china Archives - Page 13 of 42 - Mati News
Wednesday, July 22

Tag: china

টিসিএম স্বর্গ সানইয়া

টিসিএম স্বর্গ সানইয়া

China, Health, Health and Lifestyle
ফয়সল আবদুল্লাহ: দক্ষিণ চীনের হাইনান প্রদেশের সমুদ্রতীরবর্তী শহর সানইয়া দীর্ঘদিন ধরেই বিদেশি পর্যটকদের কাছে নীল সমুদ্র, নারকেল গাছ আর সোনালি বালুকাবেলার জন্য পরিচিত। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই শহর পেয়েছে নতুন পরিচয়। সানইয়া এখন ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বা টিসিএমেরও গন্তব্য। সানইয়ায় অনেক পর্যটক এখন সৈকতে বিশ্রাম নেওয়ার বদলে থেরাপি বেডে শুয়ে আকুপাংচার নিচ্ছেন, কিংবা নারিকেল পানির পরিবর্তে পান করছেন ভেষজ পানীয়। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের বাসিন্দা আলিনা দুদকো পাঁচ বছর আগে প্রথমবারের মতো আকুপাংচার করেন নিজের কিছু স্বাস্থ্য সমস্যার সমাধানের জন্য। শুরুতে কিছুটা সন্দেহ থাকলেও কয়েকটি সেশন শেষে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করেন তিনি। এখন সানইয়ার তাতোংহাই পর্যটন এলাকার কাছে একটি টিসিএম ক্লিনিকে থেরাপি অনুবাদক হিসেবে কাজ করছেন দুদকো। রোগীদের সঙ্গে চিকিৎসকদের যোগাযোগ সহজ করতে সহায়তা করেন এবং সহজ ...
আকাশগঙ্গার ‘হালো’ অঞ্চলে পালসার নিয়ে নতুন তথ্য জানালেন চীনা বিজ্ঞানীরা

আকাশগঙ্গার ‘হালো’ অঞ্চলে পালসার নিয়ে নতুন তথ্য জানালেন চীনা বিজ্ঞানীরা

China
ফয়সল আবদুল্লাহ আকাশগঙ্গা গ্যালাক্সির কেন্দ্র থেকে ১০ লাখ আলোকবর্ষ দূরে ডার্ক ম্যাটারে ঢাকা রহস্যময় ‘হালো’ অঞ্চলে অবস্থিত একটি তরুণ পালসার নক্ষত্রের উৎসের সন্ধান পেয়েছেন চীনের জ্যোতির্বিজ্ঞানীরা। এই গবেষণা পালসারের গঠন ও উৎপত্তি নিয়ে নতুন প্রমাণ দিচ্ছে। চীনা বিজ্ঞান একাডেমির অধীন সিনচিয়াং জ্যোতির্বিজ্ঞান মানমন্দিরের একদল গবেষক এই গবেষণা পরিচালনা করেন। গবেষণাপত্র প্রকাশিত হয়েছে দ্য অ্যাস্ট্রোফিজিক্যাল জার্নালে। গবেষকরা চীনের পাঁচশ মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল রেডিও টেলিস্কোপ বা ফাস্ট এবং নানশান রেডিও টেলিস্কোপের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণ তথ্য ব্যবহার করে তরুণ পালসার পিএসআর জে১৭৪০+১০০০ এর অবস্থানের সূক্ষ্ম পরিবর্তন বিশ্লেষণ করেন। এই উচ্চ গতিবেগের ভিত্তিতে গবেষকেরা ধারণা করছেন, পালসারটি সরাসরি গ্যালাক্সির হালো অঞ্চলে জন্ম নিয়েছে এবং এটি সম্ভবত ‘রানঅ্যাওয়ে ওবি’ তারকার অবশিষ্টাংশ। এ ধরনের ...
শেনচৌ-২১ নভোচারীদের কাছে নতুন যন্ত্রপাতি, চলছে নতুন গবেষণা

