কৃষি আধুনিকীকরণ ও খাদ্য নিরাপত্তায় জোর দিলেন চীনের প্রধানমন্ত্রী
উত্তরপূর্ব চীনের হেইলংচিয়াং ও চিলিন প্রদেশে সোমবার থেকে বুধবার পর্যন্ত তিন দিনের সফরকালে কৃষি আধুনিকীকরণ এগিয়ে নেওয়া এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেছেন- চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর স্থায়ী কমিটির সদস্য ও দেশটির প্রধানমন্ত্রী লি ছিয়াং।
হেইলংচিয়াং সফরকালে লি ছিয়াং একটি রাষ্ট্রীয় খামার পরিদর্শন করেন। সেখানে তিনি সয়াবিন, ভুট্টা ও ধানের ফলন পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি উল্লেখ করেন, দেশের বার্ষিক খাদ্যশস্য উৎপাদনের বড় অংশই আসে শরৎকালীন ফসল থেকে। এ কারণে খাদ্যশস্যের বাম্পার ফলন নিশ্চিত করতে নিবিড় জমি ব্যবস্থাপনা এবং নীতিগত সহায়তা বাড়ানোর আহ্বান জানান তিনি।
একটি কৃষি বিজ্ঞান পার্ক ও ধান গবেষণা ইনস্টিটিউট পরিদর্শনকালে প্রধানমন্ত্রী লি উন্নত জাতের বীজ উদ্ভাবন এবং এ অঞ্চলের উর্বর কালো মাটির সংরক্ষণ ব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।...














