September 2026 - Page 11 of 46 - Mati News
Thursday, November 19

Month: September 2026

বিমানবন্দরে সি চিন পিংকে স্বাগত জানালেন ট্রাম্প ও মেলানিয়া

বিমানবন্দরে সি চিন পিংকে স্বাগত জানালেন ট্রাম্প ও মেলানিয়া

China
সেপ্টেম্বর ২৪: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ও তার স্ত্রী ফেং লি ইউয়ান যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের অ্যান্ড্রুজ বিমানঘাঁটিতে পৌঁছেছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প বিমানবন্দরে এসে প্রেসিডেন্ট সি ও তার স্ত্রীকে স্বাগত জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ২৩ সেপ্টেম্বর বিকেলে একটি বিশেষ বিমানে করে প্রেসিডেন্ট সি চিন পিং যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।...
আহাম্মকির ইতিবৃত্ত

আহাম্মকির ইতিবৃত্ত

Op-ed
শিবব্রত বর্মনের লেখা, আগামীর সময় থেকে একটা লোক কত বুদ্ধিমান, তা মাপা যায়। মাপার বৈজ্ঞানিক পদ্ধতি আছে। কিন্তু একটা লোক কতটা আহাম্মক, তা পরিমাপ করা কি সম্ভব? এর সবচেয়ে সহজ উত্তর হলো, সম্ভব না। কারণ, আমরা আহাম্মকিকে কোনো স্বাধীন আচরণগত বৈশিষ্ট্য হিসেবে দেখি না। আহাম্মকি আমাদের কাছে হলো বুদ্ধির অনুপস্থিতি। যার বুদ্ধি যত কম, সে তত আহাম্মক বা গর্দভ বা বুরবক। পৃথিবীতে সবচেয়ে বিখ্যাত আহাম্মকের নাম বোধ করি নাসিরুদ্দীন হোজ্জা, যার জন্মস্থান উজবেকিস্তানের বুখারায় আমি গিয়েছিলাম। গিয়ে দেখি, গাধার পিঠে চেপে তার হেঁটে যাওয়ার একটা ভাস্কর্য রাখা আছে পাবলিক স্কোয়ারে। তার নামে বুখারায় একটি রাস্তারও নাম রাখা হয়েছে। বাংলা ভাষায় উজবেকিস্তানের অধিবাসীদের আমরা উজবেক বলি। আবার উজবুক মানে আহাম্মকও বোঝায়। এটা কীভ...
বাংলাদেশে চীনা বিনিয়োগ ও ইয়ুননানের বাজারে পণ্য রপ্তানি বাড়ানোর আহ্বান

বাংলাদেশে চীনা বিনিয়োগ ও ইয়ুননানের বাজারে পণ্য রপ্তানি বাড়ানোর আহ্বান

China
সেপ্টেম্বর ২৩, সিএমজি বাংলা ডেস্ক : বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ এবং ইয়ননানসহ চীনের বাজারে বাংলাদেশের হোমটেক্সটাইল, তৈরি পোশাক, চামড়া, সামুদ্রিক খাদ্য ও লাইট ইঞ্জিনিয়ারিং পণ্যের রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিসিআই) সভাপতি মোহাম্মদ খোরশেদ আলম। ঢাকার একটি হোটেলে আয়োজিত ‘বাংলাদেশ-ইয়ুননান বাণিজ্য ও বিনিয়োগ সংলাপে’ তিনি সোমবার এ আহ্বান জানান। সংলাপে ৩০ সদস্যের চীনা ব্যবসায়ী প্রতিনিধি দল এবং বাংলাদেশের ব্যবসায়ী ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। খোরশেদ আলম বলেন, বাংলাদেশ ও চীনের দীর্ঘদিনের অর্থনৈতিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর নতুন সুযোগ তৈরি করতে হবে। বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও সামগ্রিক জ্বালানি চাহিদা পূরণেও চীনা প্রযুক্তি ও বিনিয়োগের সম্ভাবনা রয়েছে। সংলাপে লজিস্টিকস ও সরবরাহ ব্যবস্...
চাঁদের আলোয় ঢাকায় চীনের উৎসব, সংস্কৃতির মেলবন্ধনে বন্ধুত্বের নতুন বার্তা

