বোমা নিষ্ক্রিয়ে মানুষের বদলে এখন রোবট
জুলাই ২৯, সিএমজি বাংলা ডেস্ক: বোমা নিষ্ক্রিয় করার মতো প্রাণঘাতী অভিযানে মানুষের ঝুঁকি কমাতে প্রযুক্তির ব্যবহার দিন দিন বাড়ছে। সেই সক্ষমতা আরও শাণিত করতে চীনের উরুমছিতে হয়ে গেল বোমা নিষ্ক্রিয়করণ রোবট পরিচালনা প্রতিযোগিতা। বাস্তব পরিস্থিতির আদলে আয়োজিত এ প্রতিযোগিতায় বিশেষ পুলিশ সদস্যরা রোবটের মাধ্যমে বিস্ফোরক শনাক্ত, উদ্ধার ও নিরাপদে অপসারণের দক্ষতা প্রদর্শন করেন।
পড়ে আছে একটি সন্দেহজনক বোম সদৃশ্য বস্তু। এ নিয়ে সতর্ক অবস্থানে নিরাপত্তা বাহিনী। সেটি উদ্ধারে এবারে মানুষ নয়, চলে এলো একটি রোবট। ঝুঁকিপূর্ণ বস্তুটি নিখুঁতভাবে উদ্ধার করে রাখা হয়েছে নিরাপদ জায়গায়। বাস্তবে এমনই ঝুঁকিপূর্ণ পরিস্থিতির অনুশীলন দেখা গেল চীনের বিশেষ পুলিশ সদস্যদের উপস্থিতিতে।
ঘটনাটি উত্তর-পশ্চিম চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের উরুমছি শহরে। সম্প্রতি হয়ে গেল বোমা নিষ্ক্রিয়করণ রোবট পরিচালনা প্রতিযোগিতা। জাতীয় ব...