শেনচৌ-২১ নভোচারীদের কাছে নতুন যন্ত্রপাতি, চলছে নতুন গবেষণা

China
ফয়সল আবদুল্লাহ চীনের থিয়ানকং মহাকাশ স্টেশনে দীর্ঘমেয়াদি অভিযানে ব্যস্ত শেনচৌ-২১ মিশনের নভোচারীরা। প্রায় ২০০ দিন কক্ষপথে থাকার পরও তারা সুস্থ থেকে বৈজ্ঞানিক গবেষণা ও স্টেশন রক্ষণাবেক্ষণের কাজ চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি সেখানে নতুন সরঞ্জাম ও গবেষণা সামগ্রী নিয়ে পৌঁছেছে থিয়েনচৌ-১০ কার্গো মহাকাশযান। এতে নতুন নতুন সব গবেষণা সুযোগ পাবেন শেনচৌ-২১ ও পরবর্তী মিশনের নভোচারীরা। চীনের থিয়ানকং স্পেস স্টেশনে প্রায় ২০০ দিন কাটিয়ে ফেলেছেন শেনচৌ-২১ মিশনের তিন নভোচারী। শারীরিক ও মানসিকভাবে সুস্থ আছেন চাং লু, উ ফেই ও চাং হোংচাং। সম্প্রতি থিয়ানচৌ-১০ কার্গো মহাকাশযান থেকে নতুন সরবরাহ পাওয়ার পর নভোচারীরা নতুন ধাপের মহাকাশ পরীক্ষা-নিরীক্ষা, যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ এবং স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন। চলতি বছরের মে মাসের শুরুতে তারা ছয় মাসের নির্ধারিত অবস্থান সফলভাবে সম্পন্ন করেন। এরপর তাদের মিশনের মেয়াদ এক মাস বাড়ান...
সিয়োং’আনে স্যাটেলাইট উৎপাদন খরচ যেভাবে অর্ধেকে নেমেছে

সিয়োং’আনে স্যাটেলাইট উৎপাদন খরচ যেভাবে অর্ধেকে নেমেছে

China, Tech news
ফয়সল আবদুল্লাহ চীনের সিয়োং’আন নিউ এরিয়ায় শিগগিরই চালু হচ্ছে স্যাটেলাইট স্মার্ট পণ্য উৎপাদন ও পরীক্ষা কেন্দ্র। জুনে চালু হওয়া এই কেন্দ্র এক টন পর্যন্ত ওজনের যোগাযোগ, ন্যাভিগেশন ও রিমোট সেন্সিং স্যাটেলাইটের সমন্বয়, সংযোজন ও উৎক্ষেপণ-পূর্ব পরীক্ষা একসঙ্গে করার সুযোগ দেবে। এতে স্যাটেলাইট তৈরির খরচ প্রায় ৫০ শতাংশ পর্যন্ত কমবে। এই কেন্দ্র বছরে প্রায় ৫০টি স্যাটেলাইট সংযোজন এবং ১০০টি স্যাটেলাইটের পরীক্ষা পরিচালনার সক্ষমতা রাখবে। নতুন এই সুবিধার মাধ্যমে এক টন পর্যন্ত ওজনের স্যাটেলাইটের সমন্বিত সংযোজন ও উৎক্ষেপণের আগের যাবতীয় পরীক্ষা করা যাবে। সিয়োং’আন সায়েন্স মহাকাশ তথ্য শিল্প বিভাগের পার্কের অপারেশন ব্যবস্থাপক ইয়াং চিনশুও জানান, ‘আমরা একই সঙ্গে ছয়টি স্যাটেলাইটের সংযোজন ও সমন্বয় কাজ পরিচালনা করতে পারি। আমাদের পরিকল্পিত বার্ষিক উৎপাদন সক্ষমতা ৫০টি স্যাটেলাইট। বাণিজ্যিক মহাকাশ প্রতিষ্ঠানগুলোকে এখ...
আসিয়ানের ডুরিয়ান মাতাচ্ছে চীনা ফলবাজার

আসিয়ানের ডুরিয়ান মাতাচ্ছে চীনা ফলবাজার

Agriculture Tips, China
ফয়সল আবদুল্লাহ: আসিয়ান দেশগুলোয় চলছে ডুরিয়ান ফলের মৌসুম। চীনে ফলটির চাহিদা যত বাড়ছে তত বাড়ছে আমদানি। সময়মতো ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে চায়না-লাওস রেলওয়ে ও সীমান্ত বন্দরগুলোয় দ্রুত কাস্টমস ব্যবস্থা চালু হয়েছে। মোহান রেলওয়ে বন্দর ও ফ্রেন্ডশিপ পাস দিয়ে প্রতিদিন হাজার টন ডুরিয়ান ঢুকছে চীনে। আসিয়ান দেশগুলো থেকে ডুরিয়ানের সরবরাহ নিশ্চিত করতে দক্ষিণ চীনের কাস্টমস ও রেল কর্তৃপক্ষ নিয়েছে বিশেষ ব্যবস্থা। এতে তাজা এই মৌসুমী ফল দ্রুত বাজারে পৌঁছাচ্ছে এবং দামও তুলনামূলকভাবে কমেছে। চীন ও দক্ষিণ–পূর্ব এশিয়ার মধ্যে সংযোগকারী সোনালি করিডর নামে পরিচিত চায়না-লাওস রেলওয়ে এখন ডুরিয়ান আমদানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই রেলপথের মাধ্যমে মোহান রেলওয়ে বন্দর বর্তমানে চীনে আমদানিকৃত ডুরিয়ানের সবচেয়ে বড় রেল প্রবেশপথে পরিণত হয়েছে। আগে যেখানে কাস্টমস ছাড়পত্র পেতে চার থেকে পাঁচ ঘণ্টা লাগত, এখন তা কমে দুই ...
পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরী ‘লিয়াওনিং’

পশ্চিম প্রশান্ত মহাসাগরে চীনের বিমানবাহী রণতরী ‘লিয়াওনিং’

China
মে ১৯, সিএমজি বাংলা ডেস্ক: চীনের গণমুক্তি ফৌজ-পিএলএ’র নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে, লিয়াওনিং বিমানবাহী রণতরীর নেতৃত্বাধীন একটি চীনা নৌবহর মঙ্গলবার প্রশিক্ষণের উদ্দেশে পশ্চিম প্রশান্ত মহাসাগরের অভিমুখে রওনা হয়েছে। পিএলএ নেভি বিবৃতিতে জানিয়েছে, এই সমুদ্রযাত্রায় নৌবহরটি বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে। এর মধ্যে রয়েছে-দূরবর্তী সমুদ্রে কৌশলগত যুদ্ধবিমান উড্ডয়ন কার্যক্রম, তাজা গোলাবারুদ বর্ষণ মহড়া, সহায়তা ও প্রতিরক্ষা কৌশলগত কৌশল এবং সমন্বিত উদ্ধার অভিযান পরিচালনা। নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, এটি মূলত একটি নিয়মিত ও রুটিন মাফিক প্রশিক্ষণ। এর মূল উদ্দেশ্য হলো প্রতিকূল ও বাস্তবসম্মত পরিস্থিতিতে সেনাদের যুদ্ধপ্রস্তুতি এবং সক্ষমতার স্তর যাচাই ও উন্নত করা। বিবৃতিতে আরও বলা হয়েছে, বার্ষিক পরিকল্পনার অংশ হিসেবেই এই মহড়াটি পরিচালিত হচ্ছে, যা বাহিনীর মিশন সফল করার...
‘মেড ইন চায়না’ থেকে ‘ব্র্যান্ড চায়না’

‘মেড ইন চায়না’ থেকে ‘ব্র্যান্ড চায়না’

