সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যসম্বলিত বই প্রকাশ - Mati News
Sunday, September 13

সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যসম্বলিত বই প্রকাশ

চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিংয়ের তৃণমূল পর্যায়ের কাজ পরিচালনার পদ্ধতি সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্যগুলো নিয়ে একটি বই প্রকাশ করেছে পার্টি বিল্ডিং বুকস পাবলিশিং হাউস।

বইটি প্রকাশ উপলক্ষে বুধবার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, স্থানীয় পর্যায়ে দায়িত্ব পালনকালীন হোক বা কেন্দ্রীয় নেতৃত্বে দায়িত্ব গ্রহণের পর, উভয় ক্ষেত্রেই সি চিন পিং সবসময় তৃণমূল পর্যায়ের কাজকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তিনি নিয়মিতভাবে বিভিন্ন কমিউনিটি ও গ্রাম পরিদর্শন করে সেখানকার কাজ সম্পর্কে গভীর ধারণা অর্জন করেছেন।

বিবৃতিতে আরও বলা হয়, সি চিন পিং ধারাবাহিকভাবে তৃণমূলকে শক্তিশালী করা এবং ভিত্তিকে সুসংহত করাকে দীর্ঘমেয়াদি কৌশল ও মৌলিক পদক্ষেপ হিসেবে বিবেচনা করেছেন। এ লক্ষ্যে তিনি তৃণমূল পর্যায়ের কাজের জন্য তাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ এবং বাস্তব প্রয়োগে কার্যকর একাধিক কর্মপদ্ধতি অনুসন্ধান ও বিকাশ করেছেন।

বিবৃতিতে বলা হয়, বইটির প্রকাশনা বিভিন্ন স্তরের পার্টি সংগঠন, পার্টির সদস্য এবং কর্মকর্তাদের তৃণমূল পর্যায়ের কাজ পরিচালনার পদ্ধতি সম্পর্কে সি চিন পিংয়ের গুরুত্বপূর্ণ বক্তব্যসমূহ পদ্ধতিগতভাবে অধ্যয়ন করতে এবং স্থানীয় জনগোষ্ঠীর আরও ভালো সেবা দিতে সহায়তা করবে।

সূত্র: সিএমজি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *