নতুন প্রোটন-সদৃশ কণার সন্ধান পেলেন বিজ্ঞানীরা
বিশ্বের সবচেয়ে শক্তিশালী কণা ত্বরণযন্ত্র লার্জ হ্যাড্রন কলাইডর (এলএইচসি)-এ পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা নতুন একটি ভারী, প্রোটন-সদৃশ কণার সন্ধান পেয়েছেন। এই গবেষণার নেতৃত্ব দিয়েছেন চীনা বিজ্ঞান একাডেমির পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক হ্য চিবো। গবেষণাটি পরিচালিত হয়েছে সার্ন-এ।
নতুন কণাটি প্রোটনের মতো হলেও এর ভর প্রায় চারগুণ বেশি। বিজ্ঞানীদের মতে, এটি কোয়ান্টাম মেকানিক্সের জটিল আচরণ বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।
আমাদের চারপাশের সব বস্তু মূলত ব্যারিয়ন শ্রেণির কণা দিয়ে গঠিত, এই কণা মূলত তিন ধরনের কোয়ার্কের সমন্বয়ে তৈরি। কোয়ার্কের ছয়টি ধরন রয়েছে—আপ, ডাউন, চার্ম, স্ট্রেঞ্জ, টপ ও বটম। নতুন আবিষ্কৃত কণাটিতে রয়েছে দুটি চার্ম কোয়ার্ক এবং একটি ডাউন কোয়ার্ক, যেখানে সাধারণ প্রোটনে থাকে দুটি আপ কোয়ার্ক ও একটি ডাউন কোয়ার্ক। চার্ম কোয়ার্কের উপস্থিতির কারণেই এই কণার ভর বেশি।
এলএইচসি-এর মুখপ...