চাঁদের আলোয় ঢাকায় চীনের উৎসব, সংস্কৃতির মেলবন্ধনে বন্ধুত্বের নতুন বার্তা

China
চারদিকে উৎসবের আমেজ। চীনা অক্ষরে সাজানো নানা বার্তা, রঙিন লণ্ঠনের আলো আর ঐতিহ্যবাহী সাজসজ্জায় বদলে গেছে ঢাকার চেনা পরিবেশ। শরতের পূর্ণিমার আলোয় চাঁদের উৎসবকে ঘিরে আয়োজনে একত্রিত হন বাংলাদেশে বসবাসরত চীনা নাগরিক, ব্যবসায়ী, শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। পরবাসে থেকেও নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ঢাকার বুকে যেন এক টুকরো চীন। মঙ্গলবার রাজধানীর রেডিসন ব্লু বলরুমে ওভারসিজ চাইনিজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয় চীনের ঐতিহ্যবাহী মধ্য-শরৎ উৎসব বা ‘মিড-অটাম ফেস্টিভ্যাল। এরপর মঞ্চে একের পর এক মনমুগ্ধকর পরিবেশনা।ঐতিহ্যবাহী চীনা গান, নৃত্য আর সাংস্কৃতিক পরিবেশনায় মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। কখনো সুরের মূর্ছনা, কখনো নৃত্যের ছন্দ—প্রতিটি পরিবেশনাতেই ফুটে ওঠে চীনা সংস্কৃতির বৈচিত্র্য। দূর পরবাসে থেকেও নিজেদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং নতুন প্রজন্মের কাছে তা তুলে...
চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের নেতাদের বৈঠক

চীনা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের নেতাদের বৈঠক

China
শাংহাইয়ে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট ফ্রান্সিস আওরাঁ ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভিড হোয়ির সঙ্গে বৈঠক করেছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবারের বৈঠকে লি ছিয়াং বলেন, ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আয়োজন। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ব্যক্তিগতভাবে এ প্রতিযোগিতার বিষয়ে গুরুত্ব দিয়েছেন এবং এর আয়োজনকে এগিয়ে নিয়েছেন। বিশ্বমানের এই প্রতিযোগিতা সফলভাবে আয়োজনের ব্যাপারে চীন আত্মবিশ্বাসী বলেও জানান তিনি। লি ছিয়াং বলেন, বৈশ্বিক দক্ষতা উন্নয়নের এজেন্ডা এগিয়ে নিতে ও বিশ্ব অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধিতে অবদান রাখতে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনালের সঙ্গে সহযোগিতা আরও গভীর করতে প্রস্তুত চীন। তিনি আরও বলেন, চীন, দেশে দক্ষতা উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করবে। একইসঙ্গে প্রতিভা বিকাশ ও প্রশিক্ষকদের প্রশিক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে আন্তর্জাতিক অভিজ্ঞতা চীনের ...
ভবিষ্যৎমুখী শিল্পের বিকাশ ত্বরান্বিত করার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

ভবিষ্যৎমুখী শিল্পের বিকাশ ত্বরান্বিত করার আহ্বান চীনা প্রধানমন্ত্রীর

China
পরবর্তী প্রজন্মের স্মার্ট উৎপাদন ব্যবস্থার জোরালো বিকাশ, উদীয়মান ও ভবিষ্যৎমুখী শিল্পের উন্নয়ন ত্বরান্বিত এবং উন্নত উৎপাদন খাতের সম্প্রসারণ ও শক্তিশালীকরণ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। মঙ্গলবার সাংহাইতে এক পরিদর্শনকালে এ আহ্বান জানান চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য লি ছিয়াং। এ সময় তিনি উন্নত উৎপাদন বিষয়ক সাম্প্রতিক জাতীয় সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো বাস্তবায়নের ওপর জোর দেন। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রয়োগের একটি পরীক্ষামূলক কেন্দ্রে লি ছিয়াং বিশেষায়িত ও শিল্প-কারখানায় ব্যবহৃত রোবট এবং জটিল পরিস্থিতিতে সেগুলোর ব্যবহার পর্যবেক্ষণ করেন। তিনি বলেন, এআই-এর মতো উদীয়মান শিল্প দ্রুত এগিয়ে যাচ্ছে এবং উৎপাদন খাতে প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্র্যান্ডের মানোন্নয়নের জন্য নতুন সুযোগ তৈরি করছে। এ সময় শিল্প নকশা, পরীক্ষামূলক কার্যক্রম ...
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাফল্য বিশ্বে সুফল বয়ে আনবে: বিশ্বপর্যবেক্ষক

চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাফল্য বিশ্বে সুফল বয়ে আনবে: বিশ্বপর্যবেক্ষক

China
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের সাফল্য উভয় দেশ এবং বিশ্বের জন্য সুফল বয়ে আনবে বলে মন্তব্য করেছেন বিশ্বপর্যবেক্ষকরা। যুক্তরাষ্ট্র ও চীনের সম্পর্ক যাতে সুস্থ, স্থিতিশীল ও টেকসই পথে এগিয়ে যায়, সেই সম্ভাবনার দিকে চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের আসন্ন যুক্তরাষ্ট্র সফর ঘিরে নিবিড়ভাবে তাকিয়ে আছেন তারা। ইনস্টিটিউট ফর চায়না-ইউরোপ স্টাডিজের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক ড্যানিয়েল বালাজ বলেন, চীন-যুক্তরাষ্ট্র সম্পর্কের ক্ষেত্রে সি চিন পিংয়ের প্রস্তাবিত ‘চারটি স্থিতিশীলতা’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এগুলো হলো—সহযোগিতাকে মূল ভিত্তি করে ইতিবাচক স্থিতিশীলতা, যথাযথ সীমার মধ্যে প্রতিযোগিতাসহ সুস্থ স্থিতিশীলতা, মতপার্থক্য ব্যবস্থাপনার আওতায় রেখে ধারাবাহিক স্থিতিশীলতা এবং প্রত্যাশিত শান্তির মাধ্যমে দীর্ঘস্থায়ী স্থিতিশীলতা। বালাজ বলেন, “প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফর গঠনমূলক কৌশলগত স্থিতিশীলতাকে সুদৃঢ় করার এবং স...
মিশন শেষে মৌরিতানিয়া ছাড়ল চীনা হাসপাতাল জাহাজ

মিশন শেষে মৌরিতানিয়া ছাড়ল চীনা হাসপাতাল জাহাজ

China
মৌরিতানিয়ায় সাতদিনের বন্ধুত্বপূর্ণ সফর ও চিকিৎসা মিশন শেষে মঙ্গলবার দেশটি ছেড়েছে চীনের গণমুক্তি ফৌজ (পিএলএ) নৌবাহিনীর হাসপাতাল জাহাজ ‘অশিসিয়াস আর্ক’। স্থানীয় সময় সকাল ১০টার দিকে নুয়াকশটের ফ্রেন্ডশিপ বন্দর থেকে জাহাজটি যাত্রা করে। এ সময় মৌরিতানিয়ার সরকারি ও সামরিক কর্মকর্তা, চীনা দূতাবাসের প্রতিনিধি, স্থানীয় বাসিন্দা এবং দেশটিতে থাকা চীনা নাগরিক ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জাহাজটিকে বিদায় জানান। ১৫ সেপ্টেম্বর ‘মিশন হারমনি-২০২৬’-এর প্রথম গন্তব্য হিসেবে মৌরিতানিয়ায় পৌঁছায় জাহাজটি। সাত দিনের মিশনে জাহাজের চিকিৎসকরা ৬ হাজার ৮৬৪ জন রোগীকে চিকিৎসা দেন। চোখ, সাধারণ ও অর্থোপেডিকসহ বিভিন্ন ধরনের ৩৮টি অস্ত্রোপচার করা হয় এবং ১৪৩ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। মিশন চলাকালে প্রথমবার একটি শিশুর জন্মও হয়। এ ছাড়া তীরে পরিচালিত চিকিৎসা কার্যক্রমে আরও ৬৮২ জনকে পরামর্শ দেয়া হয়। স্থানীয় হাসপাতাল ও বিভিন্...
সি চিন পিং একজন অসামান্য নেতা: ইলন মাস্ক

