অটোমোবাইল খাতে সহযোগিতা জোরদারে চীন-এপেক
এপেক দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করবে চীন। বৈশ্বিক অটোমোবাইল শিল্পে বৈদ্যুতিকীকরণ ও বুদ্ধিমান রূপান্তর ত্বরান্বিত করাই হবে এর লক্ষ্য। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের যন্ত্রপাতি উৎপাদন শিল্প বিভাগের মহাপরিচালক এবং ৪৩তম এপেক অটোমোটিভ সংলাপের সহসভাপতি ওয়াং ওয়েইমিং বলেন, বৈশ্বিক অটোমোবাইল শিল্পে একটি উন্মুক্ত ও সহযোগিতামূলক পরিবেশ গড়ে তুলতে চীন প্রতিশ্রুতিবদ্ধ। শাংহাইতে সম্প্রতি এ বিষয়ের একটি সংলাপের অধিবেশন শেষ হয়।
তিনি বলেন, নতুন প্রযুক্তিগত বিপ্লব ও শিল্প রূপান্তরের ঢেউ—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তার মতো প্রযুক্তির দ্রুত অগ্রগতি অটোমোবাইল শিল্পের উন্নয়নে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে।
ওয়াং বৈশ্বিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলোকে চীনে ব্যবসা সম্প্রসারণের আমন্ত্রণ জানিয়ে বলেন, স্থিতিশীল, বাধাহীন ও দক্ষ শিল্প ও সরবরাহ শৃঙ্খল ...













