রজন্মের প্রযুক্তির সকল শর্ত পূরণ করবে এটি।ফাস্ট রিঅ্যাক্টর বা দ্রুত নিউট্রন রিঅ্যাক্টর এমন এক প্রযুক্তি, যেখানে দ্রুত নিউট্রনের মাধ্যমে বিভাজন ঘটে এবং তাপ উৎপন্ন হয়। এটি পারমাণবিক বর্জ্যও কমাবে।বিশ্বের চতুর্থ প্রজন্মের ছয়টি রিঅ্যাক্টর প্রযুক্তির মধ্যে তিনটিই হলো ফাস্ট রিঅ্যাক্টর সোডিয়াম-কুলড, গ্যাস-কুলড ও লিড-কুলড। এদের মধ্যে সো...