চীনের ১০০ প্রবাসী পেলেন ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড
চীনের উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ সোমবার দেশটিতে কর্মরত ১০০ বিদেশি বিশেষজ্ঞকে ফ্রেন্ডশিপ পুরস্কার দিয়েছে চীন সরকার।
স্টেট কাউন্সিলর শেন ইছিন বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সম্মানিত ব্যক্তিদের এ পুরস্কার প্রদান করেন।
চীন সরকারের পক্ষ থেকে শেন বিজয়ীদের অভিনন্দন জানান এবং চীনের নির্মাণ, সংস্কার ও উন্নয়নে তাদের সমর্থনের জন্য সমস্ত বিদেশি বিশেষজ্ঞ এবং তাদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, গণপ্রজাতন্ত্রী চীনের প্রতিষ্ঠার পর থেকে চীনের কমিউনিস্ট পার্টি যেসব অবিশ্বাস্য অর্জন করেছে তা গোটা বিশ্বের মনোযোগ আকর্ষণ করেছে।
শেন আরও বলেন, নতুন যুগে কমরেড সি চিনপিংয়ের সঙ্গে সিপিসি কেন্দ্রীয় কমিটির শক্তিশালী নেতৃত্বে চীন ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে এবং ঐতিহাসিক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। এ সময় বিদেশি বিশেষজ্ঞরাও চীনের আধুনিকীকরণ অভিযানে অসামান্য অবদান রেখেছেন, যা...