China
বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধি এবং পণ্য ও পরিষেবার সামগ্রিক মানোন্নয়নে একটি পদ্ধতিগত উদ্যোগ গ্রহণ করেছে চীন। দেশটির নীতিনির্ধারক ও শিল্প পর্যবেক্ষকদের মতে, চীনা পণ্য থেকে ব্র্যান্ডে রূপান্তরের এই প্রক্রিয়া পৌঁছেছে এখন নতুন উচ্চতায়। গেল সোমবার চীনের শিল্প ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় বস্ত্র শিল্পের জন্য একটি নতুন কর্মপরিকল্পনা (২০২৬-২০২৮) উন্মোচন করেছে। এই পরিকল্পনার লক্ষ্য হলো ২০২৮ সালের মধ্যে অন্তত ২৫টি শীর্ষস্থানীয় অভ্যন্তরীণ ব্র্যান্ড তৈরি করা, যা বিশ্ববাজারে সরাসরি প্রতিযোগিতা করবে। মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, বস্ত্র শিল্প চীনের অর্থনীতির একটি প্রধান স্তম্ভ। এটি কেবল কর্মসংস্থানই সৃষ্টি করে না, বরং বৈশ্বিক অঙ্গণে চীনের সাংস্কৃতিক মূল্যবোধও ছড়িয়ে দেয়। চীনের ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার (২০২৬-২০৩০) অংশ হিসেবে গুণগত মান বৃদ্ধিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। সরকারি...
চীনের প্রযুক্তি: মহাকাশে তৈরি বিদ্যুৎ যাবে স্যাটেলাইটে, আসবে পৃথিবীতেও

চীনের প্রযুক্তি: মহাকাশে তৈরি বিদ্যুৎ যাবে স্যাটেলাইটে, আসবে পৃথিবীতেও

China
ফয়সল আবদুল্লাহ মহাকাশে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বড় অগ্রগতি অর্জন করেছেন চীনা বিজ্ঞানীরা। এই প্রযুক্তির মাধ্যমে মহাকাশ থেকে পৃথিবী কিংবা কক্ষপথে থাকা মহাকাশযানে তারবিহীন প্রযুক্তিতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হতে পারে। চীনের শায়ানসি প্রদেশের সিতিয়ান বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ‘সান চেজিং’ বা ‘জুরি’ নামের প্রকল্পের আওতায় তারবিহীন বিদ্যুৎ পরিবহনের একটি পরীক্ষামূলক ব্যবস্থা তৈরি করেছেন। এই ব্যবস্থায় একই সঙ্গে একাধিক চলমান লক্ষ্যবস্তুতে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হয়েছে। সাম্প্রতিক পরীক্ষায় ১০০ মিটার দূরত্বে তারবিহীন বিদ্যুৎ পরিবহনের দক্ষতা ২০ দশমিক ৮ শতাংশ অর্জিত হয়েছে এবং ১ হাজার ১৮০ ওয়াট শক্তি সরবরাহ করা সম্ভব হয়েছে। ড্রোনের জন্যও একই ধরনের চার্জিং ব্যবস্থা তৈরি করা হয়েছে। পরীক্ষায় দেখা যায়, ঘণ্টায় ৩০ কিলোমিটার গতিতে উড়তে থাকা একটি ড্রোন ৩০ মিটার দূর থেকে স্থিতিশীলভাবে ১৪৩ ওয়াট শক্তি গ্রহণ করতে ...
পৃথিবীতে পানির ইতিহাসে নতুন আলো ফেলল চীনা গবেষণা

পৃথিবীতে পানির ইতিহাসে নতুন আলো ফেলল চীনা গবেষণা

China
ফয়সল আবদুল্লাহ বিজ্ঞানীদের ধারণা, পৃথিবী ও চাঁদে অজস্র গ্রহাণুর পতনেই সৃষ্টি হয়েছে পানি। সেইসঙ্গে প্রাণের উপযোগী পরিবেশও। বিশেষ করে কার্বনসমৃদ্ধ গ্রহাণুগুলোই পৃথিবীতে তৈরি করেছে জীবনের উপযোগী রাসায়নিক ব্যবস্থা। তবে চীনের চন্দ্রমিশন ছাং’এ-৬-এ পাওয়া নমুনা পরীক্ষার সাম্প্রতিক ফলাফলটি প্রশ্নের মুখে ফেলেছে প্রচলিত ধারণাটিকে। চাঁদের মাটিতে পাওয়া অতিক্ষুদ্র ধাতব টুকরো পরীক্ষায় চীনা বিজ্ঞানীরা দেখিয়েছেন পৃথিবীতে ভূত্বকের নড়াচড়া ও নানা ভূতাত্ত্বিক প্রক্রিয়ায় প্রাচীন গ্রহাণু আঘাতের বেশিরভাগ চিহ্ন মুছে গেছে। ফলে পৃথিবীতে পাওয়া উল্কাপিণ্ডের নমুনাগুলো সাধারণত গত প্রায় ২০ লাখ বছরের তথ্যই সংরক্ষণ করেছে। চাঁদের নমুনা পরীক্ষায় চীনা বিজ্ঞানীরা ৪৩০ কোটি থেকে ২৮০ কোটি বছর আগের গ্রহাণুর আঘাতে সৃষ্ট পরিবর্তনগুলো পুনর্গঠন করেছেন। তাদের গবেষণার বিস্তারিত প্রকাশিত হয়েছে জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ: প্ল্যানে...
জ্বালানি সহযোগিতায় নতুন যুগে চীন-রাশিয়া

জ্বালানি সহযোগিতায় নতুন যুগে চীন-রাশিয়া

China
ফয়সল আবদুল্লাহ বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা থামেনি। এর মাঝে জ্বালানি সহযোগিতা আরও গভীর করছে চীন-রাশিয়া। স্থিতিশীল জীবাশ্ম জ্বালানি সরবরাহের পাশাপাশি নতুন প্রজন্মের পরিচ্ছন্ন জ্বালানি সহযোগিতাও জোরদার করছে দু’দেশ। ২০২৫ সালের শুরু থেকে দু’দেশের জ্বালানি সমন্বয় আরও সুসংহত হয়েছে। এখন রাশিয়া থেকে চীনে বছরে প্রায় ৩ কোটি টন অপরিশোধিত তেল রপ্তানি হচ্ছে। সেই হিসাবে এখন রাশিয়ার তেল রপ্তানির সবচেয়ে বড় বাজার চীন। দুই দেশের তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ও পাইপলাইন সহযোগিতাও সম্প্রসারিত হচ্ছে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইয়ামাল এলএনজি প্রকল্প-সংক্রান্ত অতিরিক্ত সহযোগিতা চুক্তি অনুমোদন করে, যার মাধ্যমে আর্কটিক অঞ্চলে দীর্ঘমেয়াদি এলএনজি সহযোগিতা আরও শক্তিশালী হয়। গ্যাস পাইপলাইনও দুই দেশের সম্পর্কের গুরুত্বপূর্ণ অংশ। ২০২৫ সালে ‘পাওয়ার অব সাইবেরিয়া–১’ পাইপলাইন পূর্ণ সক্ষমতায় চালু হয়ে বছরে প্রা...
জৈব পেসমেকার বানাল চীন

জৈব পেসমেকার বানাল চীন

China, Health, Health and Lifestyle, Tech news
ফয়সল আবদুল্লাহ হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করতে পারে এমন কৃত্রিম ‘জৈব পেসমেকার’ তৈরি করেছেন চীনা গবেষকরা। পরীক্ষাগারে তৈরি নতুন প্রযুক্তিটি হৃদরোগের গবেষণা এবং নতুন ওষুধ উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। গবেষণার ফলাফল সম্প্রতি বিজ্ঞান সাময়িকী ‘সেল স্টেম সেল’-এ প্রকাশিত হয়েছে। সম্প্রতি গবেষকেরা একটি পেট্রি ডিশে হৃদযন্ত্রের স্বাভাবিক পেসমেকার অংশ সাইনোএট্রিয়াল নোডের ত্রিমাত্রিক অর্গানয়েড (জৈব সংস্করণ) তৈরি করেছেন, যা স্নায়ুকোষের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়ে হৃদস্পন্দন ঘটাতে পারে। মানবদেহে ডান অলিন্দে অবস্থিত এই সাইনোএট্রিয়াল নোডই হৃদযন্ত্রের স্বাভাবিক ছন্দ বজায় রাখে এবং বৈদ্যুতিক সংকেতের মাধ্যমে হৃদযন্ত্রের বিভিন্ন অংশকে সমন্বিতভাবে সংকুচিত করে শরীরজুড়ে রক্ত সঞ্চালন নিশ্চিত করে। এটি তুলনামূলক ক্ষুদ্রাকৃতির এবং কিছুটা গভীরের দিকে থাকায় মানবদেহ থেকে এর নমু...
বৈশ্বিক উষ্ণতায় নদীতে কমছে অক্সিজেন: চীনের গবেষণা

বৈশ্বিক উষ্ণতায় নদীতে কমছে অক্সিজেন: চীনের গবেষণা

China
ফয়সল আবদুল্লাহ: বৈশ্বিক উষ্ণতার কারণে বিশ্বের নদীগুলোয় ধীরে ধীরে অক্সিজেনের মাত্রা কমছে, যা মিঠাপানির বাস্তুতন্ত্রের জন্য তৈরি করছে বড় ঝুঁকি। এমন তথ্য উঠে এসেছে চীনের সাম্প্রতিক এক গবেষণায়। গবেষণাটি প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী সায়েন্স অ্যাডভান্স-এ। এটি পরিচালনা করেছে চীনা বিজ্ঞান একাডেমির অধীন নানচিং ইনস্টিটিউট অব জিওগ্রাফি অ্যান্ড লিমনোলজির একটি গবেষক দল। গবেষকেরা ১৯৮৫ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় ৪০ বছরের তথ্য বিশ্লেষণ করেছেন। এতে বিশ্বজুড়ে ২১ হাজারেরও বেশি নদীর বিভিন্ন অংশের তথ্য ব্যবহার করা হয়েছে। নদীর পানিতে অক্সিজেনের পরিবর্তন পর্যবেক্ষণ করা হয়েছে উন্নত মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে। গবেষণায় দেখা গেছে, গড়ে প্রতি দশকে নদীর পানিতে অক্সিজেনের মাত্রা প্রতি লিটারে প্রায় ০.০৪৫ মিলিগ্রাম করে কমছে। প্রায় ৮০ শতাংশ নদীতেই অক্সিজেন হ্রাসের প্রবণতা দেখা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্...
দর্শন ও সমাজবিজ্ঞানে স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা দ্রুত গড়ার তাগিদ সি চিন পিংয়ের

দর্শন ও সমাজবিজ্ঞানে স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা দ্রুত গড়ার তাগিদ সি চিন পিংয়ের

China
ফয়সল আবদুল্লাহ: দর্শন ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে একটি স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা গড়ে তোলার কাজ দ্রুততর করার ওপর জোর দিয়েছেন চীনের সিপিসির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় সামরিক কমিশনের চেয়ারম্যান প্রেসিডেন্ট সি চিন পিং। সম্প্রতি দর্শন ও সমাজবিজ্ঞানের উচ্চমানের উন্নয়ন এগিয়ে নেওয়া সংক্রান্ত এক নির্দেশনায় তিনি এসব কথা বলেন। সি উল্লেখ করেন, ২০১২ সালে সিসিপির ১৮তম জাতীয় কংগ্রেসের পর থেকে চীনের দর্শন ও সমাজবিজ্ঞান গবেষকরা ধারাবাহিকভাবে জ্ঞানগত, তাত্ত্বিক এবং পদ্ধতিগত উদ্ভাবনে অগ্রগতি অর্জন করেছে। তিনি দলের নতুন তাত্ত্বিক ধারণার পদ্ধতিগত ও একাডেমিক গবেষণা আরও গভীর করার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সি চিন পিং বলেন, দর্শন ও সমাজবিজ্ঞানে একটি স্বতন্ত্র চীনা জ্ঞানব্যবস্থা দ্রুত গড়ে তুলতে হবে, যাতে চীন থেকে শুরু করে বিশ্ব, জনগণ এবং সময়ের উত্থাপিত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর যথাযথ জবাব পাওয়া য...
সমুদ্রের নিচে এআই ডেটা সেন্টার বানাল চীন

সমুদ্রের নিচে এআই ডেটা সেন্টার বানাল চীন

China, Tech news
ফয়সল আবদুল্লাহ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোকে আরও পরিবেশবান্ধব করতে চীন নিয়েছে অভিনব উদ্যোগ। সমুদ্রের নিচে তৈরি করছে ডেটা সেন্টার। শাংহাইয়ের উপকূলে লিংকাং বিশেষায়িত অঞ্চলের কাছে নতুন একটি অফশোর প্লাটফর্মে বিশ্বের প্রথম বাণিজ্যিক আন্ডারওয়াটার ডেটা সেন্টার চালু হয়েছে, যা সরাসরি সমুদ্রের বায়ুশক্তি থেকে বিদ্যুৎ পাচ্ছে। প্রায় ১৬০ কোটি ইউয়ান বিনিয়োগে গড়ে ওঠা এই প্রকল্পের লক্ষ্য হলো এআই প্রযুক্তির দ্রুত বিস্তারের কারণে বাড়তে থাকা বিদ্যুতের বিপুল পরিমাণ চাহিদার যোগান দেওয়া। আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য বলছে, ২০৩০ সালের মধ্যে বিশ্বজুড়ে ডেটা সেন্টারের বিদ্যুৎ ব্যবহার দ্বিগুণ বাড়বে, যার প্রধান চালিকাশক্তি হবে এআই। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১০ মিটার নিচে স্থাপন করা চীনের এই ডেটা সেন্টারে চারটি স্তরে ১৯২টি সার্ভার র‌্যাক আছে। পরীক্ষামূলক পর্যায়ে এর বিদ্যুৎ ব্যবহার ২.৩ মেগাওয়াট। পুরো প্রকল্...
উন্নয়নের নতুন দরজা খুলল চীনের আইসিটি অবকাঠামো

উন্নয়নের নতুন দরজা খুলল চীনের আইসিটি অবকাঠামো

China, Tech news
ফয়সল আবদুল্লাহ সম্প্রতি পালিত হলো বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সমাজ দিবস। বিশ্বজুড়ে ‘সংযুক্ত বিশ্বে স্থিতিস্থাপকতা জোরদার’ শীর্ষক প্রতিপাদ্যে চলেছে আলোচনা, দেখানো হয়েছে ভবিষ্যতের দৃশ্যকল্প। আর ঠিক ওই সময়ই চীনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাত প্রবেশ করেছে উন্নয়নের এক আনকোরা ধাপে। দ্রুত নেটওয়ার্ক সম্প্রসারণের পর এখন চীনে গুরুত্ব দেওয়া হচ্ছে স্থিতিস্থাপক ও বুদ্ধিমান অবকাঠামোয়। শিল্পখাতের ডিজিটাল রূপান্তর এবং জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থাকে আরও উন্নত করাই যার লক্ষ্য। চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের (এমআইআইটি) তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চের শেষ নাগাদ চীনে মোট ৪৯ লাখ ৫৮ হাজার ৫জি বেস স্টেশন স্থাপন করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের প্রথম প্রান্তিকেই যোগ হয়েছে প্রায় ১ লাখ ২০ হাজার। এখন চীনের মোট মোবাইল বেস স্টেশনের ৩৮ দশমিক ২ শতাংশই ৫জি। একই সময়ে ৫জি ব্যবহারকারী দাঁড়িয়েছে প্রায় ১২৫ কোট...