জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা - Mati News
Friday, July 24

জনগণ ও দেশের উন্নয়নে সামাজিক কাজ জোরদার করতে চীনের নতুন নির্দেশিকা

দেশের সার্বিক উন্নয়ন এবং সাধারণ মানুষের আরও উন্নত সেবা নিশ্চিত করতে সামাজিক কাজ জোরদার করার জন্য একগুচ্ছ নতুন নির্দেশিকা জারি করেছে চীন।

কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি) সেন্ট্রাল কমিটি এবং স্টেট কাউন্সিলের যৌথভাবে জারি করা এই নির্দেশিকায় বলা হয়েছে, সামাজিক কাজের ক্ষেত্রে পার্টির সামগ্রিক নেতৃত্ব বজায় রাখতে হবে এবং এর মূল লক্ষ্য হতে হবে জনকল্যাণমুখী।

নির্দেশিকাটিতে নতুন যুগে তৃণমূল স্তরের সুশাসন প্রতিষ্ঠায় ‘ফেংছিয়াও অভিজ্ঞতা’ কে কাজে লাগানোর ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি সহযোগিতা, অংশগ্রহণ ও অংশীদারিত্বের ভিত্তিতে একটি আধুনিক সামাজিক সুশাসন ব্যবস্থা গড়ে তোলার কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাধারণ মানুষের মতামত প্রকাশ এবং দাবি জানানোর পথগুলোকে আরও সুগম করতে হবে। জনগণের সাথে নিয়মিত যোগাযোগের ব্যবস্থা প্রসারিত করা এবং তাদের পরামর্শ গ্রহণের সুযোগ বাড়ানোর ওপর জোর দেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের সবচেয়ে জরুরি উদ্বেগের বিষয়গুলো দ্রুত সমাধান করা যায়।

পরিশেষে, সামাজিক কাজের পরিধি বাড়াতে স্বেচ্ছাসেবামূলক সেবার সম্প্রসারণ, আইনি ও নীতিগত কাঠামোর উন্নয়ন এবং এই খাতের ডিজিটাল ও স্মার্ট প্রযুক্তিনির্ভর আধুনিকায়ন নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে নির্দেশিকায়।

সূত্র: সিএমজি

China unveils guidelines to strengthen social work - China.org.cn

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *