চীনের নিউট্রিনো ডিটেক্টর চুনোয় রেকর্ড সাফল্য
ফয়সল আবদুল্লাহ
বিশ্বের অন্যতম উন্নত ভূগর্ভস্থ পদার্থবিজ্ঞান পরীক্ষাগার চিয়াংমেন আন্ডারগ্রাউন্ড নিউট্রিনো অবজারভেটর বা চুনো থেকে প্রথম ফলাফল প্রকাশ করেছেন চীনা বিজ্ঞানীরা, যেখানে রহস্যময় কণা নিউট্রিনো নিয়ে রেকর্ড-পর্যায়ের নির্ভুল পরিমাপ পাওয়া গেছে।
গবেষণার ফলাফল বুধবার আন্তর্জাতিক জার্নাল নেচার-এর প্রচ্ছদ প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।
নিউট্রিনো হলো মহাবিশ্বজুড়ে থাকা অতিক্ষুদ্র ভরহীন কণা, যেগুলোকে ভুতুড়ে কণাও বলা হয়। কারণ নিউট্রিনো প্রায় কোনো পদার্থের সঙ্গেই মিথস্ক্রিয়া করে না। প্রতি সেকেন্ডে সূর্য থেকে আসা ট্রিলিয়ন ট্রিলিয়ন নিউট্রিনো মানবদেহের মধ্য দিয়ে অতিক্রম করলেও আমরা তা টের পাই না।
গবেষণা অনুযায়ী, চুনো প্রথম ৫৯ দিনের তথ্য বিশ্লেষণ করে নিউট্রিনোর আচরণ পরিবর্তন (অসিলেশন) সম্পর্কিত দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য অত্যন্ত নির্ভুলভাবে পরিমাপ করতে পেরেছে। এতে আগের তুলনায় অনিশ্চয়তা প...