সি চিন পিং একজন অসামান্য নেতা: ইলন মাস্ক

China
সি চিন পিং একজন অসামান্য নেতা। তাঁর শাসনামলে চীনে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে, যা আমি স্বচক্ষে দেখেছি। সম্প্রতি টেসলা ইনকর্পোরেটেডের সিইও ইলন মাস্ক, বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-কে দেওয়া এক একান্ত সাক্ষাত্কারে, এ মন্তব্য করেন। মাস্ক বলেন, আপনি চীনে গেলে প্রতিবছর ঘটে যাওয়া ব্যাপক পরিবর্তনগুলো দেখতে পাবেন। নবনির্মিত ভবন ও অবকাঠামো এবং রাস্তায় হাঁটার সময় সাধারণ চীনাদের জীবনযাত্রার মানের সুস্পষ্ট উন্নতি লক্ষ্য করা যায়। এই সবকিছুই সার্বিক জীবনমানের উল্লেখযোগ্য উন্নয়নকে তুলে ধরে। এই সমস্ত সাফল্য প্রেসিডেন্ট সি চিন পিং-এর নেতৃত্বে অর্জিত হয়েছে। সূত্র: সিএমজি...
‘লং মার্চ’-এর বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে চীনে বিশেষ প্রদর্শনী

‘লং মার্চ’-এর বিজয়ের ৯০তম বার্ষিকী উপলক্ষে চীনে বিশেষ প্রদর্শনী

China
চীনের রাজধানী বেইজিংয়ে ‘লং মার্চ’-এর বিজয়ের ৯০তম বার্ষিকী স্মরণে শুরু হয়েছে বিশেষ প্রদর্শনী। মঙ্গলবার ’চীনের গণবিপ্লবে’র সামরিক জাদুঘরে এ প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতাকালে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর স্থায়ী কমিটির সদস্য এবং কেন্দ্রীয় কমিটির সচিবালয়ের সদস্য ছাই ছি বলেন, ‘লং মার্চ’-এর বিজয় সিপিসি এবং চীনা বিপ্লবের জন্য একটি বড় বাঁক পরিবর্তনকারী ঘটনা ছিল। একই সঙ্গে চীনা জাতির পুনরুজ্জীবনের ঐতিহাসিক প্রক্রিয়ায় এটি একটি বিশাল মাইলফলক হিসেবে দাঁড়িয়ে আছে। ১৯৩৪ থেকে ১৯৩৬ সাল পর্যন্ত চলা ‘লং মার্চ’ ছিল একটি মহাকাব্যিক সামরিক অভিযান। এ সময় সিপিসি-নেতৃত্বাধীন রেডআর্মি কুওমিনতাং বাহিনীর বেষ্টনী ভেঙে বেরিয়ে আসে। জাদুঘরে ৮৭৫টি সাংস্কৃতিক নিদর্শন স্থান পেয়েছে, যা ২০০৬ ও ২০১৬ সালের পূর্ববর্তী প্রদর্শনীগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। জাদুঘর কর্...
চীন-মার্কিন সম্পর্ক নিয়ে সিজিটিএনের জরিপ

চীন-মার্কিন সম্পর্ক নিয়ে সিজিটিএনের জরিপ

China
চীনা প্রেসিডেন্ট সি চিন পিংয়ের যুক্তরাষ্ট্র সফরের প্রাক্কালে, সম্প্রতি চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক (সিজিটিএন), বিশ্বব্যাপী একটি অনলাইন জরিপ চালায়। জরিপে অংশগ্রহণকারীদের ৭৫ শতাংশ মনে করেন, আন্তর্জাতিক সমাজের জন্য একটি স্থিতিশীল চীন-মার্কিন সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। উন্নয়নশীল দেশগুলোর ৭৮.৩ শতাংশ এবং যুক্তরাষ্ট্রের ৭৬.৭ শতাংশ উত্তরদাতা একই মত পোষণ করেন। জরিপের ফলাফল বলছে, চীন ও যুক্তরাষ্ট্র সরাসরি যোগাযোগের মাধ্যমে তাদের মতপার্থক্য দূর করবে ও পারস্পরিক আস্থা বৃদ্ধি করবে এবং দেশ দুটির সুসম্পর্ক বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে বলে বিশ্ববাসী আশা করে। জরিপে অংশগ্রহণকারীদের ৭৮.৬ শতাংশ মনে করেন, চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে সংলাপ জোরদার করা উচিত। ৭৮.৩ শতাংশ মার্কিন উত্তরদাতা এই মতের সঙ্গে একমত পোষণ করেন এবং রিপা...
বিশ্ব-দক্ষতা প্রতিযোগিতা শুরু শাংহাইয়ে

বিশ্ব-দক্ষতা প্রতিযোগিতা শুরু শাংহাইয়ে

China
সেপ্টেম্বর ২২,সিএমজি বাংলা ডেস্ক: কৌশল, আধুনিক প্রযুক্তি এবং ঐতিহ্যবাহী হস্তশিল্পের অভূতপূর্ব মেলবন্ধন নিয়ে চীনের শাংহাইয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ৪৮তম 'ওয়ার্ল্ডস্কিলস কমপিটিশন ২০২৬'। ২২ থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত চলমান এই বৈশ্বিক ভোকেশনাল অলিম্পিয়াডে বিশ্বের ৬৮টি দেশ ও অঞ্চল থেকে এবার রেকর্ড ১ হাজার ৩৮৫ জন তরুণ প্রতিযোগী অংশ নিচ্ছেন। এবারের বিশ্ব-দক্ষতা প্রতিযোগিতায় রেকর্ড সর্বোচ্চ ৬৪টি ক্যাটাগরিতে দক্ষতা প্রদর্শন করা হচ্ছে। এর মধ্যে ড্রোন বা 'আনম্যানড অ্যারিয়াল সিস্টেমস' এবং 'ইন্টেলিজেন্ট সিকিউরিটি টেকনোলজি'-সহ নতুন ৭টি ক্যাটাগরি যুক্ত করা হয়েছে। ঐতিহ্যবাহী ইট গাঁথুনি, দেয়াল পেইন্টিং, ল্যান্ডস্কেপ গার্ডেনিং থেকে শুরু করে সর্বাধুনিক রোবট সিস্টেম ইন্টিগ্রেশন ও ইলেকট্রনিক্সের মতো হাই-টেক বিষয়ে তরুণদের মেধা ও সঠিক পরিকল্পনা যাচাই করা হচ্ছে। যেমন- রোবটিক্স ক্যাটাগরিতে রোবটের গতি ও নিখুঁত ...
শাংহাইয়ে পর্দা উঠল ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা, প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

শাংহাইয়ে পর্দা উঠল ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা, প্রেসিডেন্টের অভিনন্দন বার্তা

China
চীনের শাংহাইয়ে শুরু হয়েছে ৪৮তম ওয়ার্ল্ডস্কিলস প্রতিযোগিতা। মঙ্গলবার সন্ধ্যায় উদ্বোধন হওয়া এ আয়োজনে ৬৮টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৩৮৫ জন প্রতিযোগী ৬৪টি দক্ষতা ইভেন্টে অংশ নিচ্ছেন। চীনের প্রেসিডেন্ট সি চিনপিং প্রতিযোগিতা উপলক্ষে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন, যা উদ্বোধনী অনুষ্ঠানে পড়ে শোনানো হয়। এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন চীনের প্রধানমন্ত্রী লি ছিয়াং। আয়োজকরা জানায়, চীনের ৭১ জন প্রতিযোগী ৬৪টি ইভেন্টেই অংশ নিচ্ছেন। পরিবহন ও লজিস্টিকস, নির্মাণ ও বিল্ডিং প্রযুক্তি, উৎপাদন ও প্রকৌশল প্রযুক্তি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সৃজনশীল শিল্প ও ফ্যাশন এবং সামাজিক ও ব্যক্তিগত সেবাসহ ছয়টি খাতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এবারের আসরে রেল যান প্রযুক্তি, চালকবিহীন আকাশযান ব্যবস্থা, বুদ্ধিমান নিরাপত্তা প্রযুক্তি ও সফটওয়্যার টেস্টিংসহ সাতটি নতুন দক্ষতা যুক্ত হয়েছে। এতে পরিবর্তনশীল ...
পাহাড়ের দুর্গম খাদ পার করে ভারী মালামাল টানতে চীনের অভিনব ‘টেথার্ড বেলুন’ প্রযুক্তি

পাহাড়ের দুর্গম খাদ পার করে ভারী মালামাল টানতে চীনের অভিনব ‘টেথার্ড বেলুন’ প্রযুক্তি

China
শুভ আনোয়ার পাহাড়ি বা বরফাবৃত দুর্গম অঞ্চলে বিদ্যুতের খুঁটি বা টাওয়ার বসানোর জন্য প্রয়োজনীয় ভারী মালামাল বয়ে নেওয়া জটিল কাজ। এই সমস্যার সমাধানে নির্মাণ সহজ করতে প্রথমবারের মতো পরীক্ষামূলকভাবে দুই টন ধারণক্ষমতার ভারী বস্তু বহনকারী নোঙ্গর করা বেলুন (টেথার্ড বেলুন) ব্যবস্থা চালু করেছে চীন। এর ফলে ডানে-বামে সরিয়ে পাহাড়ি খাদের ওপর দিয়ে সহজেই দুই টন পর্যন্ত ভারী নির্মাণসামগ্রী সঠিক জায়গায় পৌঁছে দেওয়া যায়। এতে পাহাড়ের পরিবেশেরও কোনো ক্ষতি হয় না, আবার কাজও অনেক দ্রুত ও নিরাপদ হয়। চীনের স্টেট গ্রিডের তথ্য অনুযায়ী, চীনের 'গ্রেটার বে এরিয়া'য় একটি হাই ভোল্টেজের বিদ্যুৎ সঞ্চালন লাইনের নির্মাণ কাজে এটি ব্যবহার করা হবে। নির্মাণস্থলে দেখা যায়, নির্মাণ সাইটে ২৫ মিটার চওড়া এবং বিশাল আয়তনের একটি বেলুন ধীরে ধীরে আকাশে ওড়ানো হয়। মাটিতে থাকা রশির সাহায্যে এই বেলুনটিকে নিয়ন্ত্রণ করে এর নিচ থেকে ভারি নির্মাণসা...
চীনা ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ: কৌশলগত যোগাযোগ জোরদারের প্রত্যাশা

চীনা ও জার্মান পররাষ্ট্রমন্ত্রীদের ফোনালাপ: কৌশলগত যোগাযোগ জোরদারের প্রত্যাশা

China
চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিটব্যুরোর সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই জার্মান পররাষ্ট্রমন্ত্রী জোহান ওয়েডফুলের সঙ্গে ফোনে কথা বলেছেন। গতকালের (সোমবার) ফোনালাপে ওয়াং ই বলেন, চীন ও জার্মানি বিশ্বের প্রধান অর্থনৈতিক শক্তি এবং সার্বিক কৌশলগত অংশীদার। একতরফাবাদ ও বিশ্বায়নবিরোধী প্রবণতার প্রভাবে বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে দুই দেশের উচিত কৌশলগত যোগাযোগ জোরদার করা, পারস্পরিক আস্থা বাড়ানো এবং বাস্তব সহযোগিতা আরও গভীর করা। তিনি বলেন, চীন ও জার্মানির যৌথভাবে বহুপাক্ষিকতা ও অবাধ বাণিজ্যের পক্ষে ইতিবাচক বার্তা দেওয়া প্রয়োজন। এতে চীন-জার্মানি সম্পর্কের উন্নয়নে আন্তর্জাতিক আস্থা বাড়বে এবং চীন-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কের উন্নয়নেও গঠনমূলক ভূমিকা রাখা সম্ভব হবে। ওয়াং ই আরও বলেন, চীন ও জার্মানির পারস্পরিক কল্যাণমূলক সহযোগিতা জোরদার করা উভয় পক্ষের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং এটি সঠি...