নামিবিয়া-উত্তর কোরিয়ার শীর্ষ নেতাদের সঙ্গে চাও ল্যাচির বৈঠক
নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি নদাইতওয়া এবং উত্তর কোরিয়ার প্রধানমন্ত্রী পাক থে সং-এর সঙ্গে আলাদা বৈঠক করেছেন চীনের জাতীয় গণ কংগ্রেস-এনপিসি’র স্থায়ী কমিটির চেয়ারম্যান চাও ল্যাচি। শুক্রবার তাদের সঙ্গে বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার পাশাপাশি সহযোগিতা সম্প্রসারণে গুরুত্বারোপ করেন চীনের এ শীর্ষ আইন প্রণেতা।
নামিবিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে চাও ল্যাচি বলেন, দু’দেশের রাষ্ট্রপ্রধানদের অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়নে চীন নামিবিয়ার সঙ্গে কাজ করতে আগ্রহী। পাশাপাশি ঐতিহ্যগত বন্ধুত্বকে এগিয়ে নিয়ে সহযোগিতা জোরদারের মাধ্যমে কৌশলগত অংশীদারত্বকে আরও মজবুত করার কথাও উল্লেখ করেন তিনি।
জবাবে প্রেসিডেন্ট নেতুম্বো নান্দি বলেন, ‘তাইওয়ান প্রসঙ্গে নামিবিয়া এক চীন নীতিকে দৃঢ়ভাবে অনুসরণ করে। অর্থনীতি, বাণিজ্য, অবকাঠামো, কৃষি এবং খনিজসহ নানা ক্ষেত্রে চীনের সঙ্গে আরও ঘনিষ্ঠ সহযোগ...












