March 2026 - Page 7 of 9 - Mati News
Sunday, April 5

Month: March 2026

বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের সফল পরীক্ষা

বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের সফল পরীক্ষা

China, Tech news
মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনকে আরও দক্ষ ও পরিবেশবান্ধব করার লক্ষ্যে বিশ্বের প্রথম ৬৩০ ডিগ্রি সেলসিয়াস থার্মাল পাওয়ার ইউনিটের পরীক্ষা সম্পন্ন করলো চীন। এই নতুন ইউনিটের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে তাপীয় দক্ষতা ৫০ শতাংশের বেশি অর্জন করা সম্ভব হয়েছে। এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য হলো সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘জি১১৫’ ইস্পাতের সফল ব্যবহার। উচ্চ তাপমাত্রায় টেকসই এই নতুন প্রজন্মের ধাতব উপাদানটি ওয়েল্ডিং বা জোড়া দেওয়ার জটিল প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলা করে বড় পরিসরে এর ব্যবহারের পথ প্রশস্ত করেছে চীন। মঙ্গলবারের এই সফল পরীক্ষার মাধ্যমে পুরো ইউনিটটি নির্ধারিত সময়ে গ্রিডে যুক্ত হওয়ার পথ সুগম হলো। শুভ/ফয়সল তথ্য ও ছবি: সিসিটিভি...

চতুর্দশ সিপিপিসিসি’র চতুর্থ অধিবেশনের সমাপ্তি অনুষ্ঠানে সি চিন পিং

China
মার্চ ১১: চীনের চতুর্দশ গণরাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-র চতুর্থ অধিবেশন, আজ (বুধবার), বেইজিংয়ে শেষ হয়। সিপিপিসিসি’র চেয়ারম্যান ওয়াং হু নিং সমাপ্তি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় দেশের প্রেসিডেন্ট সি চিন পিং উপস্থিত ছিলেন। অধিবেশনে ওয়াং হু নিং বলেন, এবারের বার্ষিক সম্মেলনে প্রতিনিধিরা সরকারি কর্ম-প্রতিবেদন, পঞ্চদশ পঞ্চবার্ষিক পরিকল্পনার খসড়া রূপরেখা, এবং অন্যান্য প্রতিবেদন গুরুত্ব সহকারে পর্যালোচনা করেন। সম্মেলনে সিপিপিসিসি স্ট্যান্ডিং কমিটির কাজের প্রতিবেদন ও প্রস্তাবগুলোর পরিচালনা সংক্রান্ত প্রতিবেদনটি সাবধানতার সাথে পর্যালোচনা করা হয়। তিনি বলেন, ২০২৬ সাল হল ১৫তম পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রথম বছর। চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি) জনগণকে নেতৃত্বে চীনা বৈশিষ্ট্যময় আধুনিকায়ন বাস্তবায়নের চেষ্টা করছে। সিপিপিসিসি-র উচিত একটি রাজনৈতিক সংগঠন হিসেবে ভূমিকা পূর্ণভাবে পালন করা, পরামর্শ ও ...
মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান চীনের

মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির আহ্বান চীনের

China
মার্চ ১১, সিএমজি বাংলা ডেস্ক: মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন এবং রাজনৈতিক সমাধানের মাধ্যমে সংকট নিরসনের ওপর জোর দিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তিনি বলেন, আঞ্চলিক ভবিষ্যৎ নির্ধারণে উপসাগরীয় দেশগুলোর নিজস্ব ভূমিকাকে চীন সমর্থন করে। মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির -এর সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন ওয়াং ই। আলোচনায় আল থানি আঞ্চলিক পরিস্থিতি ও কাতারের অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, সংকট ছড়িয়ে পড়া ও উত্তেজনা বাড়া ঠেকাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের পাশাপাশি কাতার আত্মরক্ষার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে। তিনি চীনের ন্যায্য ও ভারসাম্যপূর্ণ অবস্থান এবং মধ্যস্থতার প্রচেষ্টার প্রশংসা করেন এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও সংঘাতের অবসান ঘটাতে চীন আরও বড় ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন। ওয়াং ই বলেন, জাতিসংঘের (ইউএন) নিরাপত্ত...
দেয়ালের ওপাশে

দেয়ালের ওপাশে

Stories
সাবিত রিজওয়ান তারা যেন প্রতিবেশী না, শত্রু। কেউ কারো ভালো চায় না। একই উঠান ভাগ করে থাকে, একই পথ দিয়ে হাঁটে, কিন্তু একে অপরের দিকে তাকালে চোখে শুধু কঠোরতা।  কবির এই উঠানে জন্মেছে। এই উঠানেই বড় হয়েছে। অথচ আজকাল তার নিজের বাড়িটাও তার কাছে অপরিচিত লাগে। পাশের বাড়ির আরশ, যার সঙ্গে একসময় একই গাছে উঠে আম পেড়েছে, আজ সে অদৃশ্য এক দেওয়ালের ওপাশের একজন মানুষ মাত্র।  সবকিছুর শুরু তিন হাত জমি থেকে।  আরশ আর তার মা বিশ্বাস করত, কবিরদের বাড়ির সীমানার ভেতরে তাদের তিন হাত জায়গা আছে। কতদিন আর নিজের জমি অন্যের দখলে থাকবে? এক সকালে তারা ইট এনে সীমানা গাঁথতে শুরু করল। প্রায় বিশটা ইট বসেও গেল। কবিরের বাবা এসে দাঁড়ালেন।“এইটা আমাদের জায়গা। আপনারা কেন এখানে দেয়াল তুলছেন?” আরশের মা বললেন,“এই জায়গা আমাদের। এতদিন চুপ ছিলাম, তাই বলে এটা আপনাদের হয়ে যায় না।” কথা বাড়ল। উত্তাপ বাড়ল। কিন...
টবে সহজেই বেগুন চাষ: ঘরের ছাদেই হতে পারে ছোট সবজি বাগান

টবে সহজেই বেগুন চাষ: ঘরের ছাদেই হতে পারে ছোট সবজি বাগান

Agriculture Tips
বেগুন আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি সবজি। প্রায় প্রতিদিনের রান্নায় এর ব্যবহার রয়েছে, আবার পুষ্টিগুণের কারণেও এটি বেশ সমাদৃত। আগে বেগুন মূলত শীতকালীন সবজি হিসেবে পরিচিত ছিল, কিন্তু এখন উন্নত জাত ও চাষপদ্ধতির কারণে সারা বছরই বেগুন উৎপাদন করা সম্ভব। এমনকি শহরের মানুষও চাইলে বাড়ির ছাদ বা বারান্দায় টবে সহজেই বেগুন চাষ করতে পারেন। কোন মাটি ভালো বেগুন ভালো ফলন দেয় সাধারণত পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটিতে। টবে চাষ করতে চাইলে ১০–১২ ইঞ্চি ব্যাসের মাটির টব ব্যবহার করা যায়। এছাড়া প্লাস্টিকের গামলা কিংবা অর্ধেক করে কাটা প্লাস্টিকের ড্রামও ব্যবহার করা যায়। মাটি প্রস্তুতের সময় সমান পরিমাণে পলি দোআঁশ বা এঁটেল দোআঁশ মাটি নিতে হবে। এর সঙ্গে জৈব সার বা কম্পোস্ট মিশিয়ে নিলে গাছ ভালো বাড়ে। মাটি প্রস্তুত করার পদ্ধতি মাটি তৈরি করার পর সেটিকে ১০–১২ দিন পর্যন্ত হালকা পানি ছিটিয়ে...
ফেলোশিপে সুইজারল্যান্ডে স্নাতকোত্তর করার সুযোগ, আবেদন শেষ ৩১ মার্চ

ফেলোশিপে সুইজারল্যান্ডে স্নাতকোত্তর করার সুযোগ, আবেদন শেষ ৩১ মার্চ

Education, স্কলারশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ফেলোশিপের আওতায় স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ দিচ্ছে সুইজারল্যান্ডের ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লাউসেন (EPFL)। ফেলোশিপটির আনুষ্ঠানিক নাম “মাস্টার্স ইপিএফএল এক্সিলেন্স ফেলোশিপ”। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এই ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬। ইকোলে পলিটেকনিক ফেডারেল ডে লউসান (EPFL) সুইজারল্যান্ডের লউসানে অবস্থিত একটি বিশ্বখ্যাত পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি সুইজারল্যান্ডের শীর্ষ ফেডারেল ইনস্টিটিউট অব টেকনোলজি হিসেবে বিজ্ঞান, প্রকৌশল, প্রযুক্তি ও স্থাপত্য শিক্ষায় আন্তর্জাতিকভাবে সুপরিচিত। আধুনিক গবেষণা, উদ্ভাবনী শিক্ষা এবং বৈচিত্র্যময় শিক্ষার্থী পরিবেশের মাধ্যমে EPFL বিশ্বজুড়ে বিজ্ঞান ও প্রযুক্তির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সুযোগ-সুবিধা আবা...
কানাডার সেরা 6 স্কলারশিপ: সম্পূর্ণ ও আংশিক অর্থায়নে

কানাডার সেরা 6 স্কলারশিপ: সম্পূর্ণ ও আংশিক অর্থায়নে

Education, স্কলারশিপ
শিক্ষার মান, স্কলারশিপের সুযোগ, তুলনামূলকভাবে সহনীয় বাৎসরিক টিউশন ফি, আবাসন সুবিধা, পড়াশোনার পাশাপাশি আয়ের সুযোগ এবং শিক্ষাজীবন শেষে স্থায়ীভাবে বসবাসের সম্ভাবনা—এসব কারণে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে কানাডায় উচ্চশিক্ষার আগ্রহ দিন দিন বাড়ছে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য কানাডায় স্টাডি পারমিট প্রক্রিয়া নির্দিষ্ট সরকারি নীতিমালা অনুযায়ী পরিচালিত হয়। ফলে প্রতিবছর বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী কানাডার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন। এখানে কানাডায় উচ্চশিক্ষার জন্য জনপ্রিয় ছয়টি স্কলারশিপ সম্পর্কে তুলে ধরা হলো। ১. সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয় স্কলারশিপ সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ে বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারেন। বিশ্ববিদ্যালয়টি ব্যাচেলর, মাস্টার, পিএইচডি, ডক্টরেট, পোস্টডক্টরাল এবং সার্টিফিকেট প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্...
স্কলারশিপে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক–স্নাতকোত্তর–পিএইচডি করার সুযোগ, আবেদন শেষ ২০ মার্চ

স্কলারশিপে ইতালির জেনোয়া বিশ্ববিদ্যালয়ে স্নাতক–স্নাতকোত্তর–পিএইচডি করার সুযোগ, আবেদন শেষ ২০ মার্চ

Education, স্কলারশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইতালির ইউনিভার্সিটি অব জেনোয়া। এই স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২০ মার্চ ২০২৬। ইউনিভার্সিটি অব জেনোয়া ইতালির অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয়, যা ১৪৮১ সালে প্রতিষ্ঠিত। উত্তর ইতালির বন্দরনগরী জেনোয়ায় অবস্থিত এই বিশ্ববিদ্যালয় গবেষণা, অ্যাকাডেমিক উৎকর্ষ, আধুনিক গবেষণাগার এবং আন্তর্জাতিক শিক্ষাবান্ধব পরিবেশের জন্য পরিচিত। শিল্পখাতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এটি শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গড়ে তুলতে সহায়ক একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। সুযোগ-সুবিধা বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন; সম্পূর্ণ অথবা আংশিক টিউশন ফি মওকুফ করা হবে; শিক্ষ...
ফুলব্রাইট ফরেন স্কলারশিপে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ, আবেদন শুরু এপ্রিলে

ফুলব্রাইট ফরেন স্কলারশিপে যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ, আবেদন শুরু এপ্রিলে

Education, স্কলারশিপ
বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে আর্থিক সহায়তা অনেক সময় বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাধা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্কলারশিপ। আর যদি সেই বৃত্তি হয় যুক্তরাষ্ট্র সরকারের মর্যাদাপূর্ণ ফুলব্রাইট ফরেন স্কলারশিপ, তাহলে তা শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ তৈরি করে। প্রতিবছর যুক্তরাষ্ট্র সরকার এই স্কলারশিপ প্রদান করে, যার মাধ্যমে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার পাশাপাশি আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তোলা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের সুযোগ পান। এই স্কলারশিপের আওতায় স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থী এবং তরুণ পেশাজীবীরা সম্পূর্ণ বিনা খরচে যুক্তরাষ্ট্রে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। ২০২৭–২০২৮ শিক্ষাবর্ষের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী এপ্রিল মাসে। তবে দেশভেদে আবেদনের সময়সীমা ভিন্ন হতে পারে। ‘ফুলব্রাইট ফরেন স্টুডেন্ট প্রোগ্রাম’–এর অধীনে বিশ্বের প্রায় ১৫৫টি দেশ থেকে প্রতিবছর প্রায় চার ...
স্কলারশিপ নিয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে স্নাতক–স্নাতকোত্তরে পড়ার সুযোগ

স্কলারশিপ নিয়ে আয়ারল্যান্ডের ডাবলিনে স্নাতক–স্নাতকোত্তরে পড়ার সুযোগ

Career, Education, স্কলারশিপ
আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ২০২৬–২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে স্কলারশিপের সুযোগ দিচ্ছে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ ডাবলিন (UCD)। ‘ইউসিডি গ্লোবাল এক্সিলেন্স স্কলারশিপ’-এর আওতায় মেধাবী শিক্ষার্থীদের এই বৃত্তি প্রদান করা হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩১ মার্চ ২০২৬। আয়ারল্যান্ডের রাজধানী ডাবলিনে অবস্থিত ইউনিভার্সিটি কলেজ ডাবলিন দেশটির অন্যতম বৃহৎ ও মর্যাদাপূর্ণ পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ১৮৫৪ সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়টি বৈশ্বিক উচ্চশিক্ষায় আয়ারল্যান্ডের গুরুত্বপূর্ণ প্রতিনিধিত্ব করে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং অনুযায়ী এটি বিশ্বের শীর্ষ ১ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে। আধুনিক ক্যাম্পাস, উন্নত গবেষণাগার এবং বিশ্বমানের অনুষদের জন্য ইউসিডি আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচি...

সন্তান লালনে অর্থ সহায়তা দেবে চীন

Default
মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনে জন্মহার বাড়াতে এবং একটি 'জন্ম-বান্ধব সমাজ' গড়ে তুলতে বড়সড় আর্থিক পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। শিশু লালন-পালনের ভর্তুকি হিসেবে চীন ১০০ বিলিয়ন ইউয়ানেরও বেশি অর্থ বরাদ্দ করেছে। শনিবার বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের প্রধান লেই হাইছাও এই ঘোষণা দেন। ২০২৫ সাল থেকে শুরু হওয়া এই প্রকল্পের আওতায় তিন বছরের কম বয়সী প্রতিটি শিশুর জন্য পরিবারগুলো মাসে ৩০০ ইউয়ান করে আর্থিক সহায়তা পাচ্ছে। এই বরাদ্দের ৯০ বিলিয়ন ইউয়ানেরও বেশি দিচ্ছে দেশটির কেন্দ্রীয় সরকার। এখন পর্যন্ত প্রায় ৩ কোটি ৩০ লাখ শিশু এই সুবিধার আওতায় এসেছে। চীন সরকার শিশুদের জন্য ডে-কেয়ার বা নার্সারি সুবিধাও ব্যাপক হারে বাড়িয়েছে। গত এক বছরে দেশটিতে নতুন করে প্রায় ৮ লাখ ৯০ হাজার নার্সারি সিট বাড়ানো হয়েছে, মোট আসন সংখ্যা দাঁড়িয়েছে ৬৬ লাখে। পাশাপাশি পঞ্চবার্ষিক পরিকল্পনায় (২০২৬-২...
গাজা পরিস্থিতি আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিকেই পরীক্ষা করছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী

গাজা পরিস্থিতি আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিকেই পরীক্ষা করছে: চীনা পররাষ্ট্রমন্ত্রী

China
মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: ফিলিস্তিন প্রশ্নের একমাত্র ন্যায়সঙ্গত ও ব্যাপকভাবে স্বীকৃত সমাধান হলো দুই-রাষ্ট্র সমাধান বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বেইজিংয়ে জাতীয় গণকংগ্রেসের ১৪তম এনপিসির চতুর্থ অধিবেশনের সাইডলাইনে অনুষ্ঠিত পররাষ্ট্রনীতি বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, গাজা পরিস্থিতি আন্তর্জাতিক ন্যায়বিচারের ভিত্তিকেই পরীক্ষা করছে। যুদ্ধবিরতির প্রচেষ্টা ইতিবাচক হলেও তা টেকসই করতে এবং পুনর্গঠন এগিয়ে নিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও প্রচেষ্টা প্রয়োজন। ফিলিস্তিন ইস্যুর রাজনৈতিক সমাধানের প্রক্রিয়া এগিয়ে নিতে জাতিসংঘকে নেতৃত্ব দিতে হবে। তিনি জোর দিয়ে বলেন, ফিলিস্তিনি জনগণের যুদ্ধমুক্ত জীবন, শান্তি ও উন্নয়নের অধিকার রয়েছে এবং চীন তাদের ন্যায্য জাতীয় অধিকার অর্জনের প্রচেষ্টাকে সমর্থন করে যাবে। আজাদ/শুভ তথ্য ও ছবি: সিজিটিএন...
আগামী পাঁচ বছরে জনগণের কল্যাণে জোর দেবে চীন

আগামী পাঁচ বছরে জনগণের কল্যাণে জোর দেবে চীন

China
মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: ২০২৬ থেকে ২০৩০ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরে জনগণের জীবনমান নিশ্চিত ও উন্নত করতে বিভিন্ন খাতে কার্যক্রম জোরদার করবে চীন। কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা এবং সাংস্কৃতিক উন্নয়নকে এ পরিকল্পনার প্রধান অগ্রাধিকার হিসেবে নির্ধারণ করা হয়েছে।বৃহস্পতিবার চীনের সর্বোচ্চ আইনসভা জাতীয় গণ কংগ্রেসে উপস্থাপিত সরকারের কর্মপ্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, মানুষের জীবনমান উন্নয়নে উচ্চমানের ও পূর্ণ কর্মসংস্থান নিশ্চিত করা সরকারের প্রধান লক্ষ্যগুলোর একটি। এ লক্ষ্যে সামাজিক বীমা প্রিমিয়ামের জন্য ভর্তুকি এবং গুরুত্বপূর্ণ খাতগুলোর জন্য বিশেষ ঋণসহ বিভিন্ন পদক্ষেপ চালু রাখা হবে। পাশাপাশি নতুন ও উদীয়মান শিল্পখাতের উন্নয়নে সহায়তা দিয়ে আরও কর্মসংস্থান সৃষ্টি করা হবে। শিক্ষা খাতেও আরও সমতা ও মানসম্মত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর মধ...
কূটনৈতিক অগ্রাধিকারে সবসময় প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দেয় চীন: ওয়াং ই

কূটনৈতিক অগ্রাধিকারে সবসময় প্রতিবেশী দেশগুলোকে গুরুত্ব দেয় চীন: ওয়াং ই

China
মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: চীনের কূটনৈতিক নীতিতে সবসময় প্রতিবেশী দেশগুলোকে অগ্রাধিকার দেওয়া হয় বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার জাতীয় গণকংগ্রেসের ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এসময় ওয়াং ই বলেন, প্রতিবেশীরা একে অপরকে সহায়তা করা এবং সৌহার্দ্যপূর্ণ প্রতিবেশী সম্পর্ক গড়ে তোলা চীনা ঐতিহ্য ও সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। তিনি আরও বলেন, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে চীন সবসময় একটি নির্ভরযোগ্য ভিত্তি, উন্নয়ন ও সমৃদ্ধির একটি শক্তিশালী চালিকাশক্তি এবং এশিয়ার দেশগুলোর অভিন্ন মূল্যবোধের একজন সমর্থক হিসেবে কাজ করে যাচ্ছে। ওয়াং ই উল্লেখ করেন, পারস্পরিক সহযোগিতা ও আস্থার ভিত্তিতে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করা চীনের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ দিক। ঐশী/আজাদতথ্য ও ছবি: সিজিটিএন...
চীন-রাশিয়া সম্পর্ক বহিরাগত চাপেও অটুট: ওয়াং ই

চীন-রাশিয়া সম্পর্ক বহিরাগত চাপেও অটুট: ওয়াং ই

China
মার্চ ৮, সিএমজি বাংলা ডেস্ক: বাইরের চাপ থাকা সত্ত্বেও চীন ও রাশিয়ার সম্পর্ক শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রোববার জাতীয় গণকংগ্রেসের ১৪তম অধিবেশনের চতুর্থ সেশনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।ওয়াং ই বলেন, চীন-রাশিয়ার “নতুন যুগের সমন্বিত কৌশলগত অংশীদারত্ব” একটি নতুন ধরনের আন্তর্জাতিক সম্পর্কের মূলভাবকে ধারণ করে এবং বৃহৎ শক্তিগুলোর মধ্যে সম্পর্কের নতুন দিকনির্দেশনা তুলে ধরে। তিনি উল্লেখ করেন, দুই দেশ কৌশলগত স্বাধীনতা বজায় রাখে, রাজনৈতিক পারস্পরিক আস্থার উচ্চ পর্যায় উপভোগ করে এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইস্যুগুলোতে ঘনিষ্ঠ সমন্বয় বজায় রাখে।ওয়াং ই আরও বলেন, দুই দেশের সম্পর্কের মূল ভিত্তি হলো “পিঠে-পিঠ মিলিয়ে কাজ করা” নীতি। এই কৌশলগত দৃঢ়তাই চীন-রাশিয়া সম্পর্ককে যেকোনো বাহ্যিক উসকানি বা চাপের বিরুদ্ধে টিকে থাকতে সক্ষম করে বলেও মন্তব...