china Archives - Page 7 of 23 - Mati News
Monday, April 6

Tag: china

চাঁদের দক্ষিণ মেরুর বরফের মানচিত্র তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

চাঁদের দক্ষিণ মেরুর বরফের মানচিত্র তৈরি করলেন চীনা বিজ্ঞানীরা

China
চীনা বিজ্ঞানীরা চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে বরফের তাপীয় স্থিতিশীলতা নির্ণয়ে একটি উচ্চ-রেজোলিউশনের মডেল তৈরি করেছেন। এটি ২০২৬ সালে উৎক্ষেপণের পরিকল্পনা থাকা ছাং’এ-৭ মিশনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে। চীনের জাতীয় মহাকাশ বিজ্ঞান কেন্দ্রের অধীনে কি ল্যাবরেটরি অব সোলার অ্যাকটিভিটি অ্যান্ড স্পেস ওয়েদার–এর গবেষক দল এই ‘লুনার পোলার ওয়াটার-আইস থার্মাল স্ট্যাবিলিটি মডেল’ তৈরি করেছেন। গবেষকদের মতে, চাঁদের অতি নিম্ন তাপমাত্রায় মাটির তাপীয় বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করে মডেলটি পৃষ্ঠের বিকিরণ, মাটির তাপমাত্রা এবং কোথায় পানি-বরফ দীর্ঘ সময় স্থিতিশীল থাকতে পারে—সেসব এলাকার সিমুলেশন করে। গবেষণার বিস্তারিত সম্প্রতি প্লানেটারি সায়েন্স জার্নাল–এ প্রকাশিত হয়েছে। এতে চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবস্থিত শ্যাকলটন ক্র্যাটারকে কেন্দ্র করে বিশ্লেষণ করা হয়েছে, যা ছাং’এ–৭ মিশনের সম...
ঠান্ডা সহনশীল ও অধিক পুষ্টির ভুট্টা উৎপাদনের কৌশল আবিষ্কার চীনে

ঠান্ডা সহনশীল ও অধিক পুষ্টির ভুট্টা উৎপাদনের কৌশল আবিষ্কার চীনে

Agriculture Tips, China
চীনা বিজ্ঞানীরা ভুট্টা গাছে এমন একটি নতুন আণবিক প্রক্রিয়া আবিষ্কার করেছেন, যা একই সঙ্গে ঠান্ডা সহনশীলতা এবং ভুট্টার ভেতর ফসফেট ব্যবহারের দক্ষতা বাড়াতে পারে। শীতল পরিবেশে ফলন কমে যাওয়ার সমস্যা সমাধানে এটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করা হচ্ছে। উষ্ণমণ্ডলীয় ফসল হওয়ায় ভুট্টা কম তাপমাত্রায় বেশ সংবেদনশীল। ঠান্ডায় গাছের বৃদ্ধি ব্যাহত হয় এবং মাটি থেকে ফসফেট গ্রহণও কমে যায়। চায়না এগ্রিকালচালার ইউনিভার্সিটির স্টেট কি ল্যাবরেটরি অব প্ল্যান্ট এনভায়রনমেন্টাল রেসিলিয়েন্স–এর গবেষক দল সম্প্রতি এমন একটি গুরুত্বপূর্ণ আণবিক নিয়ন্ত্রণ ব্যবস্থা শনাক্ত করেছে, যা ভুট্টার স্ট্রেস মোকাবিলা ও পুষ্টি ব্যবহারের মধ্যে সমন্বয় ঘটায়। গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী নেচার–এ। গবেষকরা এনএলএ নামের একটি গুরুত্বপূর্ণ প্রোটিন শনাক্ত করেছেন। এটি গাছের ঠান্ডা প্রতিক্রিয়া ও ফসফেট গ...
লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

লিথিয়াম আয়ন ব্যাটারি প্রযুক্তিতে বড় অগ্রগতি চীনের

China, Tech news
নতুন ইলেক্ট্রোলাইট প্রযুক্তি উদ্ভাবন করেছেন চীনের নানখাই ইউনিভার্সিটি এবং শাংহাই ইন্সস্টিটিউট অব স্পেস পাওয়ার-সোর্সেস-এর যৌথ গবেষক দল। প্রচলিত লিথিয়াম ব্যাটারির মূল প্রযুক্তিতে যুগান্তকারী অগ্রগতি এনে দিতে পারে। এতে ব্যাটারির ধারণক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়ানো সম্ভব হয়েছে এবং কম তাপমাত্রায় কর্মক্ষমতাও উন্নত হয়েছে।গবেষণার বিস্তারিত বৃহস্পতিবার প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক সাময়িকী নেচার-এ। চাইনিজ একাডেমি অব সায়েন্সেসের বিশেষজ্ঞ এবং নানখাই বিশ্ববিদ্যালয়ের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট ছেন চুন জানান, প্রচলিত লিথিয়াম ব্যাটারির শক্তি ঘনত্ব সাধারণত কেজিতে প্রায় ৩০০ ওয়াট-ঘণ্টা। এতে করে একটি বৈদ্যুতিক গাড়ি একবার চার্জে প্রায় ৫০০ থেকে ৬০০ কিলোমিটার চলতে পারে। চীনা গবেষকদের সর্বশেষ ফলাফলটি হলো কেজিতে ৭০০ ওয়াট-ঘণ্টা। এতে একবার চার্জে একটি গাড়ি হাজার কিলোমিটারের চেয়েও বেশি পাড়ি দিতে পারব...
হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে অনর

হিউম্যানয়েড রোবট নিয়ে আসছে অনর

China, Tech news
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (এমডব্লিউসি) ২০২৬-এ প্রথম হিউম্যানয়েড রোবট উন্মোচন করতে যাচ্ছে চীনা স্মার্টফোন নির্মাতা অনর। গৃহস্থালি সেবা, স্মার্ট সঙ্গী এবং দৈনন্দিন সহায়তার মতো কাজে তৈরি করা হয়েছে রোবটটি। এই উদ্যোগের মাধ্যমে স্মার্টফোন নির্মাতাদের মধ্যে প্রথম হিসেবে হিউম্যানয়েড রোবটিক্স ক্ষেত্রে প্রবেশ করতে চলেছে অনর। ২০২৫ সালের মে মাসে একটি সম্মেলনে প্রথমবারের মতো রোবটিক্স গবেষণার কথা প্রকাশ করে অনর। তাদের তৈরি রোবটটিতে বায়োনিক জয়েন্ট ডিজাইন এবং ডায়নামিক ব্যালেন্স অ্যালগরিদম ব্যবহার করা হয়েছে। এতে এটি সর্বোচ্চ ৪ মিটার প্রতি সেকেন্ড গতিতে দৌড়াতে পারবে। স্মার্টফোন নির্মাতারা স্বভাবতই স্মার্ট হার্ডওয়্যারের সুবিধা পায়। এআই টার্মিনাল এবং এমবডিড এআই  ক্ষেত্রেও ভালো সুবিধা পায় এ প্রতিষ্ঠানগুলো। চীনা কোম্পানিগুলো এই ক্ষেত্রে টানা বেশ কয়েক বছর বিনিয়োগ করে আসছে। শাওমি ২০...
চারণভূমিকে স্থিতিশীল রাখার সূত্র বের করেছেন চীনা বিজ্ঞানীরা

চারণভূমিকে স্থিতিশীল রাখার সূত্র বের করেছেন চীনা বিজ্ঞানীরা

Agriculture Tips, China
আফরিন মিম চারণভূমিকে দীর্ঘমেয়াদে স্থিতিশীল রাখার মূল চালিকাশক্তি শনাক্ত হয়েছে চীনের ও আন্তর্জাতিক বিজ্ঞানীদের এক যৌথ গবেষণায়। গবেষণায় দেখা গেছে, স্থানীয় ঘাসভূমির প্রজাতিগত বৈচিত্র্যই ওই স্থিতিশীলতার প্রধান ভিত্তি। উত্তর-পশ্চিম চীনের কানুস প্রদেশে অবস্থিত লানচৌ বিশ্ববিদ্যালয়ের কলেজ অব ইকোলজির নেতৃত্বে এবং নেদারল্যান্ডস ও স্পেনের গবেষকদের সহযোগিতায় পরিচালিত এ গবেষণার ফলাফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল নেচার কমিউনিকেশনস-এ। গবেষণা দলের প্রধান অধ্যাপক লিউ সিয়াং বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে ঘাসভূমির স্থিতিশীলতা বোঝা ও ভবিষ্যৎ পূর্বাভাস দেওয়ার ক্ষেত্রে এই গবেষণা নতুন দৃষ্টিভঙ্গি দেবে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা ধারণা করে আসছেন, বেশি প্রজাতিগত বৈচিত্র্য থাকলে প্রতিবেশব্যবস্থা স্থিতিশীল হয়। তবে বড় পরিসরে এই সম্পর্ক কতটা কার্যকর—তা জানতেই নতুন এই গবেষণা...
বিশ্বমঞ্চে চীনা নববর্ষ: প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন

বিশ্বমঞ্চে চীনা নববর্ষ: প্রযুক্তি, সংস্কৃতি ও কূটনীতির মহামিলন

China, Entertainment
ফেব্রুয়ারি ১৬, বেইজিং সময় রাত ৮টা। বিশ্বজুড়ে কোটি কোটি দর্শকের চোখ তখন চীনের সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক আয়োজন—চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি) আয়োজিত ২০২৬ সালের চীনা বসন্ত উৎসব গালার দিকে। ইংরেজি, স্প্যানিশ, ফরাসি, আরবি, রুশসহ ৮৫টি ভাষার টেলিভিশন ও অনলাইন প্ল্যাটফর্ম এবং বিশ্বের ২০০টিরও বেশি দেশ ও অঞ্চলের ৩,৩০০টির বেশি গণমাধ্যমের সহযোগিতায় অনুষ্ঠানটি সম্প্রচার করা হয়েছে। এ বছর চীনা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী ‘অশ্ব বর্ষ’। চীনা সংস্কৃতিতে ঘোড়া আত্মউন্নয়ন, অধ্যবসায় ও অগ্রগতির প্রতীক। সেই দর্শনকে সামনে রেখে এবারের গালার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘সুদক্ষ ঘোড়া ছুটে আসছে, তার গতি অপ্রতিরোধ্য’, যা মানুষকে স্বপ্ন পূরণের পথে নিরবচ্ছিন্ন প্রচেষ্টার অনুপ্রেরণা দেয়। ১৯৮৩ সাল থেকে সম্প্রচারিত হয়ে আসা এই গালা এখন বিশ্বব্যাপী চীনা পরিবারগুলোর পুনর্মিলনী উৎসবের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে বিশ্বের প্রায় ২০টি দেশ ...
প্রথমবারের মতো উড়ল চীনের হাইব্রিড মানববিহীন কার্গো বিমান

প্রথমবারের মতো উড়ল চীনের হাইব্রিড মানববিহীন কার্গো বিমান

China
চীনের নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাইব্রিড মানববিহীন কার্গো বিমান ওয়াইএইচ-১০০০এস প্রথমবারের মতো সফল উড্ডয়ন সম্পন্ন করেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ছোংছিং পৌর এলাকায় পরীক্ষামূলক এই উড্ডয়ন হয় বলে মঙ্গলবার জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান চায়না একাডেমি অব অ্যারোস্পেস অ্যারোডাইনামিকস (সিএএএএ)। সংস্থাটি জানায়, প্রথম উড্ডয়নের সময় এতে উচ্চক্ষমতাসম্পন্ন হাইব্রিড শক্তি ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিটি একটি নতুন জ্বালানি গাড়ি (এনইভি) নির্মাতা প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে তৈরি। আগের সংস্করণ ওয়াইএইচ-১০০০-এর তুলনায় নতুন বিমানটির উড্ডয়ন ও অবতরণের জন্য কম দূরত্ব প্রয়োজন হয়। এতে বেশি মালামাল বহন করা যায় এবং আগের চেয়ে দীর্ঘ পথ পাড়ি দিতে পারে। সূত্র: সিএমজি...
শাংহাইয়ের শপিং মলে ক্রেতার সহকারী এআই রোবট

শাংহাইয়ের শপিং মলে ক্রেতার সহকারী এআই রোবট

China, Tech news
চীনের শাংহাইয়ের একটি বড় শপিং কমপ্লেক্সে বসন্ত উৎসব উপলক্ষে নতুন ধরনের এআই রোবটের ব্যবহার শুরু হয়েছে। এসব রোবট ক্রেতাদের কেনাকাটায় সাহায্য করছে। একটি রোবট তুলি দিয়ে সুন্দর করে বসন্ত উৎসবের শুভেচ্ছা লিখে অবাক করেছে দর্শকদের। ওগুলো কেনাকাটাতেও দক্ষ। উন্নত ভয়েস সিস্টেম ও স্মার্ট নেভিগেশন থাকায় তারা ক্রেতার চাহিদা শুনে শপিং তালিকা তৈরি করছে। ক্রেতার সঙ্গে থেকে কোন দোকানে যেতে হবে সেটাও দেখিয়ে দিচ্ছে। পণ্য তুলে দেওয়া, অর্ডার করা এবং কীভাবে পেমেন্ট করতে হবে—এসব কাজেও সাহায্য করছে এআই রোবট। রোবট নির্মাতা প্রতিষ্ঠান চিয়ুয়ান লিংসির পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট লিউ শুহ্য বলেন, বসন্ত উৎসবের সময় চীনের ১০০টির বেশি শহরে প্রায় এক হাজার রোবট ব্যবহার করা হচ্ছে। তাদের লক্ষ্য প্রযুক্তির মাধ্যমে উৎসবে বাড়তি আনন্দ যোগ করা। চীনের অনলাইন ট্রাক-ভাড়া করার প্ল্যাটফর্ম হুয়োলালা জানায়, চলতি বছরের ...

চীনা বক্স অফিসে বসন্ত বাতাস

China, Entertainment
ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: চীনের ২০২৬ সালের বসন্ত উৎসব উপলক্ষে মুক্তির অপেক্ষায় থাকা নতুন চলচ্চিত্রগুলোর অগ্রিম টিকিট বিক্রি রোববার দুপুর পর্যন্ত ৩০ কোটি ইউয়ান ছাড়িয়েছে। এ তথ্য জানিয়েছে আলিবাবার মালিকানাধীন প্রতিষ্ঠান বক্স অফিস ট্র্যাকার লাইটহাউস প্রফেশনাল এডিশন। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ৯ দিনের বসন্ত উৎসবের ছুটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চলচ্চিত্র বাজার চীনের গুরুত্বপূর্ণ সিনেমা মৌসুম। এবার মুক্তির তালিকায় ফ্র্যাঞ্চাইজি, থ্রিলার এবং পারিবারিক সিনেমার মিশ্রণ রয়েছে। আগ্রহের কেন্দ্রে রয়েছে পরিচালক হান হান নির্মিত রেসিং-কমেডি পেগাসাস-৩ এর তৃতীয় কিস্তি। অভিনয় করেছেন জনপ্রিয় কৌতুক অভিনেতা শ্যন থ্যং। পরিচালক চাং ইমৌ নির্মিত গুপ্তচরভিত্তিক থ্রিলার ‘স্কেয়ার আউট’-ও ব্যাপক আগ্রহ কাড়ছে। রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়ের পরামর্শে নির্মিত এ সিনেমায় সামরিক বিমান সংক্রান্ত গোপন তথ্য ফাঁস ও পাল্ট...
সংস্কারেই আছে বৈশ্বিক শাসনের উন্নয়ন সূত্র

সংস্কারেই আছে বৈশ্বিক শাসনের উন্নয়ন সূত্র

China
ফেব্রুয়ারি ১৬, সিএমজি বাংলা ডেস্ক: ইতিহাসের সঠিক গতিপথ নির্ধারণ করতে হলে সংস্কারের মাধ্যমে বৈশ্বিক শাসনব্যবস্থার উন্নয়ন জরুরি। শুক্রবার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত মিউনিখ সিকিউরিটি কনফারেন্সের ‘চায়না ইন দ্য ওয়ার্ল্ড’ অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এ কথা বলেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। ওয়াং বলেন, গত এক বছরে আন্তর্জাতিক পরিস্থিতি আরও অস্থির ও জটিল হয়েছে; একতরফাবাদ বেড়েছে এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন নতুন মোড়ে দাঁড়িয়েছে। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রস্তাবিত গ্লোবাল গভর্ন্যান্স ইনিশিয়েটিভ সার্বভৌম সমতা, আন্তর্জাতিক আইনের শাসন, বহুপাক্ষিকতা ও জনগণকেন্দ্রিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে আরও ন্যায়সঙ্গত বৈশ্বিক ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করেছে। এ উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের বিস্তৃত সমর্থন পেয়েছে বলেও তিনি উল্লেখ করেন। বৈশ্বিক শাসনব্যবস...
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নববর্ষ-২০২৬ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নববর্ষ-২০২৬ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন

China
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে ২০২৬ সালের নববর্ষের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে। চীনে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও চীনের সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিসহ প্রায় ৫০০ জন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরোর সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তাঁর ভাষণে বলেন, ২০২৫ সালে চীনের কূটনীতি সর্বদাই মানবতার সঠিক পথে এগিয়ে চলেছে। প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্বে আমরা জাপানি আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের প্রতিরোধ যুদ্ধ এবং বিশ্ব ফ্যাসিবাদ-বিরোধী যুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ স্মরণসভার আয়োজন করেছি এবং শান্তি ও ন্যায়বিচারের জোরালো বার্তা দিয়েছি। আমরা স্পষ্টভাবে একতরফা সুরক্ষাবাদের বিরোধিতা করি এবং বলিষ্ঠভাবে বহুপাক্ষিক বাণিজ্য ব্যবস্থাকে রক্ষা করি। আমরা সক্রিয়ভাবে উত্তপ্ত ইস্যু সমাধা...
‘বিকামিং চাইনিজ’ ট্রেন্ড নিয়ে মন্তব্য করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

‘বিকামিং চাইনিজ’ ট্রেন্ড নিয়ে মন্তব্য করল চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়

China
ফয়সল আবদুল্লাহ বিদেশিদের চীনা জীবনধারার অনুকরণ নিয়ে অনলাইনে এখন আলোচিত শব্দগুচ্ছ 'বিকামিং চাইনিজ'। এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র লিন চিয়ান বলেন, আধুনিক চীনকে কাছ থেকে দেখার এবং চীনাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার প্রতি বিদেশিদের আগ্রহ বাড়ছে, এটি আনন্দের বিষয়। সম্প্রতি বিভিন্ন আন্তর্জাতিক সামাজিক মাধ্যমে চীনা জীবনধারা তুলে ধরার ভিডিও ভাইরাল হয়েছে। একই সঙ্গে গত মাসে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের চীন সফরের সময় কিছু বিদেশি সাংবাদিক মন্তব্য করেন, চীন বসবাসের জন্য নিরাপদ, সুবিধাজনক ও বাসযোগ্য একটি দেশ। লিন চিয়ান বলেন, বিদেশি বন্ধুদের কাছে চীনকে জানা এখন আর শুধু গ্রেট ওয়াল, কুংফু, পান্ডা বা চীনা খাবারেই সীমাবদ্ধ নেই। স্মার্টফোন দিয়ে সহজে ভ্রমণ, আধুনিক নগরজীবনের স্বাচ্ছন্দ্য, হাই-স্পিড রেল, ৫জি—সব মিলিয়ে তারা চীনা...
ভার্চুয়াল মুদ্রায় কড়া নিয়ন্ত্রণ জোরদার চীনে

ভার্চুয়াল মুদ্রায় কড়া নিয়ন্ত্রণ জোরদার চীনে

China
ভার্চুয়াল মুদ্রা ও রিয়েল-ওয়ার্ল্ড অ্যাসেট টোকেনাইজেশন সংক্রান্ত ঝুঁকি প্রতিরোধ ও নিয়ন্ত্রণ জোরদার করতে শুক্রবার নতুন পদক্ষেপের ঘোষণা দিয়েছে চীন। কর্তৃপক্ষ সতর্ক করেছে, এ ধরনের কার্যক্রম সম্প্রতি আর্থিক শৃঙ্খলা ব্যাহত করছে এবং জনগণের সম্পদের নিরাপত্তা হুমকির মুখে ফেলছে। চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না ও চায়না সিকিউরিটিজ রেগুলেটরি কমিশনসহ আটটি সরকারি বিভাগের যৌথ নোটিশে বলা হয়েছে, ভার্চুয়াল মুদ্রা সংক্রান্ত সব কার্যক্রম চীনে অবৈধ এবং সম্পূর্ণ নিষিদ্ধ। নোটিশ অনুযায়ী, সংশ্লিষ্ট বিভাগের অনুমোদন ছাড়া কোনো দেশীয় বা বিদেশি ব্যক্তি বা প্রতিষ্ঠান বিদেশে ইউয়ান-পেগড স্টেবলকয়েন ইস্যু করতে পারবে না। একইভাবে, দেশীয় প্রতিষ্ঠান বা তাদের নিয়ন্ত্রিত বিদেশি সত্তাগুলোরও বিদেশে ভার্চুয়াল মুদ্রা ইস্যুর অনুমতি নেই। একই সঙ্গে এনক্রিপশন, ডিস্ট্রিবিউটেড লেজার বা অনুরূপ প্রযুক্তি ব্যব...
নতুন মাইলফলকে শাংহাইয়ের ‘কৃত্রিম সূর্য’

নতুন মাইলফলকে শাংহাইয়ের ‘কৃত্রিম সূর্য’

China
শাংহাইভিত্তিক ফিউশন স্টার্টআপ এনার্জি সিঙ্গুলারিটি জানিয়েছে, তাদের উচ্চ-তাপমাত্রা সুপারকন্ডাক্টিং (এইচটিএস) টোকামাক এইচএইচ৭০ বাণিজ্যিকভাবে নির্মিত ফিউশন ডিভাইসের মধ্যে বিশ্বে প্রথমবারের মতো ১,৩৩৭ সেকেন্ড স্থিতিশীল ও দীর্ঘ-পালস প্লাজমা কারেন্ট বজায় রাখতে সক্ষম হয়েছে, যা এ গবেষণায় একটি রেকর্ড। নিউক্লিয়ার ফিউশন—যাকে ‘কৃত্রিম সূর্য’ বলা হচ্ছে—এটি হচ্ছে মূলত সূর্যের তাপ-নিউক্লিয়ার বিক্রিয়ার মতো একটি সিস্টেম তৈরি করে তা থেকে পরিচ্ছন্ন শক্তি উৎপাদনের প্রযুক্তি। শূন্য কার্বন নিঃসরণ ও বিপুল শক্তি সম্ভাবনার কারণে একে মানবজাতির জ্বালানি সংকটের চূড়ান্ত সমাধান হিসেবে দেখা হয়। ২০২১ সালে প্রতিষ্ঠিত এনার্জি সিঙ্গুলারিটি চীনের প্রথম বেসরকারি ফিউশন এনার্জি কোম্পানি। তারা ২০২৪ সালের জুনে বিশ্বের প্রথম এইচটিএস টোকামাক এইচএইচ৭০ চালু করে। এখন পর্যন্ত ডিভাইসটি ৫,৭৫৫টি পরীক্ষা সম্পন্ন করেছে; সর্বশেষ ধাপে হাজার-...
চীনের ছিংহাই–সিচাং মালভূমিতে প্রাকৃতিক হাইড্রোজেনের উৎসের সন্ধান

চীনের ছিংহাই–সিচাং মালভূমিতে প্রাকৃতিক হাইড্রোজেনের উৎসের সন্ধান

China
চীনা গবেষকরা প্রথমবারের মতো ছিংহাই–সিচাং মালভূমির ওফিওলাইট শিলাস্তরের ভেতরে সিল করা প্রাকৃতিক হাইড্রোজেন শনাক্ত করেছেন। চীনা বিজ্ঞান একাডেমির (সিএএস) ভূতত্ত্ব ও ভূভৌতবিজ্ঞান ইনস্টিটিউট জানায়, এই আবিষ্কার ভবিষ্যৎ পরিচ্ছন্ন জ্বালানির সন্ধানে নতুন ভূতাত্ত্বিক দিগন্ত খুলে দিয়েছে। গবেষণাটি সম্প্রতি সায়েন্স বুলেটিন জার্নালে প্রকাশিত হয়েছে। চীনা গবেষকরা ম্যান্টল উৎসের অলিভিন খনিজে সংরক্ষিত মাইক্রন-স্তরের তরল ইনক্লুশনের ওপর সূক্ষ্ম বিশ্লেষণ চালান। এসব ক্ষুদ্র ক্যাপসুলে তারা হাইড্রোজেন ও মিথেনের সহাবস্থান শনাক্ত করেন। এতে প্রমাণ হয় যে, পৃথিবীর অন্যতম বৃহৎ প্রাকৃতিক হাইড্রোজেন উৎপাদন প্রক্রিয়া—ছিংহাই–সিচাং মালভূমির নিচে সক্রিয় আছে। গবেষকদের মতে, এই আবিষ্কার পরিচ্ছন্ন জ্বালানির জন্য একটি নতুন তাত্ত্বিক মানচিত্র এঁকে দিয়েছে—যা চীনের জ্বালানি নিরাপত্তা জোরদার ও সবুজ উন্নয়ন এগিয়ে নিতে গুরুত্ব...