August 2026 - Page 11 of 54 - Mati News
Tuesday, November 24

Month: August 2026

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা: চোখের সামনে স্ত্রী-সন্তান হারালেন ব্যবসায়ী

নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা: চোখের সামনে স্ত্রী-সন্তান হারালেন ব্যবসায়ী

আন্তর্জাতিক
নেপাল-তিব্বত সীমান্তে কোনো ধরনের আগাম সতর্কবার্তা ছাড়াই আঘাত হেনেছে প্রলয়ংকরী বন্যা। এই প্রাকৃতিক দুর্যোগে নিজের চোখের সামনে স্ত্রী ও সন্তানকে হারিয়েছেন এক ব্যবসায়ী। নুয়াকোটের ত্রিশূলী বাজারের ওই কাপড় ব্যবসায়ী জানান, সেদিন এলাকায় কোনো বৃষ্টিপাত ছিল না এবং সবাই দৈনন্দিন কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ প্রশাসনের পক্ষ থেকে তিব্বত সীমান্তে নদীর বাঁধ ভেঙে যাওয়ার খবর দেওয়া হয় এবং দ্রুত উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ আসে। কিন্তু সেই সতর্কবার্তা পাওয়ার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার মতো পর্যাপ্ত সময় তারা পাননি। বার্তা পাওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই কাদা ও পানির বিশাল স্রোত আছড়ে পড়ে, যার তোড়ে মুহূর্তের মধ্যে তার স্ত্রী ও তরুণ ছেলে ভেসে যান। এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।প্রাথমিক তথ্যানুযায়ী, ভোতে কোশি নদীর উপনদীতে হিমবাহ ধসে পানি আটকে যাওয়ার ফলে এই ভয়াবহ জলোচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। রাসুয়া জেলার প্রধান শু...
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জন নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১১ জন নিহত

আন্তর্জাতিক
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক গোয়েন্দা অভিযানে ১১ জন সশস্ত্র ব্যক্তি নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্রের বরাতে জানা গেছে, দক্ষিণ ওয়াজিরিস্তান, বান্নু এবং খুজদার এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা দমনে নিরাপত্তা বাহিনী এই বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে।বান্নু এলাকায় ‘ফিতনা-আল-খাওয়ারিজ’-এর বিরুদ্ধে পরিচালিত অভিযানে দুই জন নিহত হয়েছেন এবং সেখান থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ ওয়াজিরিস্তানের লাধা এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে পাঁচ জন নিহত হয়েছেন। ওই অভিযানে সশস্ত্র গোষ্ঠীর একটি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে নিশ্চিত করেছে নিরাপত্তা সূত্র।একইভাবে বেলুচিস্তানের খুজদার জেলার সাসোল এলাকায় ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-এর বিরুদ্ধে অভিযান চালিয়ে আরও চার জনকে নিষ্ক্রিয় করা হয়েছে। এই অভিযানে কোয়াডকপ্টার ব...
যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের বিচার ২০২৮ সালে

যুক্তরাষ্ট্রে নাইন ইলেভেন হামলার মূল পরিকল্পনাকারী খালিদ শেখ মোহাম্মদের বিচার ২০২৮ সালে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের ভয়াবহ সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের বিচারকার্য ২০২৮ সালের জুনে শুরু হতে যাচ্ছে। হামলার প্রায় আড়াই দশক পর এই বিচার প্রক্রিয়া শুরু হওয়ার তারিখ নির্ধারণ করা হয়েছে।একজন সামরিক বিচারক রায় দিয়েছেন যে, ২০২৮ সালের ৫ জুন খালিদ শেখ মোহাম্মদ এবং তাঁর সঙ্গে অভিযুক্ত অপর তিনজনের বিচার শুরু হবে। প্রসিকিউটররা ২০২৭ সালের জানুয়ারিতে বিচার শুরুর প্রস্তাব দিলেও, মামলার আইনি জটিলতা ও প্রমাণসংক্রান্ত বিষয়গুলো নিষ্পত্তির জন্য বিচারক সেই প্রস্তাব নাকচ করে দিয়েছেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিচারক লেফটেন্যান্ট কর্নেল মাইকেল এ শ্রামা আদালতের নথিতে উল্লেখ করেছেন যে, নতুন এই তারিখটি বিচার প্রক্রিয়ার প্রয়োজনীয় আইনি প্রস্তুতি ও প্রমাণ উপস্থাপনের সিদ্ধান্ত গ্রহণের জন্য পর্যাপ্ত সময় নিশ্চিত করবে।খালিদ শেখ মোহাম্মদের সঙ্গে অভিযুক্ত অপর ত...
তুরস্ক ও কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার

তুরস্ক ও কাতারের দ্বিপক্ষীয় বাণিজ্য লক্ষ্যমাত্রা ৫ বিলিয়ন ডলার

অর্থনীতি
গত ২১ বছরে তুরস্ক ও কাতারের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫৩ গুণ বৃদ্ধি পেয়ে বর্তমানে ১ দশমিক ৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আঙ্কারায় কাতারের বৈদেশিক বাণিজ্যবিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ বিন মোহাম্মদ আল-সায়েদের সঙ্গে বৈঠকের পর তুরস্কের বাণিজ্যমন্ত্রী ওমর বোলাত এই তথ্য জানান। দুই দেশ এখন তাদের বার্ষিক বাণিজ্যের পরিমাণ ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার উচ্চাভিলাষী লক্ষ্য নিয়ে কাজ করছে। উল্লেখ্য, ২০২২ সালের কাতার বিশ্বকাপকে কেন্দ্র করে অবকাঠামো নির্মাণ কাজের সময় এই বাণিজ্যের পরিমাণ ২ দশমিক ৫ বিলিয়ন ডলার পর্যন্ত পৌঁছেছিল।বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে গত বছর থেকে তুরস্ক ও কাতারের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (টিইপিএ) কার্যকর রয়েছে। বর্তমানে কাতারে প্রায় ১ হাজার ১১৬টি তুর্কি কোম্পানি নির্মাণ, সেবা ও উৎপাদন খাতে সক্রিয় রয়েছে। তুর্কি ঠিকাদাররা দেশটিতে ২০৬টি প্রকল্পে প্রায় ২১ বিলিয়ন ডলারের কাজ সম্পন...
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান ওয়াং ই’র

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কোন্নয়নে প্রতিবন্ধকতা দূর করার আহ্বান ওয়াং ই’র

China
চীন ও যুক্তরাষ্ট্রের দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে অর্জিত গুরুত্বপূর্ণ ঐকমত্য বাস্তবায়ন এবং দুই দেশের উচ্চপর্যায়ের যোগাযোগে চলমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ে চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পার্ডুর সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান তিনি। বৃহস্পতিবার প্রকাশিত চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে এ তথ্য জানানো হয়। ওয়াং ই বলেন, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে যে গুরুত্বপূর্ণ ঐকমত্য হয়েছে, উভয়পক্ষের তা আন্তরিকভাবে বাস্তবায়ন করা উচিত। একই সঙ্গে চীন ও যুক্তরাষ্ট্রের উচ্চপর্যায়ের পারস্পরিক যোগাযোগের পথে যেসব প্রতিবন্ধকতা রয়েছে, সেগুলো দূর করে দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি। এ বৈঠকে দু’দেশের সম্পর্ক ও পারস্পরিক যোগাযোগসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। সূত্র: সিএমজি...
কিরগিজস্তানে সিএমজি-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী শুরু

কিরগিজস্তানে সিএমজি-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী শুরু

Default
চীনা প্রেসিডেন্টের আসন্ন শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ ও কিরগিজস্তান সফর উপলক্ষে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী, গতকাল (বুধবার) বিশকেকে শুরু হয়েছে। চীনের কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং, উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন। কিরগিজস্তান জাতীয় টেলিভিশন ও সম্প্রচার সংস্থার মহাব্যবস্থাপক উলানবেক সাদিয়েভ এবং কিরগিজস্তানে অবস্থিত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা লি হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেন, এবারের সম্প্রচার কিরগিজ দর্শকদের চীনা সংস্কৃতি, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আমাদের উচিত, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং শাংহাই সহযোগিতা সংস্থার চেতনা প্রচার করা। আমাদের আরও বেশি জনসম...
কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

কায়রোতে চায়না মিডিয়া গ্রুপের চলচ্চিত্র ও টিভি প্রদর্শনীর পর্দা উঠলো

China, Entertainment
মিশরীয় জাতীয় টেলিভিশনসহ দেশটির প্রধান প্রচার মাধ্যমগুলোতে বছরের শেষ নাগাদ সম্প্রচারের উদ্দেশ্যে কায়রোতে বুধবার চায়না মিডিয়া গ্রুপ-সিএমজির চলচ্চিত্র ও টেলিভিশনের সর্বশেষ প্রযোজনা প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এই প্রদর্শনীতে সিএমজি-র প্রায় দশটি প্রামাণ্যচিত্র ও অনুষ্ঠান স্থান পেয়েছে। যেখানে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের কূটনৈতিক দূরদর্শিতা, সংস্কৃতি, আধুনিকায়ন এবং চীন-আরব সভ্যতার দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক ফুটে উঠেছে। আয়োজকদের মতে, এ আয়োজন মিশরীয় দর্শকদের কাছে সমকালীন চীন ও এর ঐতিহ্যকে সঠিকভাবে উপস্থাপন করবে। মিশর-চীন ফ্রেন্ডশিপ এসোসিয়েশনের সহ-সভাপতি আলী এল-হেফনি বলেন, ‘চলচ্চিত্র ও বিনোদন মাধ্যমের সাহায্যে আরব বিশ্বের প্রায় ৪০ কোটি মানুষের কাছে চীনা সংস্কৃতি পৌঁছালে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও মজবুত হবে।’ মিশরের জাতীয় টেলিভিশনের প্রধান মোহাম্মদ ইব্রাহিম জানান, সিএমজি মিশর...
৯/১১ হামলার মূলহোতা খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরু হবে ২০২৮ সালে

৯/১১ হামলার মূলহোতা খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরু হবে ২০২৮ সালে

আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম ভয়াবহ সন্ত্রাসী হামলা ৯/১১-এর মূল পরিকল্পনাকারী হিসেবে পরিচিত খালিদ শেখ মোহাম্মদের বিচারিক কার্যক্রমের নতুন সময়সূচি নির্ধারণ করেছে দেশটির একটি সামরিক আদালত। আগামী ২০২৮ সালের ৫ জুন তার বিরুদ্ধে দায়ের করা মামলার আনুষ্ঠানিক বিচার প্রক্রিয়া শুরু হবে।সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল (বিমান বাহিনী) মাইকেল এ. স্ক্রামা গত বুধবার এক লিখিত আদেশে এই তথ্য নিশ্চিত করেছেন। আদেশে উল্লেখ করা হয়েছে, আদালত মূলত ২০২৭ সালের ১ জানুয়ারি বিচার কাজ শুরুর পরিকল্পনা করেছিলেন। তবে সাক্ষ্যপ্রমাণের গ্রহণযোগ্যতা যাচাই এবং বিচার-পূর্ববর্তী বিভিন্ন আইনি জটিলতা ও বিরোধ নিষ্পত্তির জন্য অতিরিক্ত সময়ের প্রয়োজন হওয়ায় তারিখটি পিছিয়ে দেওয়া হয়েছে।উল্লেখ্য, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর আল-কায়েদার ১৯ জন সন্ত্রাসী চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার এ...
নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সহায়তার ঘোষণা বাংলাদেশের

নেপালে বন্যা ও ভূমিধসে প্রাণহানির ঘটনায় সহায়তার ঘোষণা বাংলাদেশের

জাতীয়
নেপালে ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে ব্যাপক প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বাংলাদেশ। এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি জানিয়ে ঢাকা জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।সহায়তা ও সংহতি সংক্রান্ত তথ্যশোকবার্তা: নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছে বাংলাদেশ।উদ্ধার তৎপরতা: নিখোঁজ ব্যক্তিদের দ্রুত উদ্ধারের পাশাপাশি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনরুদ্ধার কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে।সহায়তার প্রতিশ্রুতি: দুর্যোগ পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় কাঠমান্ডুকে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত রয়েছে।বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তুতির কথা জানানো হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বাংলাদেশ সরক...
চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য

চীন-ভারত সীমান্ত বিষয়ক বৈঠকে ৮ মতৈক্য

China, Cover Story
: বেইজিংয়ে চীন-ভারত সীমান্ত বিষয়ক বিশেষ প্রতিনিধিদের ২৫তম বৈঠকে সীমান্ত ইস্যু ও দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে গভীর ও বন্ধুত্বপূর্ণ আলোচনার পর উভয়পক্ষ ৮টি মতৈক্যে পৌঁছেছে। ২৫ আগস্ট অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য ও কেন্দ্রীয় পররাষ্ট্রবিষয়ক কমিশনের কার্যালয়ের পরিচালক ওয়াং ই এবং ভারতের বিশেষ প্রতিনিধি ও দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত কুমার দোভাল। বৈঠকে দুই দেশের নেতাদের গৃহীত ঐকমত্য সমুন্নত রাখা, সীমান্ত এলাকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের সুস্থ ও স্থিতিশীল বিকাশের জন্য উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে সম্মত হয়েছে দুই পক্ষ। ২০০৫ সালে গৃহীত ‘চীন-ভারত সীমান্ত ইস্যুর নিষ্পত্তিতে রাজনৈতিক নির্দেশিকা নীতিমালা’ এবং বিশেষ প্রতিনিধিদের পরবর্তী বৈঠকগুলোতে গৃহীত ঐকমত্য অনুসরণ করে সীমান্ত ইস্যুর একটি কাঠামো তৈরি করে এর মাধ্যমে ন্...
হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ

হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ

China, Tech news
বিশ্বমানের হিউম্যানয়েড রোবট গেমসের জন্য বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ ডেটাসেট প্রকাশ করা হয়েছে। গতকাল (বুধবার) দ্বিতীয় বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমসের সমাপনী অনুষ্ঠানে প্রকাশিত এই ডেটাসেটে রয়েছে প্রশিক্ষণ ও আনুষ্ঠানিক প্রতিযোগিতার সময় একাধিক প্রতিষ্ঠানের সংগৃহীত বিপুল পরিমাণ বাস্তব-জগতের কার্যক্রমের তথ্য-উপাত্ত। এতে ২ হাজার ৫০০ ঘণ্টারও বেশি প্রশিক্ষণ ডেটা আছে। ডেটাসেটটি সরাসরি এমবডিড এআই মডেলের প্রশিক্ষণ ও গবেষণায় ব্যবহার করা যাবে। পাশাপাশি, এটি গবেষণা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোকে অ্যালগরিদম প্রশিক্ষণ এবং বিভিন্ন পরিস্থিতি যাচাইয়ের জন্য উচ্চমানের ডেটা সহায়তা দেবে। ডেটাসেটটিতে মাল্টি-ভিউ ভিডিও, জয়েন্ট মোশন তথ্য, রোবটের নিজস্ব অবস্থা সম্পর্কিত ফিডব্যাক এবং কাজ সম্পাদনের ফলাফলের মতো মাল্টিমোডাল টাইম-সিরিজ ডেটা রয়েছে। পাশাপাশি, ব্যর্থতার ঘটনা ও সীমাবদ্ধতার শর্ত, পরিমার্জিত অভিপ্রায়, বহু-কোণ থেকে...
চীন-উজবেকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়: ওয়াং ই

চীন-উজবেকিস্তান সম্পর্ক নতুন উচ্চতায়: ওয়াং ই

China
চীন সবসময় উজবেকিস্তানের আন্তরিক, নির্ভর এবং বিশ্বাসযোগ্য অংশীদার। দুই দেশের রাষ্ট্রপ্রধানের কৌশলগত নির্দেশনায় চীন-উজবেকিস্তান সম্পর্ক যুগান্তকারী উন্নয়ন অর্জন করেছে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার বেইজিংয়ে উজবেকিস্তানের প্রেসিডেন্ট প্রশাসনের প্রধান সাইদা মিরজিওয়েভার সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন। ওয়াং ই আশা প্রকাশ করেন যে, চীনের মূল স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোয় উজবেকিস্তান চীনকে দৃঢ়ভাবে সমর্থন দিয়ে যাবে। এ ছাড়া বন্ধুত্ব ও সহযোগিতার ক্ষেত্রে এক নতুন অধ্যায় রচনা করতে চীন-উজবেকিস্তানের সঙ্গে কাজ করতে প্রস্তুত বলেও জানান তিনি। জবাবে সাইদা মিরজিওয়েভা বলেন, উজবেকিস্তান চীনের সঙ্গে উচ্চপর্যায়ের বিনিময় বজায় রাখতে এবং বিভিন্ন ক্ষেত্রে বাস্তব সহযোগিতা আরও গভীর করতে আগ্রহী। সূত্র: সিএমজি...
বিশকেক শীর্ষ সম্মেলনে সুদূরপ্রসারী প্রতিধ্বনি: শাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের যাত্রা

বিশকেক শীর্ষ সম্মেলনে সুদূরপ্রসারী প্রতিধ্বনি: শাংহাই সহযোগিতা সংস্থায় বাংলাদেশের যাত্রা

China
২০২৬ সালের ৩১ আগস্ট কিরগিজস্তানের রাজধানী বিশকেকে শাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সংযোগ প্রকল্প, বাণিজ্য সুবিধাকরণ, জ্বালানি সহযোগিতা এবং এসসিও উন্নয়ন ব্যাংক গঠনের আলোচনা—এসবই এই সম্মেলনের মূল এজেন্ডা। বাংলাদেশিদের জন্য এই সম্মেলন গুরুত্বপূর্ণ শুধু অর্থনীতি বা অবকাঠামোগত কারণে নয়, বরং এর আঞ্চলিক সহযোগিতার দর্শন প্রতিফলিত হয় বাংলাদেশের নিজস্ব উন্নয়ন আকাঙ্ক্ষার মাঝেও। গত জুলাইতে বাংলাদেশ এসসিওতে সংলাপের অংশীদার হতে আনুষ্ঠানিকভাবে আবেদন করেছে। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে একটি উন্নয়নশীল রাষ্ট্রের নিজের পথ খুঁজে নেওয়ার সুস্পষ্ট চিন্তাভাবনা। ঢাকা থেকে বিশকেক: একটি উন্নয়ন দর্শন পঁচিশ বছরে এসসিওর সবচেয়ে বড় সম্পদ হলো, উন্নয়নশীল দেশগুলো কীভাবে সমান অংশীদারত্বের মাধ্যমে উন্নয়ন করতে পারে, সেটার বাস্তব অভিজ্ঞতা অর্জন। নিরাপত্তা সহযোগিতা দিয়ে শুরু করে এখন বাণিজ্য, জ্বালানি,...
ওয়াং হুনিংয়ের সভাপতিত্ব ও ভাষণে শেষ হলো সিপিপিসিসির ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন

ওয়াং হুনিংয়ের সভাপতিত্ব ও ভাষণে শেষ হলো সিপিপিসিসির ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন

China
চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মেলন (সিপিপিসিসি)-এর ১৪তম জাতীয় কমিটির স্থায়ী কমিটির ১৮তম অধিবেশন গতকাল (বুধবার) বিকেলে বেইজিংয়ে সমাপ্ত হয়েছে। অধিবেশনের মূল বিষয় ছিল—‘জনগণের জীবনযাত্রার মান নিশ্চিত ও উন্নত করার প্রচেষ্টা জোরদার করা এবং সকল মানুষের অভিন্ন সমৃদ্ধি দৃঢ়ভাবে এগিয়ে নেওয়া।’ সিপিসি কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং সিপিপিসিসি জাতীয় কমিটির চেয়ারম্যান ওয়াং হুনিং সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন ও ভাষণ দেন। তিনি বলেন, ১৮তম সিপিসি জাতীয় কংগ্রেসের পর থেকে সি চিন পিংকে কেন্দ্র করে সিপিসি কেন্দ্রীয় কমিটি জনকেন্দ্রিক উন্নয়ন দর্শন মেনে চলেছে, মানব ইতিহাসের সর্ববৃহৎ দারিদ্র্যবিরোধী যুদ্ধে জয়লাভের জন্য প্রচেষ্টা চালিয়েছে এবং বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থা, সামাজিক সুরক্ষা ব্যবস্থা, চিকিৎসা ও স্বাস্থ্যব্যবস্থা এবং নগর আবাসন সুরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছে। এসব প্রচেষ্টা ধারাবাহিক...
বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর ও সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর

বাংলাদেশ ও চীনের মধ্যে গভীর ও সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্বের আহ্বান শিক্ষামন্ত্রীর

China
বাংলাদেশ ও চীনের মধ্যে আরও গভীর এবং সুসংগঠিত শিক্ষাগত অংশীদারিত্ব গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন। চীনের কুয়াংচৌয়ের সাউথ চায়না নর্মাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘চীন-বাংলাদেশ এডুকেশন এক্সচেঞ্জ কনফারেন্স’-এ বক্তব্যকালে তিনি এই আহ্বান জানান। সম্মেলনে শিক্ষামন্ত্রী যৌথ গবেষণা, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষার্থী ও শিক্ষক বিনিময়, স্বল্পমেয়াদি প্রশিক্ষণ এবং যৌথ মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রামের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর দীর্ঘমেয়াদি সহযোগিতার ওপর বিশেষ জোর দেন। একই সঙ্গে তিনি উভয় দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে টেকসই একাডেমিক অংশীদারিত্ব গড়ে তুলতে উৎসাহিত করেন। সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শিক্ষামন্ত্রী। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহ্‌দী আমিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা ...