July 2026 - Page 4 of 26 - Mati News
Thursday, November 19

Month: July 2026

উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের মৎস্য আইন প্রয়োগ টহলে চীনের কোস্টগার্ড

উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের মৎস্য আইন প্রয়োগ টহলে চীনের কোস্টগার্ড

China
উত্তর প্রশান্ত মহাসাগরে ৪৫ দিনের উন্মুক্ত সমুদ্রের মৎস্য আইন প্রয়োগ টহল অভিযানে রওনা দিয়েছে চীনের কোস্টগার্ডের (সিসিজি) দুটি জাহাজ। সোমবার সকাল সাড়ে ৯টায় যাত্রার নির্দেশ পেতেই পূর্ব চীনের শানতোং প্রদেশের উপকূলীয় শহর ছিংতাও থেকে ছাংশান ও উহু নামের জাহাজ দুটি একে একে বন্দর ত্যাগ করে। এ নিয়ে টানা ১১তম বছরের মতো উত্তর প্রশান্ত মহাসাগরে উন্মুক্ত সমুদ্রে মৎস্য আইন প্রয়োগ টহল পরিচালনা করছে চীনের কোস্টগার্ড। পাশাপাশি উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার জাহাজে উঠে পরিদর্শনের অধিকার পাওয়ার পর এটি তাদের সপ্তম টহল অভিযান। যাত্রার সময় আইন প্রয়োগকারী কর্মকর্তারা সারিবদ্ধভাবে জাহাজের ডেকে দাঁড়িয়ে বিদায় জানাতে আসা পরিবারের সদস্যদের উদ্দেশে হাত নাড়েন। এই অভিযানে বহরটি উন্মুক্ত সমুদ্রে মাছ ধরার জাহাজে উঠে পরিদর্শন চালাবে এবং অবৈধ, অঘোষিত ও অনিয়ন্ত্রিত (আইইউইউ) মৎস্য আহরণ দমনে কাজ করবে। একই সঙ্গে উত্তর প্রশান্ত মহা...
চীনা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

চীনা এআই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি বন্ধে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

China, Tech news
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে অভিযোগ তুলে নিষেধাজ্ঞার হুমকি না দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। দেশটির দাবি, এসব অভিযোগের কোনো বাস্তব বা আইনি ভিত্তি নেই। সোমবার চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র এ কথা বলেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, কিছু চীনা এআই প্রতিষ্ঠান উন্নত মার্কিন এআই মডেলের প্রযুক্তি ব্যবহার করেছে এবং মার্কিন মেধাস্বত্ব লঙ্ঘন করেছে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে তদন্ত ও নিষেধাজ্ঞার কথা বিবেচনা করা হচ্ছে। এর জবাবে চীনের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, বিজ্ঞান ও প্রযুক্তিকে রাজনৈতিকভাবে ব্যবহার করা এবং ভিত্তিহীন অভিযোগে চীনা কোম্পানিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ঠিক নয়। মুখপাত্র বলেন, অনেক চীনা এআই মডেল মার্কিন মডেলের প্রায় একই সময়ে প্রকাশ করা হয়েছে। পাশাপাশি চীনের অনেক এআই প্রযুক্তি ইতোমধ্যেই বিশ্বমানের সক্ষমতা অর্জন ...
প্রযুক্তির সাহায্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে চীন

প্রযুক্তির সাহায্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে চীন

China, Health, Health and Lifestyle
ব্রেন-কম্পিউটার ইন্টারফেসের মতো অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের ক্ষমতায়নে সুনির্দিষ্ট পদক্ষেপ নিচ্ছে চীন। গত সোমবার চায়না ডিসেবলড পারসনস ফেডারেশন (সিপিডিপি) এ ঘোষণা দিয়েছে। বেইজিংয়ে স্টেট কাউন্সিল ইনফরমেশন অফিস আয়োজিত এক প্রেস কনফারেন্সে সিপিডিপির নির্বাহী পরিচালনা পর্ষদের চেয়ারম্যান চৌ ছাংখুই বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের উন্নয়নের সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে বিজ্ঞান ও প্রযুক্তি হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি জানান, ব্রেন-কম্পিউটার ইন্টারফেসের মতো নতুন প্রযুক্তিগুলো দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার মতো ক্ষেত্রগুলোতে বেশ কিছু যুগান্তকারী সাফল্য অর্জন করেছে। ১৫তম পঞ্চবার্ষিকী পরিকল্পনা (২০২৬-২০৩০) মেয়াদে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কল্যাণে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবনের প্রয়োগ প্রচারে সংস্থাটি একাধিক বিভাগের সাথে যৌথভাবে কাজ করবে বলে তি...
যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক প্রত্যাহারের আহ্বান চীনের

যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক প্রত্যাহারের আহ্বান চীনের

China
তথাকথিত জোরপূর্বক শ্রম ইস্যুর অজুহাত দেখিয়ে আরোপিত একতরফা অতিরিক্ত শুল্ক পুরোপুরি প্রত্যাহারে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীনের বাণিজ্য মন্ত্রণালয়। সোমবার চীনের এক মুখপাত্র বলেন, ‘যুক্তরাষ্ট্রের উচিত তাদের ভুল পদক্ষেপ সংশোধন করে শুল্ক অবিলম্বে বাতিল করা।’ সম্প্রতি জোরপূর্বক শ্রম– সংক্রান্ত একটি তদন্তের পর চীনসহ ৬০টি অর্থনীতির ওপর অতিরিক্ত সেকশন ৩০১ শুল্ক আরোপের বিষয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। ওই মুখপাত্র বলেন, চীন সবসময় জোরপূর্বক শ্রমের বিরোধিতা করে এবং এ ধরনের কার্যক্রম প্রতিরোধ ও দমনে একটি পূর্ণাঙ্গ শ্রম আইন ও নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলেছে। বিপরীতে যুক্তরাষ্ট্র এখনো ১৯৩০ সালের ‘ফোর্সড লেবার কনভেনশন’ অনুসমর্থন করেনি এবং দীর্ঘদিন ধরে ‘জোরপূর্বক শ্রম’ ইস্যুকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে। ‘ চীনের মতে, ‘জোরপূর্বক শ্রমে’র অজুহাতে নতুন করে সেকশন ৩০১ তদন্ত শুরু এবং এক...
ইউক্রেন ইস্যুতে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান চীনের

ইউক্রেন ইস্যুতে যুদ্ধবিরতি ও রাজনৈতিক সমাধানের আহ্বান চীনের

China
ইউক্রেন ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি উন্মুক্ত বৈঠকে চীন যুদ্ধবিরতি, সংলাপ ও আলোচনার মাধ্যমে সংকটের রাজনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে সব পক্ষকে একটি ব্যাপক, স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তির লক্ষ্যে কাজ করার অনুরোধ জানানো হয়েছে। সোমবার অনুষ্ঠিত বৈঠকে জাতিসংঘে চীনের স্থায়ী মিশনের ভারপ্রাপ্ত প্রতিনিধি সুন লেই বলেন, ইউক্রেন ইস্যুকে ঘিরে বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক এবং সংঘাতের তীব্রতা ক্রমাগত বাড়ছে। তিনি বলেন, এই বিপজ্জনক ধারা যত দ্রুত সম্ভব উল্টে দিতে হবে। সুন লেই বলেন, “চীন সংশ্লিষ্ট সকল পক্ষকে যোগাযোগ বজায় রাখতে, রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করতে, সংলাপের মাধ্যমে পারস্পরিক আস্থা বাড়াতে, আলোচনার মাধ্যমে ঐকমত্য গড়ে তুলতে এবং একটি স্থায়ী ও বাধ্যতামূলক শান্তি চুক্তিতে পৌঁছানোর জন্য প্রচেষ্টা চালাতে আহ্বান জানাচ্ছে।” তিনি আরও বলেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক ...
দেশীয় চলচ্চিত্রের জোয়ারে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে ঝড়

দেশীয় চলচ্চিত্রের জোয়ারে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিসে ঝড়

China, Entertainment
সাকিব সিকান্দার একের পর এক দেশীয় জনপ্রিয় নতুন চলচ্চিত্র মুক্তির ফলে চীনের সিনেমাপ্রেমীরা আবারও প্রেক্ষাগৃহমুখী হচ্ছেন। এর প্রভাবে ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিসে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হয়েছে এবং মোট আয় গত বছরের একই সময়ের তুলনায় বেশি হয়েছে। সোমবার মধ্যরাত পর্যন্ত প্রাক্-বিক্রয়সহ ২০২৬ সালের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ৫ দশমিক ৭ বিলিয়ন ইউয়ান (৮৪ কোটি ১০ লাখ মার্কিন ডলারেরও বেশি) ছাড়িয়েছে। এর ফলে অগ্রিম বিক্রয়সহ ২০২৬ সালে চীনের মোট বক্স অফিস আয় ২১ দশমিক ৫ বিলিয়ন ইউয়ানেরও বেশি হয়েছে। এ পরিসংখ্যান ইঙ্গিত দিচ্ছে, চলতি বছরের বক্স অফিসের ধারা ২০২৫ সালের তুলনায় আরও এগিয়ে রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালও চীনের চলচ্চিত্র শিল্পের জন্য রেকর্ড গড়ার বছর ছিল। এ গ্রীষ্ম মৌসুমে চীনের বিভিন্ন প্রেক্ষাগৃহে দেশি-বিদেশি ১২০টিরও বেশি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। এসব চলচ্চিত্রের মধ্যে রয়েছে ইতিহাস, কমেডি, অ্যাকশন, অ্য...
আধুনিক প্রযুক্তিতে এগোচ্ছে চীনের কৃষি খাত

আধুনিক প্রযুক্তিতে এগোচ্ছে চীনের কৃষি খাত

Agriculture Tips, China
শুভ আনোয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও যুগান্তকারী বীজ প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে সীমিত সম্পদ ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি খাদ্য উৎপাদন করছে চীন। গত সোমবার দেশের কৃষিমন্ত্রী চাং চু এ কথা জানান। মন্ত্রী বলেন, জমি, পানি এবং রাসায়নিক উপাদানের ওপর নির্ভরতা কমিয়ে বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত উদ্ভাবন এখন কৃষির উৎপাদনশীলতার প্রধান চালিকাশক্তিতে পরিণত হয়েছে। আধুনিক কৃষির এই রূপান্তর বৈশ্বিক খাদ্য নিরাপত্তা এবং টেকসই উন্নয়নে অবদান রাখতে পারে বলে তিনি উল্লেখ করেন। চাং চু জানান, কৃষিখাতে বিজ্ঞান ও প্রযুক্তির অবদানের হার বর্তমানে ৬৪ শতাংশ ছাড়িয়ে গেছে। তিনি আরও বলেন, চীনের কৃষির প্রবৃদ্ধি এখন মূলত সম্পদনির্ভর প্রসারের পরিবর্তে প্রযুক্তির উদ্ভাবন দ্বারাই পরিচালিত হচ্ছে। মন্ত্রী জানান, দেশটিতে উচ্চমানের কৃষিজমি তৈরি অব্যাহত রাখা হবে। পাশাপাশি পাহাড়ি ভূখণ্ডের উপযোগী আধুনিক কৃষি যন্...
বন্যা ও টাইফুন মোকাবিলায় ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিল চীন

বন্যা ও টাইফুন মোকাবিলায় ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিল চীন

China
বন্যা নিয়ন্ত্রণ ও টাইফুনে ক্ষতিগ্রস্ত এলাকায় জরুরি ত্রাণ কার্যক্রম পরিচালনায় ১৮০ মিলিয়ন ইউয়ান বরাদ্দ দিয়েছে চীন। সোমবার দেশটির অর্থ মন্ত্রণালয় ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় যৌথভাবে কেন্দ্রীয় প্রাকৃতিক দুর্যোগ ত্রাণ তহবিল থেকে এই অর্থ বরাদ্দ দেয়। এই তহবিল কুয়াংতোং, ফুচিয়ান, চিয়াংসি, হুনান, লিয়াওনিং ও চিলিন—এই ছয়টি প্রদেশে বন্যা নিয়ন্ত্রণ, টাইফুন-পরবর্তী উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ব্যয় করা হবে। সম্প্রতি একাধিক টাইফুন চীনের উপকূলে আঘাত হানার পর দেশের দক্ষিণ, পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা এবং বিভিন্ন ভূতাত্ত্বিক দুর্যোগের সৃষ্টি হয়েছে। মন্ত্রণালয় দুটির তথ্য অনুযায়ী, বরাদ্দকৃত অর্থ অনুসন্ধান ও উদ্ধার অভিযান, ক্ষতিগ্রস্ত মানুষের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া ও পুনর্বাসন, জরুরি ঝুঁকি মোকাবিলা, সম্ভাব্য দ্বিতীয় দফার দুর্যোগ ঠেকাতে ঝুঁকিপূর্ণ স্থাপনা পরিদর্শন ও অপসারণ এবং ক...
বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য

China, Travel Destinations
আফরিন মিম চীনের ছাংশান দ্বীপপুঞ্জের পরিযায়ী পাখির অভয়ারণ্য ইউনেস্কোর বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। সোমবার দক্ষিণ কোরিয়ার বুসানে অনুষ্ঠিত ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য কমিটির ৪৮তম অধিবেশনে চীনের ইয়েলো সি–বোহাই উপসাগর উপকূলবর্তী পরিযায়ী পাখির অভয়ারণ্যের সীমানা সম্প্রসারণের প্রস্তাব অনুমোদন করা হয়। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ছাংশান দ্বীপপুঞ্জকে বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। চীনের জাতীয় বন ও তৃণভূমি প্রশাসন জানিয়েছে, ২০২৪ সালের সম্প্রসারণের পর এটি বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্যস্থলটির আরেকটি গুরুত্বপূর্ণ সম্প্রসারণ, যা পরিযায়ী পাখির অভয়ারণ্যগুলোর সামগ্রিক সংরক্ষণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের তালিয়ান শহরের ছাংশান দ্বীপপুঞ্জ পূর্ব এশিয়া–অস্ট্রেলেশীয় পরিযায়ী পাখির উড়ালপথের একমাত্র সামুদ্রিক রুটে অবস্থিত। প্রতি বছর বোহাই সাগর অতিক্রমের ...
ইউরোপীয় পর্যটকদের আগমন বাড়ায় চীনে গ্রীষ্মকালীন পর্যটনে নতুন উল্লম্ফন

ইউরোপীয় পর্যটকদের আগমন বাড়ায় চীনে গ্রীষ্মকালীন পর্যটনে নতুন উল্লম্ফন

China, Travel Destinations
চলতি বছর গ্রীষ্মকালীন ছুটিতে ক্রমবর্ধমান আন্তর্জাতিক পর্যটক চীনকে ভ্রমণ গন্তব্য হিসেবে বেছে নিচ্ছেন। উষ্ণ আতিথেয়তা, সহজ ভ্রমণব্যবস্থা এবং স্বল্প পরিচিত গন্তব্য ও সাংস্কৃতিক ঐতিহ্য ঘুরে দেখার সুযোগ বিদেশি পর্যটকদের কাছে চীনকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ‘অবৈষয়িক সাংস্কৃতিক ঐতিহ্যভিত্তিক ভ্রমণ’ থেকে শুরু করে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্দেশিত ভ্রমণ’—এ ধরনের বিভিন্ন সাংস্কৃতিক পর্যটন কর্মসূচি চালু করায় চীন দ্রুতই স্বল্প সময়ে বৈচিত্র্যময় অভিজ্ঞতা খুঁজে বেড়ানো বিদেশি ভ্রমণকারীদের অন্যতম পছন্দের গন্তব্যে পরিণত হচ্ছে। উন্নত ভিসামুক্ত নীতি, পুনরায় চালু হওয়া আন্তর্জাতিক বিমান রুট এবং উন্নত পর্যটনসেবার ফলে ‘চায়না ট্রাভেল’-এর জনপ্রিয়তা বাড়ছে। ফলে বিদেশি পর্যটকেরা শুধু দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিবর্তে চীনের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত হওয়ার অভিজ্ঞতা অর্জনে আগ্রহী হচ্ছেন। অনল...
আইনের শাসন জোরদারে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন

আইনের শাসন জোরদারে নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন

China
দেশের আধুনিকায়ন কার্যক্রমের জন্য অনুকূল আইনি পরিবেশ গড়ে তুলতে জনসাধারণের আইনবিষয়ক শিক্ষা জোরদার ও আইনের শাসন প্রতিষ্ঠায় নতুন পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা প্রকাশ করেছে চীন। ২০২৬-২০৩০ মেয়াদের পরিকল্পনাটি এ ধরনের নবম পরিকল্পনা। এটি প্রণয়ন করেছে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রচার বিভাগ এবং চীনের বিচার মন্ত্রণালয়। পরিকল্পনায় আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনায় সরকারি কর্মকর্তাদের সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি নাগরিকদের আইনি সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আইনকে সম্মান করা, নিয়ম মেনে চলা, চুক্তির প্রতি শ্রদ্ধাশীল থাকা এবং ন্যায়বিচার সমুন্নত রাখার সংস্কৃতি গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। পরিকল্পনায় বলা হয়েছে, দশকের শেষ নাগাদ জনসাধারণের আইনবিষয়ক শিক্ষা আরও প্রাতিষ্ঠানিক, মানসম্মত এবং প্রযুক্তিনির্ভর হয়ে উঠবে। নথিটিতে ব্যবসা-বাণিজ্য ও উদ্ভাবনের সঙ্গে সংশ্লিষ্ট আইনি সচেতনতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা ...
ব্রুনাইয়ে গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ব্রুনাইয়ে গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

China
ব্রুনাইয়ে চীনের গণমুক্তি ফৌজের ৯৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। রোববার সন্ধ্যায় ব্রুনাইয়ে অবস্থিত চীনা দূতাবাসের উদ্যোগে মুয়ারা বন্দরে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ব্রুনাইয়ে নিযুক্ত চীনা দূতাবাসের প্রতিরক্ষা এটাসে তাই ছিলিন তার বক্তব্যে বলেন, চীন শান্তিপূর্ণ উন্নয়নের পথ অনুসরণ করে। পাশাপাশি বিশ্বশান্তি রক্ষা এবং মানবজাতির জন্য একটি অভিন্ন ভবিষ্যতের সম্প্রদায় গড়ে তুলতে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রম, সমুদ্রপথে নিরাপত্তা প্রদান এবং মানবিক ত্রাণ কার্যক্রমে চীন সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে। সংবর্ধনা অনুষ্ঠানে পিএল’র বৈশ্বিক শান্তি প্রচেষ্টার ওপর একটি আলোকচিত্র প্রদর্শনীও করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা পিএলএ’র অর্জন এবং আঞ্চলিক ও বৈশ্বিক স্থিতিশীলতায় এর ভূমিকার উচ্চ প্রশংসা করেন। একই সঙ্গে তারা দ্বিপক্ষীয় বন্ধুত্ব ও সামরিক সম্পর্ক আরও জোরদার করার আগ্রহ প...
চীনা দূতাবাসে জোরপূর্বক অনুপ্রবেশ: জাপানি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

চীনা দূতাবাসে জোরপূর্বক অনুপ্রবেশ: জাপানি আত্মরক্ষা বাহিনীর কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগপত্র

China
জাপানের আত্মরক্ষা বাহিনীর (এসডিএফ) এক কর্মকর্তার বিরুদ্ধে চলতি বছরের শুরুতে টোকিওতে অবস্থিত চীনা দূতাবাসে জোরপূর্বক সশস্ত্র অনুপ্রবেশের ঘটনায় একাধিক অভিযোগে সোমবার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করেছেন জাপানের প্রসিকিউটররা। টোকিও জেলা পাবলিক প্রসিকিউটর কার্যালয় জাপানের স্থল আত্মরক্ষা বাহিনীর সেকেন্ড লেফটেন্যান্ট কোদাই মুরাতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। অভিযোগপত্রে তিনটি প্রধান অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। এগুলো হলো—অনধিকার প্রবেশ, আগ্নেয়াস্ত্র ও তলোয়ার নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন এবং ভীতি প্রদর্শন। তদন্ত অনুযায়ী, গত ২৪ মার্চ মুরাতা একটি ছুরি হাতে নিয়ে চীনা দূতাবাসের দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে চীনা পক্ষ বলেছে, এর প্রভাব অত্যন্ত গুরুতর। এ ঘটনার জেরে বেইজিং জাপানের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে এবং কড়া জবাব দিয়েছে। পাশাপাশি চীন অভিযোগ করেছে, ...
চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানালেন কিম জং-উন

চীনা স্বেচ্ছাসেবক বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে শ্রদ্ধা জানালেন কিম জং-উন

China
জোসেওন রাজবংশের স্বাধীনতা যুদ্ধে বিজয়ের ৭৩তম বার্ষিকী উপলক্ষে, গতকাল (রোববার) উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন, পিয়ংগাননাম-দো’র হোয়েচাং-গুনে অবস্থিত, চীনা স্বেচ্ছাসেবী বাহিনীর শহীদদের সমাধিক্ষেত্রে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। কেসিএনএ আজ (সোমবার) খবরটি জানায়। খবর অনুসারে, কিম জং-উন চীনা শহীদদের স্মরণে নীরবতা পালনের পাশাপাশি, মাও আনইংয়ের সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন। সূত্র: সিএমজি...
জাপানে সামরিকীকরণের বিরোধিতায় মাকোতো ইতো

জাপানে সামরিকীকরণের বিরোধিতায় মাকোতো ইতো

Cover Story
জাপান হোগাকুইন বিশ্ববিদ্যালয়ের সাংবিধানিক গবেষণা ইনস্টিটিউটের পরিচালক মাকোতো ইতো, ‘প্রতিরক্ষা’-র অজুহাতে জাপানকে নতুন করে সামরিকীকরণের দিকে ঠেলে দেওয়ায়, সেদেশের সরকারের তীব্র সমালোচনা করেছেন। তিনি গতকাল (রোববার) টোকিওতে, এক বক্তৃতা-সভায়, সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগও আনেন। তিনি বলেন, জাপান চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর ওপর নির্বিচার বোমা-হামলা ও সামরিক দখলদারিত্ব চালিয়েছিল, যার ফলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। বর্তমান জাপান সরকার যুদ্ধ পরিচালনার জন্য সার্বিক জাতীয় শক্তিকে সর্বোচ্চ পরিমাণে ব্যবহার করছে এবং যুদ্ধের জন্য সমগ্র জাতির সম্পদ একত্রিত করার চেষ্টা করছে। সরকার ক্রমান্বয়ে জাপানকে একটি শান্তিপূর্ণ রাষ্ট্র থেকে সামরিক রাষ্ট্রে রূপান্তরিত করছে, যা কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয়। সূত্র: সিএমজি...